Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ছড়াচ্ছে ডেঙ্গু: মমতা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
28 July, 2023, 09:10 pm
Last modified: 28 July, 2023, 09:12 pm

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ছড়াচ্ছে ডেঙ্গু: মমতা

হিন্দুস্তান টাইমস
28 July, 2023, 09:10 pm
Last modified: 28 July, 2023, 09:12 pm
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি লাগাম ছাড়িয়েছে। মশাবাহিত এই রোগ কপালে চিন্তার ভাঁজ ফেলছে পশ্চিমবঙ্গেও। 

এরই মাঝে বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বাংলাদেশ থেকেই পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সঙ্গে মমতার 'অসহায়' প্রশ্ন, 'এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়?'

গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে ডেঙ্গু ঠেকাতে সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। 

এদিকে বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গে এলে সীমান্তেই ডেঙ্গু পরীক্ষা করানোর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে তিনি বলেন, 'বাংলাদেশ থেকে এখানে ডেঙ্গু ছড়াচ্ছে। এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়? কাউকে তো ঢুকতে বারণ করতে পারি না।'

উল্লেখ্য, কয়েকদিন আগেই কলকাতা পুরসভা আবেদন জানিয়েছিল, যাতে বাংলাদেশ থেকে আগতদের বাধ্যতামূলকভাবে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। এই মর্মে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল কলকাতা পুরসভা। আর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গেল সেই একই সুর। পুরসভার দাবি ছিল, কেন্দ্রের সঙ্গে এই নিয়ে কথা বলুক রাজ্য। আর গতকাল মমতার বক্তব্যের পর সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। 

পশ্চিমবঙ্গে গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষ করে কলকাতা ও লাগোয়া উত্তর ২৪ পরগনার ঘনবসতিপূর্ণ এলাকায় মশাবাহিত রোগের দাপট বেড়েছে। এদিকে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সেখানে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পার করে গিয়েছে। মৃত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই আবহে কলকাতা পুরসভা ও রাজ্য সরকারের দাবি, বাংলাদেশ থেকে ভারতে আসা লোকেরা অনেকেই ডেঙ্গুর বাহক।

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এই আবহে বুধবার সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক হয় স্বাস্থ্য ভবনে। সেই বৈঠকে সব হাসপাতালে ফিভার ক্লিনিক চালু করার নির্দেশ দেওয়া হয়। উত্তর ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়াতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। 

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / মমতা বন্দোপাধ্যায় / পশ্চিমবঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]