Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
জেনিন থেকে সেনা প্রত্যাহারের পর গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 July, 2023, 02:25 pm
Last modified: 05 July, 2023, 02:46 pm

Related News

  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসায় মাটি চাপা পড়ে নিহত ৮
  • গ্রীষ্মকালীন সেনা মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, প্রশিক্ষণ ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • জাফলংয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত

জেনিন থেকে সেনা প্রত্যাহারের পর গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল

ইসরায়েল সেনা প্রত্যাহার শুরুর পরেই গাজা থেকে ইসরায়েলের দিকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
টিবিএস ডেস্ক
05 July, 2023, 02:25 pm
Last modified: 05 July, 2023, 02:46 pm
জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে ফিলিস্তিনিরা। ছবি: আনাদলু/দ্য টেলিগ্রাফ

অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ও ভয়াবহ একটি সামরিক অভিযান শেষে মঙ্গলবার ফিলিস্তিনের জেনিন শহর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু ইসরায়েল সেনা প্রত্যাহার শুরুর পরেই গাজা থেকে ইসরায়েলের দিকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খবর রয়টার্স এর।

অন্যদিকে, দ্য টাইমস অব ইসরায়েল সূত্রে জানা যায়, বুধবার ভোরে গাজার দুটি স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, তাদের যুদ্ধবিমান একটি ভূগর্ভস্থ অস্ত্র নির্মাণ কারখানায় হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান গাজা সিটির আল-বায়দার এবং বাইত-লাহিয়েত অঞ্চলে হামলা করেছে। এতে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বেশ কয়েক ঘণ্টা আগে রয়টার্সের দুজন সাংবাদিক ইসরায়েলি সামরিক বাহিনীর গাড়িবহরকে রাতের আধারে জেনিন ত্যাগ করতে দেখেন। এখান থেকে ধারণা করা হচ্ছে যে ইসরায়েলের এই সামরিক অভিযানের সমাপ্তি ঘটেছে।

সোমবার শুরু হওয়া এই অভিযানে অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে পাঁচজন ছিলেন যোদ্ধা। একজন ইসরায়েলি সেনাও প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, জঙ্গি অবকাঠামো ও অস্ত্র ধ্বংসের উদ্দেশ্যে জেনিন শরণার্থী শিবিরে সোমবার এই অভিযান শুরু করা হয়। প্রাথমিকভাবে ড্রোন হামলা দিয়ে শুরু হওয়া এ অভিযানে ১০০০ সেনা অংশ নেন।

ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর শিবির ছেড়ে যাওয়া বাসিন্দারা আবার ফিরতে শুরু করেন। কেউ কেউ মোবাইলের টর্চ জ্বালিয়ে ধ্বংসযজ্ঞের মাত্রা বোঝার চেষ্টা করছিলেন।

জেনিনের ঘনবসতিপূর্ণ এই শরণার্থী শিবিরে আধা বর্গকিলোমিটারেরও কম জায়গায় প্রায় ১৪০০০ মানুষ বসবাস করেন। এক বছরেরও বেশি সময় ধরে পশ্চিম তীরে যে সংঘাত চলছে, তার মধ্যে জেনিনের এই শিবিরটি ছিল মূল একটি লক্ষ্য।

ইসরায়েল সেনা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরেই গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের দিকে লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়েন বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী আরও জানায়, রকেটগুলো আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে এবং তাতক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার ইসরায়েলের তেল আবিবে ফিলিস্তিনি হামাস জঙ্গি গোষ্ঠী দ্বারা একটি গাড়ি হামলা ও ছুরিকাঘাতের ঘটনার কথা প্রকাশ পাওয়ায় আরও উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। এ ঘটনায় আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, তাদের টিম যে হাসপাতালে কাজ করছিল, ইসরায়েলি সেনারা সেই হাসপাতালে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হাসপাতালের এলাকায় গুলি চালানোর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। কিন্তু তারা একটি সমাধিক্ষেত্রে অবস্থান নেওয়া বন্দুকধারীদের উপর বিমান হামলা চালিয়েছিল, যারা জেনিন ত্যাগ করতে থাকা সৈন্যদের জন্য হুমকি হয়ে দাড়িয়েছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরের কাছে একটি চেকপয়েন্টে বলেন, "এই মুহুর্তে আমরা আমাদের মিশন শেষ করছি এবং আমি একথা বলতে পারি যে জেনিনে আমাদের এই ব্যাপক কার্যক্রম কোনো ওয়ান-টাইম অভিযান নয়।"

হামাস, ইসলামিক জিহাদ এবং ফাতাহ'র মতো জঙ্গি গোষ্ঠীগুলোর ফিলিস্তিনি যোদ্ধারা নিয়মিত সেনা অভিযান মোকাবিলা করার জন্য শিবিরটিতে নানা প্রতিবন্ধকতা জারি রেখেছিল এবং ওয়াচিং পোস্ট তৈরি করেছিল।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা জেনিন থেকে মাটির নিচে লুকিয়ে রাখা বিস্ফোরক খুঁজে পেয়েছে। একটি মসজিদের নিচে অবস্থিত সুড়ঙ্গেও এরকম বিস্ফোরকের সংগ্রহ খুঁজে পেয়েছেন তারা। এছাড়াও, সেনাবাহিনী অস্ত্র বাজেয়াপ্ত করেছে ও ৩০ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা শিবির থেকে ৫০০ পরিবারের প্রায় ৩ হাজার সদস্যকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসলামিক জিহাদ নিহত ১২ জনের মধ্যে চারজনকে তাদের যোদ্ধা বলে দাবি করেছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে থাকা তথ্যমতে, কোনো বেসামরিক নাগরিক নিহত হয়নি।

জেনিনে সাম্প্রতিক এই সংঘাত আরও একবার প্রমাণ করেছে যে, যুগ যুগ ধরে চলে আসা ইসরায়েল-ফিলিস্তিন রাজনৈতিক সংঘাতের এখনও কোনো সমাধান বের করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক মহল এই অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইসরায়েলের নিজেদেরকে সুরক্ষা দেওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল, তবে বেসামরিক নাগরিকদের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা সংঘাতের মাত্রা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা সামরিক অভিযানের মাত্রা দেখে তাদের আশঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলেছে যে তারা সংযুক্ত আরব আমিরাতের অনুরোধ মেনে এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করবে। সৌদি আরব ও বাহরাইন এই অভিযানের নিন্দা জানিয়েছে।

এই অভিযানের প্রতিবাদে পশ্চিম তীরের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার ধর্মঘট পালন করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এটিকে 'যুদ্ধাপরাধ' বলে অভিহিত করেছে।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / সেনাবাহিনী / প্রত্যাহার / জেনিন / ফিলিস্তিন / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসায় মাটি চাপা পড়ে নিহত ৮
  • গ্রীষ্মকালীন সেনা মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, প্রশিক্ষণ ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • জাফলংয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]