Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
৪৭ বছর পর চাঁদে পাঠানো রাশিয়ার চন্দ্রযান বিধ্বস্ত

আন্তর্জাতিক

রয়টার্স
20 August, 2023, 09:25 pm
Last modified: 20 August, 2023, 09:36 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • হরমুজে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের ক্রুদের উদ্ধার করা সেই সমুদ্র ড্রোন আসলে কী?

৪৭ বছর পর চাঁদে পাঠানো রাশিয়ার চন্দ্রযান বিধ্বস্ত

লুনা-২৫ নামের রুশ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের কক্ষপথ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদেই বিধ্বস্ত হয়েছে। সোভিয়েত যুগের গৌরবোজ্জ্বল সময়ের চেয়ে রাশিয়ার মহাকাশ কর্মসূচির বর্তমান অবনতি তুলে ধরে এই ঘটনা।
রয়টার্স
20 August, 2023, 09:25 pm
Last modified: 20 August, 2023, 09:36 pm
গত ১১ আগস্ট পূর্ব রাশিয়ার আমুর অঞ্চল থেকে লুনা-২৫ উৎক্ষেপণ করে রাশিয়া। ছবি: রয়টার্স

মহাকাশ অভিযানে সাবেক সোভিয়েত ইউনিয়ন দেখিয়েছিল চমক। সোভিয়েত যুগ অবসানের পর রাশিয়া চাঁদে কয়েক যুগ অভিযান চালায়নি। ৪৭ বছর পর সম্প্রতি সে উদ্যোগ নেয় মস্কো। কিন্তু, চাঁদে রাশিয়ার এই অভিযান ব্যর্থ হয়েছে।

লুনা-২৫ নামের রুশ মহাকাশযানটি চাঁদে চন্দ্রপৃষ্ঠে অবতরণের কক্ষপথ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদেই বিধ্বস্ত হয়েছে। সোভিয়েত যুগের গৌরবোজ্জ্বল সময়ের চেয়ে রাশিয়ার মহাকাশ কর্মসূচির বর্তমান অবনতি তুলে ধরে এই ঘটনা।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা– রসকসমস জানায়, শনিবার গ্রিনিচ সময় ১১:৫৭ মিনিটে চন্দ্রযানটির সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এসময় যানটি অবতরণের কক্ষপথের প্রস্তুতি নিচ্ছিল।

রসকসমস-এর বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে তথ্য-প্রমাণে মনে হচ্ছে, ৮০০ কেজি ওজনের চন্দ্রযানটি চাঁদের উপরিভাগের সাথে সংঘর্ষ হয়ে বিধ্বস্ত হয়। পরিকল্পনা অনুযায়ী, সোমবার যানটির চাঁদে অবতরণের কথা ছিল।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি আন্তঃবিভাগীয় বিশেষ কমিশন গঠন করা হয়েছে।

দীর্ঘদিন পর এই অভিযানের মাধ্যমে রাশিয়া মহাকাশ প্রতিযোগিতার অন্যান্য বড় শক্তি- যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়নের সাথে পাল্লা দেওয়ার আশা করেছিল।

চাঁদের যে অংশে জমাট বাঁধা পানি ও অন্যান্য মূল্যবান পদার্থ থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন এই চন্দ্রযানটির সেখানে অভিযান চালানোর কথা ছিল।

আগে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর জন্য ভারতের চন্দ্রায়ন-৩ মহাকাশযানের সাথে প্রতিযোগিতা করছিল রাশিয়া। সার্বিকভাবে এই প্রতিযোগিতা চীন ও যুক্তরাষ্ট্রের সাথেও। লুনা-২৫ এর ব্যর্থতায় তাতে পিছিয়ে পড়লো দেশটি।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এক টুইটে জানিয়েছে, আগামী ২৩ আগস্ট চন্দ্রায়ন-৩ চাঁদের বুকে অবতরণ করবে।

সবশেষ ১৯৭৬ সালে চাঁদে অভিযান চালায় রাশিয়া। এসময় তাদের লুনা-২৪ চন্দ্রযান চাঁদে নামে এবং সফলভাবে চাঁদের মাটির নমুনা সংগ্রহ করে। সেসময় ক্রেমলিনের শাসক ছিলেন লিওনিদ ব্রেঝনেভ।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / চাঁদে অভিযান / চন্দ্রযান / বিধ্বস্ত / লুনা-২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • হরমুজে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের ক্রুদের উদ্ধার করা সেই সমুদ্র ড্রোন আসলে কী?

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]