Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
প্রিগোজিন রাশিয়ায় ফিরে গেছেন: লুকাশেঙ্কো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 July, 2023, 09:10 pm
Last modified: 06 July, 2023, 09:19 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

প্রিগোজিন রাশিয়ায় ফিরে গেছেন: লুকাশেঙ্কো

বৃহস্পতিবার লুকাশেঙ্কো জানিয়েছেন, প্রিগোজিন এখন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছেন অথবা মস্কোয় চলে গেছেন।
টিবিএস ডেস্ক
06 July, 2023, 09:10 pm
Last modified: 06 July, 2023, 09:19 pm
ইয়েভগেনি প্রিগোজিন। ছবি: রয়টার্স

বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ওয়াগনার গ্রুপের বিদ্রোহী নেতা ইয়েভগেনি প্রিগোজিন এখন আর বেলারুশে অবস্থান করছেন না এবং তার বাহিনী বেলারুশে অবস্থান করবে কি না তাও নিশ্চিত নয়। খবর রয়টার্স-এর।

বৃহস্পতিবার (৬ জুলাই) লুকাশেঙ্কোর এমন তথ্যের পর এখন গত মাসে বিদ্রোহের সমাপ্তি টানা চুক্তিটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

গত ২৭ জুন লুকাশেঙ্কো বলেছিলেন, চুক্তি অনুযায়ী প্রিগোজিন বেলারুশে পৌঁছেছেন।

কিস্তু বৃহস্পতিবার লুকাশেঙ্কো জানিয়েছেন, প্রিগোজিন এখন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছেন অথবা মস্কোয় চলে গেছেন।

'তিনি এখন বেলারুশের ভেতরে নেই,' মিনস্কে এক সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন।

লুকাশেঙ্কো আরও জানান, ওয়াগনার গ্রুপ রাশিয়া ত্যাগ করে বেলারুশে এসে আশ্রয় নেবে কি না, তা নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি এবং সেটি রাশিয়া ও ওয়াগনারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

বিষয়টি নিকট ভবিষ্যতে জানা যাবে বলে মন্তব্য করেন আলকেজান্ডার লুকাশেঙ্কো।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইকে এগিয়ে নিয়ে গেছে ওয়াগনার। কিন্তু ওয়াগনার প্রধান প্রিগোজিন রাশিয়ার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন।

এরপর গত ২৪ জুন 'মার্চ অভ জাস্টিস' নাম দিয়ে মস্কোর উদ্দেশ্যে সদলবলে যাত্রা শুরু করেন প্রিগোজিন।

পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় হওয়া সমঝোতা অনুযায়ী প্রিগোজিন মস্কো অভিযাত্রা স্থগিত করতে রাজি হন। ওয়াগনার সেনারা নিজেদের ঘাঁটিতে ফিরে যেতে শুরু করে।

Related Topics

টপ নিউজ

ইয়েভগেনি প্রিগোজিন / প্রিগোজিন / লুকাশেঙ্কো / বেলারুশ / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]