Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
কাকে বাঁচাবেন তামিম, মুশফিক না মাশরাফি?

খেলা

টিবিএস রিপোর্ট
24 May, 2020, 01:25 pm
Last modified: 24 May, 2020, 01:29 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

কাকে বাঁচাবেন তামিম, মুশফিক না মাশরাফি?

গত ২১ দিনে নিজের লাইভ শোতে অতিথিদের শত শত প্রশ্ন করেছেন তামিম ইকবাল। তার কিছু কিছু প্রশ্নে বিপাকে পড়ে যেতে হয়েছে অনেককে। এবার ঘটেছে উল্টোটা।
টিবিএস রিপোর্ট
24 May, 2020, 01:25 pm
Last modified: 24 May, 2020, 01:29 pm

গত ২ মে থেকে লাইভ শো করে আসছিলেন তামিম ইকবাল। এই গত ২১ দিনে অতিথিদের শত শত প্রশ্ন করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার কিছু কিছু প্রশ্নে বিপাকে পড়ে যেতে হয়েছে অতিথিদের। এবার ঘটেছে উল্টোটা। মাহমুদউল্লাহ রিয়াদের প্রশ্নে ঘাম ছুটে যাওয়ার অবস্থা তামিমের। 

২৩ মে রাতে ফেসবুকে শেষ লাইভটি করেছেন তামিম। তার শেষ শোতে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আড্ডার একটা সময়ে মাহমুদউল্লাহ প্রশ্ন করে বসেন, ডুবন্ত নৌকা থেকে একজনকে বাঁচানোর সুযোগ থাকলে কাকে বাঁচাবেন তামিম, মুশফিক নাকি মাশরাফিকে?

বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে এই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি করেন তামিম। বিভিন্ন সময়ে এ জাতীয় প্রশ্ন করে সতীর্থদের ভড়কে দেন তামিম। বিশ্বকাপ ফাইনালে ক্যাচ মিস করলে কী করতেন, প্রায়ই নাসিরকে এমন প্রশ্ন করতেন তামিম। নিজেই এটা জানিয়েছেন তিনি। 

এবার তামিমই এমন প্রশ্নের মুখে। সতীর্থকে বাঁচানোর প্রশ্নের আগে অবশ্য আরও একটি দুটি কঠিন প্রশ্নের উত্তর দিতে হয় দেশসেরা এই ওপেনারকে। 

মাহমুদউল্লাহ বলেন, 'তামিম বাসে সব সময় পোলাপানদের প্রশ্ন করতে করতে নাজেহাল করে ছাড়ে। পোলাপান সব ভয়ে থাকে, কখন না জানি কোন গোলাবারুদ আসে। তো, তোকে আজ একটা প্রশ্ন করি, বাংলাদেশ দলে তোর সবচেয়ে প্রিয় বন্ধু কে?'

উত্তরে তামিম বলেন, 'মুশফিক আছে, ওর সঙ্গে ভালো সম্পর্ক। মাশরাফি ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক, সাকিবের সঙ্গে ভালো সম্পর্ক।' কিন্তু মাহমুদউল্লাহ জানতে চেয়েছেন প্রিয় একজন বন্ধুর নাম। পরে তামিম মুশফিকের নাম বলেন। 

এরপরই সবচেয়ে কঠিন প্রশ্নটির মুখে পড়েন তামিম। মাহমুদউল্লাহ প্রশ্ন করেন, 'ধর, একটা নৌকায় মুশফিক আছে আর মাশরাফি ভাই আছে, তুই একজনকে বাঁচাতে পারবি, কাকে বাঁচাবি?'

এমন প্রশ্নে স্বভাবতই বিপাকে পড়ে যান তামিম। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'ভাই, এটা কী করলেন! আমি টেনশনে আছি, যদি মাশরাফি ভাইয়ের কথা বলি, তাহলে মানুষ গালি দেবে কম।'

তামিমের এমন উত্তর শুনে মাশরাফি বলে ওঠেন, 'ভন্ডামি ছেড়ে একজনের কথা বল।' এরপরই তামিম আসল উত্তর দেন। বলেন, 'মুশফিককেই বাঁচাব।'

করোনাভাইরাসের প্রকোপে সবাই যখন ঘরবন্দি, তামিম তখন বিনোদনের মাধ্যম খুঁজেছেন। ক্রিকেটভক্তদের একটু বিনোদন যোগাতে নিয়মিত লাইভ করেছেন তিনি। বেশি-বিদেশি, সাবেক-বর্তমান অনেক ক্রিকেট তারকাকে নিয়ে প্রাণবন্ত আড্ডা দিয়েছেন ওয়ানডে অধিনায়ক।

Related Topics

তামিম ইকবাল / ফেসবুক লাইভ / ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]