Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
‘খোকা ইলিশে’ সয়লাব পশ্চিমবঙ্গের বাজার

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
05 August, 2023, 05:40 pm
Last modified: 05 August, 2023, 05:43 pm

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • পশ্চিমবঙ্গে পটপরিবর্তন, মোদির হিন্দুত্ববাদী দলের হাত ধরে রেস্তোরাঁগুলো থেকে উধাও গরুর মাংস

‘খোকা ইলিশে’ সয়লাব পশ্চিমবঙ্গের বাজার

বাংলাদেশের নদীতে মিলছে না ইলিশ। বৃষ্টি কম হওয়ায় এ বছর দেশের নদীতে ইলিশের আনাগোনা একেবারেই কম। অন্যদিকে পশ্চিমবঙ্গের বাজার সয়লাব হয়ে গেছে জাটকা ইলিশে—যাকে পশ্চিমবঙ্গে ‘খোকা ইলিশ’ নামে ডাকা হয়। 
হিন্দুস্তান টাইমস
05 August, 2023, 05:40 pm
Last modified: 05 August, 2023, 05:43 pm
ফাইল ছবি

খোকা ইলিশ বা জাটকা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। তারপরও সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মৎস্যজীবীরা আর্থিক উপার্জনের লোভে প্রচুর পরিমাণে খোকা ইলিশ জালে তুলছেন এবং সেগুলো বাজারে পাচার করছেন। কিন্তু খোকা ইলিশে আসল স্বাদ মিলছে না। আর তাতেই আপত্তি অনেক ক্রেতার।

মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, মাছ বড় হওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে না, তার আগেই জালে তুলে বিক্রি করা হচ্ছে। ফলে স্বাদ মিলছে না। তাই ইলিশ মাছ বড় হওয়ার সময় দিলে আসল স্বাদ মিলবে। এই অবস্থায় খোকা ইলিশ ধরার ওপরে নিষেধাজ্ঞা এবার থেকে তিন মাস করার চিন্তা ভাবনা করছে পশ্চিমবঙ্গ।

এর আগে ১৬ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত দু-মাস সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি ছিল রাজ্যটিতে। তবে এবার সেই সময়সীমা তিন মাস করতে চাইছে রাজ্য সরকার। অর্থাৎ ১৬ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত সমুদ্রে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করার কথা চিন্তা ভাবনা করছে সরকার। ফলে তিন মাস ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলে সেগুলি বড় হবে এবং ইলিশের আসল স্বাদ পাওয়া যাবে বলে মনে করছেন মৎস্য দফতরের আধিকারিকরা। 

পশ্চিমবঙ্গের মৎস্য দফতর সূত্রে জানা গেছে, খোকা ইলিশ যাতে মৎস্যজীবীরা না ধরেন, তার জন্য প্রচারও চালানো হবে। এমনকি খোকা ইলিশ নিয়ে ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ১৫ জুনের পর থেকে সমুদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারির পরেই মৎস্যজীবীরা সমুদ্রে যাওয়া শুরু করেন। তারপরেই মৎস্যজীবীরা যেমন পাচ্ছেন ইলিশ নিয়ে ফিরে আসছেন। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, কোলাঘাট প্রভৃতি জায়গা থেকে ট্রলার নিয়ে ইলিশ ধরার জন্য বেরোচ্ছেন মধ্যজীবীরা।

এবার মৎস্যজীবীদের জালে প্রচুর পরিমাণে ইলিশ উঠছে। কিন্তু, দেখা যাচ্ছে সেগুলি ২৫০০ থেকে ৪০০ বা ৪৫০ গ্রাম ওজনের। বেশি বড় ইলিশ খুব কমই পাওয়া যাচ্ছে। বড় ইলিশ মাছের দামও হাজারের আশেপাশে হয়ে যাচ্ছে। কোনও কোনও বাজারে আবার তার থেকেও বেশি হচ্ছে। মৎস্য দফতর সুত্রের খবর, আরও কিছুদিন পরে প্রচুর পরিমাণ ইলিশ মাছ উঠবে। গত বছর ৫৫৭১ মেট্রিক টন ইলিশ মাছ উঠেছিল বাংলায়। চলতি বছরে এখনও পর্যন্ত ১৪৭২ মেট্রিক টন ইলিশ উঠেছে। ফলে এখনও অধিকাংশ ইলিশ ওঠা বাকি রয়েছে। 

অন্যদিকে, বাংলাদেশেও ইলিশ ধরার উপর সময় সীমা দুমাস থেকে বাড়িয়ে ৭০ দিন করা হয়েছে। বাংলাদেশে খোকা ইলিশ ধরলেই মসজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে ইলিশের বংশবৃদ্ধির সুযোগ দেওয়া হয়। ফলে আরও কিছুদিন ইলিশ সমুদ্রে থাকলে ওজনও বাড়বে। সে কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকারও দু-মাসের বদলে তিন মাস ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা বাড়ানোর কথা চিন্তা ভাবনা করা হয়েছে বলে মৎস্য দফতর সূত্রে  জানা গিয়েছে। যদিও এটি চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে, এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
 

Related Topics

টপ নিউজ

ইলিশ / খোকা ইলিশ / জাটকা / পশ্চিমবঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • পশ্চিমবঙ্গে পটপরিবর্তন, মোদির হিন্দুত্ববাদী দলের হাত ধরে রেস্তোরাঁগুলো থেকে উধাও গরুর মাংস

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]