Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
আর্জেন্টিনার প্রাথমিক নির্বাচনে অতি-ডানপন্থী বহিরাগত হাভিয়ের মিলেইর চমকে দেওয়া জয়

আন্তর্জাতিক

রয়টার্স
14 August, 2023, 01:05 pm
Last modified: 14 August, 2023, 01:17 pm

Related News

  • আর্জেন্টিনাকে কি তুলনামূলক কম হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারিরা? 
  • ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার; ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন’: ফ্রান্সের কোচ
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
  • ‘আর কখনো বিশ্বকাপ দেখব না!’: আর্জেন্টিনার কাছে হেরে রেফারির ওপর ক্ষোভ মিশরীয় কোচের 
  • আর্জেন্টিনা-মিশর ম্যাচ: মিশরের গোল বাতিল, ফাউল নিয়ে তৈরি হয়েছে যেসব বিতর্ক

আর্জেন্টিনার প্রাথমিক নির্বাচনে অতি-ডানপন্থী বহিরাগত হাভিয়ের মিলেইর চমকে দেওয়া জয়

প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, অতি-ডানপন্থী অর্থনীতিবিদ হাভিয়ের মিলেই ৩০.৫ শতাংশ ভোট পেয়েছেন, যা পূর্বানুমানের চেয়ে অনেক বেশি।
রয়টার্স
14 August, 2023, 01:05 pm
Last modified: 14 August, 2023, 01:17 pm
ছবি: রয়টার্স

অক্টোবরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে রোববার (১৩ আগস্ট) আর্জেন্টিনায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক নির্বাচন। বিস্ময়করভাবে প্রাথমিক এই ভোটাভুটিতে দেশটির প্রধান দুই রাজনৈতিক দলের প্রেসিডেন্ট প্রার্থীদের পিছনে ফেলে এগিয়ে রয়েছেন অতি-ডানপন্থী নতুন মুখ হাভিয়ের মিলেই।

প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, উদারতাবাদী অর্থনীতিবিদ হাভিয়ের মিলেই ৩০.৫ শতাংশ ভোট পেয়েছেন, যা পূর্বানুমানের চেয়ে অনেক বেশি। অন্যদিকে, দেশটির প্রধান রক্ষণশীল বিরোধী দলীয় জোট পেয়েছে ২৮ শতাংশ এবং ক্ষমতাসীন পেরোনিস্ট জোট ২৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় এখন ১১৬ শতাংশ মূল্যস্ফীতি চলছে। বর্তমানে দেশটিতে প্রতি ১০ জনে ৪ জনই দারিদ্র্যের মুখোমুখি। মূলত অর্থনৈতিক চাপের কারণেই লাতিন আমেরিকার এই দেশে নতুন মুখ এমন জনপ্রিয়তা পেয়েছে বলে মনে করছেন অনেকে। তাদের মতে, প্রাথমিক নির্বাচনের এই ফলাফল আর্জেন্টিনার অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন ও বিরোধী দলের প্রতি জনগণের পক্ষ থেকে দেওয়া একটি জবাব।

ফলাফলের পর মিলেই বলেন, "আমরাই আসলে সত্যিকারের বিরোধী দল। বার বার ব্যর্থ হয়েছে এমন কাউকে দিয়ে একটি ভিন্নরকমের আর্জেন্টিনা গড়ে তোলা সম্ভব নয়।"

আর্জেন্টিনায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর। এর আগে গতদিন হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচনের 'ড্রেস রিহার্সাল'। নির্বাচনে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তি তার পছন্দের প্রার্থীকে একটিমাত্র ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সেই ভোটাভুটির পরিপ্রেক্ষিতেই প্রার্থীদের জনপ্রিয়তার নমুনা সামনে এসেছে।

অক্টোবরের নির্বাচনে জয়ী প্রার্থীই হাল ধরবেন আর্জেন্টিনার অর্থনীতির। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরবর্তী দেশ পরিচালনা নীতিতে আসতে পারে বেশকিছু পরিবর্তন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে দেশটির ৪৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তির আলোচনা চলমান রয়েছে। আসন্ন নির্বাচন এসব বিষয়েও প্রভাব রাখবে বলে মনে করছেন অনেকে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মূলত এই অর্থনৈতিক সংকটের কারণেই অনেক আর্জেন্টাইন দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বিশেষ করে এই দলে তরুণদের সংখ্যাই বেশি; অধিকাংশ তরুণরা মিলেইকে ভোট দিয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা / আর্জেন্টিনার নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • আর্জেন্টিনাকে কি তুলনামূলক কম হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারিরা? 
  • ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার; ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন’: ফ্রান্সের কোচ
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
  • ‘আর কখনো বিশ্বকাপ দেখব না!’: আর্জেন্টিনার কাছে হেরে রেফারির ওপর ক্ষোভ মিশরীয় কোচের 
  • আর্জেন্টিনা-মিশর ম্যাচ: মিশরের গোল বাতিল, ফাউল নিয়ে তৈরি হয়েছে যেসব বিতর্ক

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]