Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
সামনে দাঁড়িয়ে থেকেও মার্তিনেসের দেখা পাননি জামাল ও জিকো

খেলা

টিবিএস রিপোর্ট
03 July, 2023, 11:00 pm
Last modified: 03 July, 2023, 11:10 pm

Related News

  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • ইংল্যান্ড-স্পেনের সঙ্গে খেলতে না পারার আফসোস মার্তিনেসের
  • মদ-কাণ্ডে বিভিন্ন মেয়াদে জিকো-তপুদের নিষেধাজ্ঞার শাস্তি
  • বাংলাদেশে আসছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো
  • সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

সামনে দাঁড়িয়ে থেকেও মার্তিনেসের দেখা পাননি জামাল ও জিকো

বিমানবন্দরে পৌঁছানোর পর মার্তিনেসের আসার খবর পেয়ে এগিয়ে যান জামাল ভূঁইয়া। কিন্তু ভিআইপি গেটের সামনে গিয়ে দাঁড়িয়েই থাকতে হয় তাকে, মার্তিনেসের সঙ্গে দেখা হয়নি তার। চেষ্টা করে দেখা করতে পারেননি জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকোও।
টিবিএস রিপোর্ট
03 July, 2023, 11:00 pm
Last modified: 03 July, 2023, 11:10 pm

কলকাতা সফরের আগে বাংলাদেশে আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস- এটা বেশ আগের খবরই। কিন্তু খবরটি পুরোপুরি বিশ্বাস হয়নি বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। যে কারণে সাফ খেলে দেশে ফেরার পর বিমানবন্দরে মার্তিনেসের আসার খবর পেয়ে এগিয়ে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে দাঁড়িয়েই থাকতে হয় জামালকে, মার্তিনেসের সঙ্গে দেখা হয়নি তার। চেষ্টা করে দেখা করতে পারেননি জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকোও।

সোমবার সকালে ঢাকায় আসেন মার্তিনেস। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার্সের একটি আয়োজনে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। এরপর কলকাতার উদ্দেশে রওনা দিতে মার্তিনেস যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, বাংলাদেশ ফুটবল দল তখনই ঢাকা এসে পৌঁছায়। 

মার্তিনেসের আসার খবর শুনে ভিআইপি গেটের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকেন জামাল। কিছুক্ষণ পর মার্তিনেসকে বহন করা গাড়ি গিয়ে পৌঁছায় সেখানে। আর্জেন্টাইন তারকা এই গোলরক্ষক গাড়ি থেকে নামার সময় তাকে অনেকেই জামালের কথা বলছিলেন। উপস্থিত কয়েকজন মেসি-ডি মারিয়াদের সতীর্থকে জানাচ্ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তার অপেক্ষায়। 

তারা বলছিলেন, 'জামাল, আমাদের অধিনায়ক, অধিনায়ক।' ভিড়ের মধ্যে থাকা মার্তিনেস এটা শুনেছেন কিনা, সেটা নিশ্চিত নয়। আশেপাশে থাকা কেউও বিষয়টি কানে তোলেননি। মার্তিনেস বিমানবন্দরে প্রবেশ করার পর জামাল ভিআইপি গেটের সামনে থেকে সরে যান। এরপর একটি টেলিভিশনের সঙ্গে কথা বলে অপেক্ষা করার কারণ জানান তিনি। 

জামাল বলেছেন, 'শুধু ওর চেহারা দেখতে চেয়েছি, আর কিছু নয়। শুধু দেখতে চেয়েছি আসলেই মার্তিনেস বাংলাদেশে এসেছে নাকি। আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন তো দেখলাম। সবাই আমাকে ওর আসার কথা বলেছে, "কিন্তু আমি বলেছি ও কেন আসবে। আমি শুনেছি ও ভারতে যাবে।" এখন শুনছি ও ভারতে যাচ্ছে।'

বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে মার্তিনেসের একটি সেশন থাকা উচিত কিনা জানতে চাইলে জামাল বলেন, 'এটা তো তার ব্যাপার, সে যদি চায় আমরা সবাই অ্যাভেইলেবল আছি। কিন্তু আমি মনে করি উনি অনেক ব্যস্ত। এখন ওর ছুটি চলছে, জানি না ওর কী পরিকল্পনা আছে। আমি অবশ্যই ভক্ত, প্রিমিয়ার লিগে যারা খেলে, আমি সবাইকে ফলো করি। আর উনি তো আর্জেন্টিনা জাতীয় দলের, বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা সবাই ফলো করি।'

জাতীয় দলের গোলরক্ষক জিকোরও ইচ্ছা ছিল মার্তিনেসের সঙ্গে দেখার করার। কিন্তু জামালের মতো তারও আফসোস দেখা না করতে পেরে। জিকো বলেন, 'দেখা হলে ভালো হতো। কারণ বিশ্বমানের গোলরক্ষক এবং এখন বিশ্বসেরা। কিছু টিপসও নিতে পারতাম, কিন্তু পারিনি; এটা দুঃখজনক। বিশ্বকাপ জয়ে তার অনেক অবদান, দেখা হলে ভালো হতো। দেখা হলে আমার ক্যারিয়ারের জন্য অনেক একটা বড় পাওয়া হতো। ভবিষ্যতে দেখা হবে কিনা, জানি না।'

Related Topics

টপ নিউজ

এমিলিয়ানো মার্তিনেজ / জামাল ভূঁইয়া / আনিসুর রহমান জিকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • ইংল্যান্ড-স্পেনের সঙ্গে খেলতে না পারার আফসোস মার্তিনেসের
  • মদ-কাণ্ডে বিভিন্ন মেয়াদে জিকো-তপুদের নিষেধাজ্ঞার শাস্তি
  • বাংলাদেশে আসছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো
  • সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]