Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
কৃষকদের চাল উৎপাদনে নিরুৎসাহিত করছে থাইল্যান্ড, বাজারে আরও অস্থিরতার আশঙ্কা

আন্তর্জাতিক

সিএনবিসি
04 August, 2023, 10:30 am
Last modified: 04 August, 2023, 12:10 pm

Related News

  • প্লাবিত এলাকায় অবরুদ্ধ ৫ লাখ মানুষ, বিশুদ্ধ পানির সংকট
  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার

কৃষকদের চাল উৎপাদনে নিরুৎসাহিত করছে থাইল্যান্ড, বাজারে আরও অস্থিরতার আশঙ্কা

থাইল্যান্ডে এবছর স্বল্প বৃষ্টিপাতের কারণে উৎপাদনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই পানির ব্যবহার সীমিত করতে কৃষকদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।
সিএনবিসি
04 August, 2023, 10:30 am
Last modified: 04 August, 2023, 12:10 pm
থাইল্যান্ডের নাখোন সাওয়ান প্রদেশে ধানক্ষেতে চারা রোপণ করছেন এক কৃষক। ছবি: সোপা ইমেজেস/লাইটরকেট/গেটি

পানির ব্যবহার কমাতে কৃষকদের চালের উৎপাদন কমিয়ে আনার জন্য উৎসাহিত করছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ চাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ড। ভারত চাল রপ্তানি বন্ধ করার পর থাইল্যান্ডের এমন পদক্ষেপের ফলে চালের বাজারে আরও অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।

থাইল্যান্ডে এবছর স্বল্প বৃষ্টিপাতের কারণে উৎপাদনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই পানির ব্যবহার সীমিত করতে অফিস অব দ্য ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস (ওএনডব্লিউআর) দেশের কৃষকদের 'এমন সব ফসল উৎপাদন করতে বলেছে যেগুলো উৎপাদনে কম পানি ব্যবহৃত হয় এবং কম সময়ের মধ্যে ফসল তোলা যায়।'

থাইল্যান্ডের জাতীয় পানি প্রশাসনের প্রকাশিত এক বিবৃতিতে ওএনডব্লিউআর-এর সেক্রেটারি জেনারেল সুরাসি কিরতিমনতন বলেন, "এবার কিউমুলেটিভ বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ কম, যার ফলে পানির ঘাটতির উচ্চ ঝুঁকিতে রয়েছে।"

কিরতিমনতন বলেন, থাইল্যান্ডের পানি ব্যবস্থাপনা প্রশাসনের এখন 'পানি ব্যবহারের পরিমাণের' দিকে নজর দিতে হবে, সেইসঙ্গে বহুবর্ষজীবী বা বারোমেসে ফসলের জন্য পানি ব্যবহার' করা শ্রেয় হবে।

বারোমেসে ফসল হলো যেগুলো ফসল তোলার পরপরই আবার বড় হয়, ফুল-ফল ধরতে শুরু করে এবং প্রতি বছর নতুন করে গাছ রোপণের প্রয়োজন পড়ে না।  কিন্তু ধান সেই ধরনের কোনো ফসল নয়, এটি একটি বার্ষিক ফসল হিসেবে বিবেচিত।

চালের আকাশছোঁয়া মূল্য

প্রতি কিলোগ্রাম চাল উৎপাদনের জন্য গড়ে প্রায় ২৫০০ লিটার পানি প্রয়োজন হয়। সেই তুলনায়, বিকল্প শস্য, যেমন- জোয়ার,ভুট্টা ইত্যাদি একই পরিমাণে জন্মাতে লাগে ৬৫০ থেকে ১২০০ লিটার পানি। 

গত মাসে ভারত নন-বাসমতি সাদা চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।  নিজেদের দেশীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে জানায় ভারত সরকার।

ভারত এই মুহূর্তে বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ এবং বিশ্বের মোট চাল রপ্তানির ৪০ শতাংশ আসে ভারত থেকে। ফলে দেশটির এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে লাখ লাখ মানুষের উপর।

রাবোব্যাংক-এর সিনিয়র বিশ্লেষক অস্কার জাকরা সিএনবিসিকে বলেন, "থাইল্যান্ডে যদি চাল উৎপাদন কমে যায় তাহলে বিশ্ববাজারে চালের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।"

তবে থাই কৃষকেরা এই আহ্বানে সাড়া দেবেন কিনা সেটাই দেখার বিষয়, বলে জাকরা। "বর্তমানে চালের রপ্তানি মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে কৃষকেরা হয়তো চালই উৎপাদনেই বেশি আগ্রহী হবেন ।"

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর প্রধান শস্যগুলোর দাম বেড়ে যাওয়ার পর ভোক্তারা চালের দিকে ঝুঁকেছেন। ফলে বিকল্প শস্য হিসেবে চালের দাম বেড়েই চলেছে।

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / চাল উৎপাদন / পানি / কৃষক / অস্থিরতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • প্লাবিত এলাকায় অবরুদ্ধ ৫ লাখ মানুষ, বিশুদ্ধ পানির সংকট
  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]