Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে সুরক্ষিত এটক কারাগারে ইমরান খান

আন্তর্জাতিক

ডন
06 August, 2023, 03:45 pm
Last modified: 06 August, 2023, 05:02 pm

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে সুরক্ষিত এটক কারাগারে ইমরান খান

ইমরান খানের জন্য কারাগারে ভিভিআইপি সেল প্রস্তুত করা হয়েছে। সেলে কোন এসি নেই তবে ফ্যানের ব্যবস্থা আছে। পৃথক বিছানা ও টয়লেট আছে। 
ডন
06 August, 2023, 03:45 pm
Last modified: 06 August, 2023, 05:02 pm
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় এটক ডিস্ট্রিক্ট জেলে নেওয়া হয়েছে। এর আগে তোশাখানা মামলায় রায় ঘোষণার পর লাহোরের জামান পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

কড়া নিরাপত্তার মধ্যে সড়ক পথে পিটিআই প্রধানকে এটক কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারের দিকে যাওয়া সব সড়ক সেদিন বন্ধ ছিল। প্রত্যেক সড়কে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। 

এটক কারাগারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইমরান খানের জন্য কারাগারে ভিভিআইপি সেল প্রস্তুত করা হয়েছে। সেলে কোন এসি নেই তবে ফ্যানের ব্যবস্থা আছে। পৃথক বিছানা ও টয়লেট আছে। 

ইমরান খানই প্রথম প্রধানমন্ত্রী যাকে এটক কারাগারে নেওয়া হয়েছে। এর আগে ১৯৯৯ সালে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে এটক দুর্গে কারাবন্দী হিসেবে রাখা হয়েছিল।    

এটক কারাগার থেকে দুর্গের দুরত্ব প্রায় ২০ কিলোমিটার। মুঘল সম্রাট আকবরের শাসনামলে ১৫৮১-৮৩ খ্রিষ্টাব্দে এই দুর্গ তৈরি করা হয়। সিন্ধু নদী পারাপারের পথ সুরক্ষিত করতে এই দুর্গ গড়ে তোলেন আকবর। দুর্গ নির্মাণের তত্ত্ববধায়ন করেন খাজা শামছুদ্দিন খাওয়াফি। 

খায়বার পাখতুন সীমান্তে অবস্থিত এই দুর্গের প্রবেশদ্বার রাওয়ালপিন্ডি-পেশওয়ার জিটি সড়কের পাশে। 

অন্যদিকে এটক কারাগার রাওয়ালপিন্ডি-পেশওয়ার রেলপথের পাশে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ৬৭ একরজুড়ে বিস্তৃত এই কারাগার ব্রিটিশ শাসনামলে (১৯০৫-০৬ সাল) গড়ে তোলা হয়। 
 
সাধারণত সশস্ত্র বিদ্রোহীদের এই কারাগারে রাখত ব্রিটিশ শাসকরা। এই কারাগারকে দেশটি সবচেয়ে সুরক্ষিত কারাগার হিসেবে বিবেচনা করা হয়। বিচার চলমান থাকা ঘাগু আসামীদের প্রধানত এখানে রাখা হয়। 

১৯৯৯ সালে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শেহবাজ শরীফকে এটক কারাগারে রাখা হয়েছিল। পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের ছেলে হুসেইন নওয়াজ, খায়বার পাখতুনের সাবেক মুখ্যমন্ত্রী সরদার মেহতাব আহমেদ খান, সাবেক যোগাযোগ মন্ত্রী আজম খান এবং এমকিউএম নেতা ডক্টর ফারুক সাত্তারও এই কারাগারে ছিলেন। 

চলতি বছরের শুরুর দিকে পিটিআই নেতা শাহ মেহমুদ কুরেশিকে একই কারাগারে রাখা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান / নওয়াজ শরীফ / তোশাখানা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]