Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
১০ বছর পূর্তিতে আসছে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ; ফিচার ও ডিজাইনে থাকবে বড় পরিবর্তন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 August, 2023, 10:15 am
Last modified: 15 August, 2023, 10:41 am

Related News

  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’

১০ বছর পূর্তিতে আসছে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ; ফিচার ও ডিজাইনে থাকবে বড় পরিবর্তন 

ওয়াচটিতে থাকবে আরও উন্নত ও উজ্জ্বল মাইক্রো-এলইডি ডিসপ্লে। একদম নতুন ডিজাইনে ২০২৪ অথবা ২০২৫ সালে এ মডেলটি বাজারে আনা হবে। 
টিবিএস ডেস্ক
15 August, 2023, 10:15 am
Last modified: 15 August, 2023, 10:41 am
ছবি: সংগৃহীত

খুব শীঘ্রই বাজারে আসছে অ্যাপলের নাইন সিরিজের স্মার্টওয়াচ। তবে ঠিক এর পরের এডিশন, অর্থাৎ ১০ বছর পূর্তি উপলক্ষে বাজারে আনতে যাওয়া কোম্পানিটির নতুন মডেলের স্মার্টওয়াচ নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। খবর সি-নেট ডট কমের। 

১০ বছর পূর্তির মডেলটির নাম হতে পারে অ্যাপল ওয়াচ এক্স। ধারণা করা হচ্ছে, একদম নতুন ডিজাইনে ২০২৪ অথবা ২০২৫ সালে এ মডেলটি বাজারে আনা হবে। 

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ফিচারের দিক থেকে অ্যাপল এক্স স্মার্টওয়াচে বেশ বড় ধরণের কিছু পরিবর্তন আনা হবে। ওয়াচটিতে থাকবে আরও উন্নত ও উজ্জ্বল মাইক্রো-এলইডি ডিসপ্লে। একইসাথে থাকবে রক্তচাপ মাপার জন্য নতুন ও উন্নত ধরণের সেন্সর; যেটি নিয়ে বহু বছর ধরে গবেষণা করা হচ্ছে। 

অ্যাপলের নতুন মডেলের প্রতিটি স্মার্টওয়াচেই স্বাস্থ্য সম্পর্কিত নতুন সব ফিচার যুক্ত করা হয়। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যেই যুক্ত করা হয়েছে ইসিজি, উচ্চ ও নিন্ম হৃদস্পন্দন অ্যালার্ট, ফল ডিটেকশন, রক্তে অক্সিজেন মাপার সেন্সর ও তাপমাত্রা মাপার সেন্সর ইত্যাদি।

বর্তমানে অ্যাপল রক্তচাপ মাপার সাথে সাথে অন্য ডিভাইসের সাথে যুক্ত হয়ে সেটি মনিটরিং করার সুযোগও দিতে পারে। এছাড়াও প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি স্মার্টওয়াচে মূল ডিভাইসের সাথে রিস্টব্যান্ড যুক্ত করার প্রচলিত কৌশলের বাইরে যেয়ে নতুন উপায়ও খুঁজছেন।

অ্যাপল ওয়াচের ক্ষেত্রে বর্তমানে যুক্ত রিস্টব্যান্ডগুলি ঘড়ির পাশে স্লাইড আকারে লক করা থাকে। কিন্তু অ্যাপল এক্স স্মার্টওয়াচে রিস্টব্যান্ড যুক্ত করার ক্ষেত্রে ম্যাগনেটিক বৈশিষ্ট্য প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। এটি সম্ভব হলে ওয়াচের মূল বডির চেসিসে জায়গা অপেক্ষাকৃত ফাঁকা হবে এবং আরও বড় ব্যাটারি যুক্ত করা সম্ভব হবে।

ধারণা করা হচ্ছে যে, অ্যাপলের পরবর্তী নাইন সিরিজের স্মার্টওয়াচ আগামী মাসে আইফোন ১৫ এর সাথে একই ইভেন্টে উন্মুক্ত করা হবে। গুঞ্জন রয়েছে যে, আগামী ১২ সেপ্টেম্বর ইভেন্টটি অনুষ্ঠিত হতে পারে।

অন্যদিকে অ্যাপল ওয়াচ নাইন সিরিজের স্মার্টওয়াচের ফিচারে ছোটখাটো কিছু আপডেট আনা হবে। এরমধ্যে গুঞ্জন রয়েছে যে, ওয়াচটিতে ক্রমাগত গ্লুকোজের মাত্রা পরিমাপ করার সেন্সর যুক্ত করা হবে। তবে প্রকৃতপক্ষেই এই সেন্সরটি চলতি বছর যুক্ত করা সম্ভব হবে কি-না, সেটি নিয়ে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করেছেন।

Related Topics

টপ নিউজ

অ্যাপল / অ্যাপল ঘড়ি / স্মার্টওয়াচ / নতুন মডেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]