Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার বেঁচে আছে, ইউক্রেনের দাবি মিথ্যা!

আন্তর্জাতিক

রয়টার্স
26 September, 2023, 07:45 pm
Last modified: 26 September, 2023, 07:58 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার বেঁচে আছে, ইউক্রেনের দাবি মিথ্যা!

হার্ভার্ড কেনেডি স্কুলের বেলফার সেন্টারের ১৯ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, গত মাসে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ৩৫ বর্গমাইল এলাকা দখল করে নিয়েছে, যেখানে ইউক্রেনীয় বাহিনী পুনঃদখল করেছে ১৬ বর্গমাইল এলাকা ।
রয়টার্স
26 September, 2023, 07:45 pm
Last modified: 26 September, 2023, 07:58 pm
প্রতিরক্ষামন্ত্রী শের্গেই শোইগু, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও অন্য এডমিরালদের উপস্থিতিতে চলা ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন সোকোলভ। ছবি: রয়টার্স

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলভকে হত্যা করা হয়েছে, ইউক্রেনের এমন দাবির একদিন পরই মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শীর্ষ এই কমান্ডারকে একটি ভিডিও কনফারেন্সে দেখা গেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রচারিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, প্রতিরক্ষামন্ত্রী শের্গেই শোইগু, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও অন্য এডমিরালদের উপস্থিতিতে চলা ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন সোকোলভ। 

এর আগে সোমবার ইউক্রেন দাবি করে, গত সপ্তাহে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে  ক্ষেপণাস্ত্র হামলায় আরো ৩৩ নৌ সেনা সহ ক্রিমিয়ায় রাশিয়ার শীর্ষ এডমিরাল সোকোলভকে তারা হত্যা করেছে। 

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই দাবির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। 

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শোইগু বলছেন, সেপ্টেম্বরে ইউক্রেনের ১৭ হাজারের বেশি সেনা নিহত হয়েছে এবং সাতটি মার্কিন সাঁজোয়া যান ব্রাডলেসহ ২৭ হাজারের বেশি অস্ত্র ধ্বংস করা হয়েছে। 

ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে দাবি করে শোইগু বলেন, ফ্রন্টলাইনে কিয়েভের সশস্ত্র বাহিনী ব্যাপক ক্ষতির মুখোমুখি হচ্ছে। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে অস্ত্র যোগান দিয়ে যাচ্ছে  এবং কিয়েভ সরকার বুদ্ধিহীন আক্রমণে নিহত হওয়ার জন্য অপ্রশিক্ষিত সৈন্যদের পাঠাচ্ছে। 

ইউক্রেনের পাল্টা আক্রমণ এখনও রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করতে পারেনি। 

হার্ভার্ড কেনেডি স্কুলের বেলফার সেন্টারের ১৯ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, গত মাসে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ৩৫ বর্গমাইল এলাকা দখল করে নিয়েছে, যেখানে ইউক্রেনীয় বাহিনী পুনঃদখল করেছে ১৬ বর্গমাইল এলাকা ।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / ইউক্রেন যুদ্ধ / রাশিয়া / ইউক্রেন / কৃষ্ণসাগর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]