Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
ওপেনহাইমারকে ভারতের নাগরিকত্বের প্রস্তাব দিয়েছিলেন জওহরলাল নেহেরু!

আন্তর্জাতিক

এনডিটিভি 
24 July, 2023, 09:40 pm
Last modified: 24 July, 2023, 09:47 pm

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’

ওপেনহাইমারকে ভারতের নাগরিকত্বের প্রস্তাব দিয়েছিলেন জওহরলাল নেহেরু!

ওপেনহাইমার আমন্ত্রণে সাড়া দেননি। কারণ যুক্তরাষ্ট্রে সব অভিযোগ থেকে রেহাই পাওয়ার আগ পর্যন্ত দেশত্যাগ করা উচিত হবে না বলে মনে করেছিলেন তিনি। 
এনডিটিভি 
24 July, 2023, 09:40 pm
Last modified: 24 July, 2023, 09:47 pm

ক্রিস্টোফার নোলানের সর্বশেষ চলচ্চিত্রের বিষয়বস্তু রবার্ট জে ওপেনহfইমার ছিলেন একজন মার্কিন পদার্থবিদ, যাকে 'পারমাণবিক বোমার জনক' বলা হয়। ছবিটি মুক্তির সাথে সাথে এই বিজ্ঞানীর জীবন নিয়ে নতুন করে মানষের মনে আগ্রহ জন্ম নিয়েছে। 

সম্প্রতি প্রকাশিত একটি বই-তে দাবি করা হয়েছে , ওপেনহাইমারকে ভারতে আগমন ও এখানে স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানানো হয়েছিল। 

ভারতীয় পদার্থবিদ হোমি জাহাঙ্গীর ভব-এর জীবনী 'হোমি জে ভব: আ লাইফ'- এ এই দাবি করেছেন লেখক বখতেয়ার কে দাদাভয়। বইটিতে ওপেনহাইমার ও ভবর বন্ধুত্ব সম্পর্কের বর্ণনা আছে।  

বইয়ের বর্ণনা অনুযায়ী, 'সমস্ত সম্ভাবনা মতে, যুদ্ধ (দ্বিতীয় বিশ্বযুদ্ধ) শেষ হওয়ার পর ওপেনহাইমারের সঙ্গে সাক্ষাৎ হয় ভবর। এবং তারা দুইজন বন্ধু হয়ে ওঠেন। ভবর মতো ওপেনহাইমারও সংস্কৃতি মনা ছিলেন বলে এটা অবাক করার মতো কোন বিষয় নয়। তিনি (ওপেনহাইমার) সংস্কৃত ভাষা শেখেন এবং ল্যাটিন ও গ্রিক ভাষাতেও দক্ষ ছিলেন।'

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে তার তৈরি পারমাণবিক বোমা বিস্ফোরণের পর ওপেনহাইমার তীব্র হতাশায় ভুগতে থাকেন। যদিও বোমা তৈরির সময় তার এমন নৈতিক দ্বিধা ছিল না। তিনি নিজের সহকর্মীদের আশ্বস্ত করে বলেছিলেন, আমরা কেবল নিজেদের কাজ করছি। অস্ত্রটি কীভাবে ব্যবহার করা উচিত সে সম্পর্কে সিদ্ধান্তের জন্য আমরা দায়ী নই। 

কিন্তু বোমা বিস্ফোরণের পর আরো অস্ত্র, বিশেষত হাইড্রোজেন বোমা তৈরির বিপক্ষে যুক্তি দেখান ওপেনহাইমার। 

তার এমন মত পরিবর্তনের কারণে ১৯৫৪ সালে ওপেনহাইমার মার্কিন সরকারের তদন্তের ‍মুখে পড়েন। বিবিসি জানায়, এসময় তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়। তিনি আর কোন নীতিগত সিদ্ধান্তে জড়িত হতে পারেননি। ওপেনহাইমার ও তার স্ত্রী ক্যাথরিন সাম্যবাদী ছিলেন বলেও অভিযোগ ছিল। 

এমন দৃশ্যপটে, বইয়ের বর্ণনা অনুযায়ী, ভবর পীড়াপীড়িতে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ওপেনহাইমারকে ভারতীয় নাগরিকত্বের প্রস্তাব দিয়েছিলেন। 

বখতিয়ার দাদাভয় এই ঘটনা বর্ণনায় লেখেন, '১৯৫৪ সালে যখন ওপেনহাইমার তার নিরাপত্তা ছাড়পত্র হারিয়েছিলেন তখন সম্ভবত ভবর হস্তক্ষেপে জওহরলাল নেহরু তাকে একাধিকবার ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এমনকি যদি তিনি ইচ্ছা করেন তবে স্থায়ী অভিবাসীও হতে পারতেন।'

টাইমস অব ইন্ডিয়ার মতে, তবে এই পদার্থবিদ আমন্ত্রণে সাড়া দেননি। কারণ যুক্তরাষ্ট্রে সব অভিযোগ থেকে রেহাই পাওয়ার আগ পর্যন্ত দেশত্যাগ করা উচিত হবে না বলে মনে করেছিলেন তিনি। 

বইটিতেও একই ধরনের কথা উল্লেখ করা হয়। দাদাভয় লেখেন, 'তিনি (ওপেনহাইমার) আশঙ্কা করছিলেন, ভারতে যাওয়ার আবেদন কেবল বাতিলই করা হবে না; বরং তাকে ঘিরে আরো বেশি সন্দেহ তৈরি হবে।'

Related Topics

টপ নিউজ

ওপেনহাইমার / ক্রিস্টোফার নোলান / জওহরলাল নেহেরু / ভারত / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]