Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
আরাফাতের দিনে রেকর্ড সংখ্যক হাজীর অংশগ্রহণ, সমাপ্তির পথে ১৪৪৪ হিজরির হজ

আন্তর্জাতিক

আরব নিউজ
28 June, 2023, 05:40 pm
Last modified: 28 June, 2023, 09:15 pm

Related News

  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী

আরাফাতের দিনে রেকর্ড সংখ্যক হাজীর অংশগ্রহণ, সমাপ্তির পথে ১৪৪৪ হিজরির হজ

ইসলামের পাঁচ স্তম্ভের একটি হজ, আরাফাত পর্বতে হাজীদের আরোহন হজের আমলগুলোর অত্যন্ত তাৎপর্যপূর্ণ অঙ্গ। আর্থিকভাবে স্বচ্ছল ও শারীরিকভাবে সক্ষম হাজীদের জন্য জীবনের এক অনন্য অভিজ্ঞতা। আরাফাতে সমবেত হওয়া যারা প্রথমবারের মতো হজ পালন করছেন, তাদের আধ্যাত্মিক মানসপটে গভীর ছাপ ফেলে।
আরব নিউজ
28 June, 2023, 05:40 pm
Last modified: 28 June, 2023, 09:15 pm
২৭ জুন, ২০২৩ - আরাফাতের পাহাড়ে দাঁড়িয়ে প্রার্থণা করছেন হজ পালনকারীরা। ছবি: এএফপি/ ভায়া আরব নিউজ

চলতি বছর হজ পালন করছেন ২০ লাখের বেশি ইসলাম ধর্মালম্বী। হাজীদের সংখ্যার দিক থেকে যা গড়েছে নতুন রেকর্ড। মঙ্গলবার হাজীরা (সৌদি সময়) ওঠেন আরাফাত পাহাড়ে। মহামারির পর বৃহত্তম হজ এর মধ্যে দিয়েই সমাপ্তির দিকে এগোয়।  

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মিনায় তাঁবুতে অবস্থানকারী হাজীরা ফজরের নামাজ আদায় করেন। এরপর কোরআনের আয়াত তিলাওয়াত করতে করতে রওনা দেন আরাফাতের পাহাড়ের দিকে। ১,৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা:)  এই পাহাড়ে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

ইসলামের পাঁচ স্তম্ভের একটি হজ, আরাফাত পর্বতে হাজীদের আরোহন হজের আমলগুলোর অত্যন্ত তাৎপর্যপূর্ণ অঙ্গ। আর্থিকভাবে স্বচ্ছল ও শারীরিকভাবে সক্ষম হাজীদের জন্য জীবনের এক অনন্য অভিজ্ঞতা। আরাফাতে সমবেত হওয়া যারা প্রথমবারের মতো হজ পালন করছেন, তাদের আধ্যাত্মিক মানসপটে গভীর ছাপ ফেলে।  

জিলহজ মাসের ৯ তারিখ, আরাফাতের দিন – হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কোনও হজ পালনকারী যদি এইদিনে অনুপস্থিত থাকেন, তাহলে তার হজপালন সম্পন্ন হয় না।

আরাফাতে আরোহন শুরুর তথ্য তুলে ধরে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানায়, এদিন সকাল ১০টা নাগাদই খালি হয়ে যায় মিনায় গড়ে তোলা তাবুর শহর। হাজীদের পরিবহনে প্রস্তুত প্রায় ২০ হাজার বাস তাদের নিয়ে আরাফাতের উদ্দেশ্যে রওনা দেয়। আবার অনেকে হেঁটেও রওনা দেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "নির্ধারিত সময়সূচি অনুযায়ী হাজীদের সহজে তাদের গন্তব্য পৌঁছে দেওয়া হয়েছে।"

জার্মানি থেকে আসা সিরিয় অভিবাসী মেহমেত তোকমাক আরব নিউজকে বলেন, "আরাফাতে উপস্থিত হওয়া আমার জীবনের সবচেয়ে মহত্তম অভিজ্ঞতা। খুব তরুণ বয়সেই হজ করছি, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। কর্তৃপক্ষের বন্দোবস্ত বেশ ভালো।"

আরাফাতের ময়দানে অবস্থান করে যোহর ও আসরের নামাজ আদায় করেন হজ পালনকারীরা। 'এরপর নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তাদের মুজদালিফার উদ্দেশ্যে  পাঠানোর বন্দোবস্ত করা হয়'।

বুধবার (সৌদি সময়) মিনায় ফিরে আসবেন হজ পালনকারীরা। মিনায় এসে বড় শয়তানকে পাথর মারা, কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে মক্কায় কাবা শরিফ তাওয়াফ করবেন। তাওয়াফ শেষে মিনায় ফিরে গিয়ে ১১ ও ১২ জিলহজ অবস্থান ও প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।

এদিকে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ায়, সৌদি সরকার হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রচণ্ড তাপে অনেকে প্রচণ্ড ক্লান্ত হয়ে যান, কারো কারো হিটস্ট্রোকও হতে পারে – এজন্য হাজার হাজার স্বাস্থ্য কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।   

Related Topics

টপ নিউজ

হজ / আরাফাতের দিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]