Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
ভারত চাঁদের দক্ষিণ মেরুর ধারেকাছেও নামেনি, দাবি চীনের শীর্ষ বিজ্ঞানীর

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
29 September, 2023, 09:00 pm
Last modified: 29 September, 2023, 09:02 pm

Related News

  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন আরও দুই মন্ত্রী
  • এআই প্রযুক্তির প্রসার ও ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে চীনের ‘সবুজ জ্বালানি’ পণ্য রপ্তানিতে বড় উল্লম্ফন
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

ভারত চাঁদের দক্ষিণ মেরুর ধারেকাছেও নামেনি, দাবি চীনের শীর্ষ বিজ্ঞানীর

অয়ুয়াং জিয়ুয়ানকে চীনের চন্দ্রাভিযান প্রকল্পের জনক মানা হয়। চীনা ভাষার পত্রিকা 'সায়েন্স টাইমস'কে তিনি বলেন, চন্দ্রযান-৩-এর অবতরণ স্থলটি ৬৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, যা চাঁদের স্বীকৃত দক্ষিণ মেরু ৮৮.৫ ও ৯০ ডিগ্রির ধারেকেছেও নেই।
ব্লুমবার্গ
29 September, 2023, 09:00 pm
Last modified: 29 September, 2023, 09:02 pm
অয়ুয়াং জিয়ুয়ান। ছবি: নোয়েল সেলিস/গেটি ইমেজেস ভিয়া ব্লুমবার্গ

এশিয়ার সবচেয়ে বড় দুই দেশের মধ্যে দ্বৈরথ পৃথিবী ছাড়িয়ে এবার মহাশূন্যে গিয়ে ঠেকেছে।

গতমাসে ভারত এর চন্দ্রযান-৩ মিশনের মাধ্যমে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নিজেদের ল্যান্ডার ও রোভার অবতরণ করিয়েছে। এর মাধ্যমে চাঁদের সর্বদক্ষিণে ল্যান্ডার অবতরণে চীনের রেকর্ডকে ভেঙেছে এটি।

তবে এখন চীনের একজন শীর্ষ বিজ্ঞানী দাবি করেছেন, চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের অবতরণের সাফল্যকে অতিরঞ্জিত করে দাবি করা হচ্ছে।

অয়ুয়াং জিয়ুয়ানকে চীনের চন্দ্রাভিযান প্রকল্পের জনক মানা হয়। চীনা ভাষার পত্রিকা সায়েন্স টাইমসকে তিনি বলেন, চন্দ্রযান-৩-এর অবতরণ স্থলটি ৬৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, যা চাঁদের স্বীকৃত দক্ষিণ মেরু ৮৮.৫ ও ৯০ ডিগ্রির ধারেকেছেও নেই।

পৃথিবীতে ৬৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পড়েছে অ্যান্টার্কটিক সার্কেলে। তবে চাঁদে এ সার্কেলটি উপগ্রহটির দক্ষিণ মেরুর অনেক কাছে।

'এটা ভুল!' ভারতের মেরু অবতরণের দাবি প্রসঙ্গে জিয়ুয়ান বলেন। 'চন্দ্রযান-৩-এর অবতরণস্থল চাঁদের দক্ষিণ মেরুতে নয়, দক্ষিণ মেরু অঞ্চলে নয়, এমনকি দক্ষিণ মেরু অঞ্চলের কাছাকাছিও নয়।'

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল থেকে ৬১৯ কিলোমিটার দূরত্বে অবতরণ করেছিল চন্দ্রযান-৩, বলেন জিয়ুয়ান। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয় নিয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ভারতের মহাকাশ সংস্থা।

চন্দ্রযান-৩-এর অবতরণের পর কম্যুনিস্ট পার্টির গ্লোবাল টাইমস পত্রিকা বেইজিংভিত্তিক জ্যেষ্ঠ একজন বিশেষজ্ঞ প্যাং ঝিহাও'র বরাত দিয়ে জানিয়েছিল, চাঁদে অভিযানের জন্য চীনের কাছে ভারতের চেয়ে আরও উন্নত প্রযুক্তি আছে।

'চীন যে রকেট ইঞ্জিন ব্যবহার করেছে সেটিও ভারতের ইঞ্জিনের চেয়ে অনেক বেশি উন্নত,' বলেন ওই বিশেষজ্ঞ।

তারপরও আর যেকোনো নভোযানের চেয়ে চাঁদের অনেক বেশি দক্ষিণে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। গত মাসে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি নভোযান নামাতে চেয়েছিল রাশিয়া। কিন্তু সেটি চাঁদের বুকে বিধ্বস্ত হয়।

২০১৯ সালে চীনের চ্যাং ৪ প্রথমবারের মতো চাঁদের অন্ধকার অংশে অবতরণ করে। এটি ৪৫ ডিগ্রি দক্ষিণে নেমেছিল। ১৯৬৮ সালে নাসা'র মানুষবিহীন প্রোব সার্ভেয়র ৭ চাঁদের ৪১ ডিগ্রি দক্ষিণে নেমেছিল।

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ গর্বের পাশাপাশি আরও কিছু কারণেও গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা ধারণা করেন, এ অঞ্চলে বরফের মজুত থাকতে পারে যা চাঁদে দীর্ঘসময় অবস্থানের জন্য ব্যবহার করা যাবে।

প্রায় অর্ধশতক বছর আগে নাসা'র অ্যাপোলো মিশন শেষ হওয়ার পর বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই চাঁদে নতুন করে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে।

Related Topics

টপ নিউজ

চন্দ্রযান-৩ / ভারতের চন্দ্রাভিযান / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন আরও দুই মন্ত্রী
  • এআই প্রযুক্তির প্রসার ও ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে চীনের ‘সবুজ জ্বালানি’ পণ্য রপ্তানিতে বড় উল্লম্ফন
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]