Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
দুর্নীতির দায়ে সেনা নিয়োগে জড়িত সব কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক

সিএনএন
12 August, 2023, 02:15 pm
Last modified: 12 August, 2023, 02:20 pm

Related News

  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি

দুর্নীতির দায়ে সেনা নিয়োগে জড়িত সব কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি

এর আগে, বছরের শুরুতে যুদ্ধকালীন সরবরাহ সংগ্রহের সঙ্গে জড়িত এক কেলেঙ্কারিতে ইউক্রেনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন দেশটির প্রেসিডেন্ট।
সিএনএন
12 August, 2023, 02:15 pm
Last modified: 12 August, 2023, 02:20 pm
ফাইল ছবি: সিএনএন

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সামরিক নিয়োগের সঙ্গে জড়িত সব কর্মকর্তাদের বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্যাপক দুর্নীতির অভিযোগে এসব কর্মকর্তাদের বরখাস্তের ঘোষণা দেন তিনি।

যুদ্ধকালীন সরবরাহ সংগ্রহের সঙ্গে জড়িত এক কেলেঙ্কারিতে চলতি বছরের শুরুতেই ইউক্রেনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট। প্রায় একই সময়ে গণমাধ্যমে দুর্নীতির অভিযোগ উঠলে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী ভায়াচেস্লাভ শাপোভালভও পদত্যাগ করেন।

শুক্রবার (১১ আগস্ট) এক বিবৃতিতে জেলেনস্কি সর্বশেষ বরখাস্তের ঘোষণা দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, "আমি মাত্রই জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের একটি বৈঠক সম্পন্ন করেছি।"

"বৈঠকের একটি মূল বিষয় ছিল সামরিক নিবন্ধন (নতুন সেনা নিয়োগ) এবং এর তালিকাভুক্ত অফিসগুলো পরিদর্শনের ফলাফল নিয়ে।"

সামরিক নিবন্ধনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে সর্বমোট ১১২টি ফৌজদারি মামলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জেলেনস্কি আরও বলেন, অভিযোগগুলোর মধ্যে ঘুষ গ্রহণ, অবৈধভাবে প্রাপ্ত অর্থ বৈধকরণ, বেআইনি সুযোগ-সুবিধা গ্রহণ, সীমান্তের ওপারে সামরিক পরিষেবা দেওয়া ব্যক্তিদেরকে অবৈধ পরিবহন সুবিধা প্রদান ইত্যাদি বিষয় রয়েছে।

এর পরিপ্রেক্ষিতেই সমস্ত আঞ্চলিক সামরিক কমিশনারদের বরখাস্তের সিদ্ধান্তটি নেওয়া হয়।

জেলেনস্কি বলেন, নিয়োগ ব্যবস্থা এমন লোকদের দ্বারা পরিচালিত হওয়া উচিত যারা যুদ্ধের অর্থ জানেন এবং যুদ্ধের সময় ঘুষ আদান-প্রদান কেন রাষ্ট্রদ্রোহিতা, তা বোঝার ক্ষমতা রাখেন।

তিনি আরও জানান, "যে সব সেনারা ফ্রন্টলাইনে কাজ করেছেন, যুদ্ধে যাদের শারীরিক ক্ষতি হয়েছে, যারা অঙ্গ হারিয়েছে, কিন্তু এসবের পরেও নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন... তাদেরকে এই নিয়োগ ব্যবস্থার দায়িত্ব দেওয়া যেতে পারে।"

এছাড়া, দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে বলেও উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে ঘোষণা দেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]