Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
এআই নির্ভর ডিজিটাল ভবিষ্যতের প্রস্তুতি! ২০ ভাগ কর্মী ছাঁটাই করছে জার্মানির সর্ববৃহৎ সংবাদপত্র 

আন্তর্জাতিক

সিএনএন
22 June, 2023, 03:05 pm
Last modified: 22 June, 2023, 03:29 pm

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪ স্তম্ভের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

এআই নির্ভর ডিজিটাল ভবিষ্যতের প্রস্তুতি! ২০ ভাগ কর্মী ছাঁটাই করছে জার্মানির সর্ববৃহৎ সংবাদপত্র 

কোম্পানির প্রকাশিত এক মেমো থেকে জানা যায়, সংবাদপত্রটিতে বর্তমানে প্রিন্টের সাথে যুক্ত এডিটর, ফটো এডিটর, প্রুফ রিডারসহ বহু পদই বিলুপ্ত করা হবে। 
সিএনএন
22 June, 2023, 03:05 pm
Last modified: 22 June, 2023, 03:29 pm
ছবি: দ্য গার্ডিয়ান

জার্মান জনপ্রিয় ট্যাবলয়েড 'বিল্ড' আঞ্চলিক সংস্করণের কার্যক্রমকে সংকুচিত করতে শতকরা ২০ ভাগ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। একইসাথে সংবাদপত্রটি ভবিষ্যতের ডিজিটাল প্রযুক্তির গুরুত্বের বিষয়টি বিবেচনায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে।  

'বিল্ড' জার্মানির সর্বাধিক বিক্রিত দৈনিক পত্রিকা। ইউরোপের বিখ্যাত প্রকাশনা সংস্থা 'অ্যাক্সেল স্প্রিঞ্জার' সংবাদপত্রটি প্রকাশ করে থাকেন। 

গত মঙ্গলবার অ্যাক্সেল স্প্রিঞ্জার এক মেইলের মাধ্যমে কর্মীদের জানায়, বর্তমানে প্রকাশিত 'বিল্ড' এর মোট ১৮ টি আঞ্চলিক সংস্করণের মধ্যে ছয়টি সংস্করণ বন্ধ করে দেওয়া হবে। একইসাথে ভবিষ্যতে বার্লিন থেকেই আঞ্চলিক সংবাদপত্র তৈরি ও সংবাদদাতাদের পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।    

প্রতিষ্ঠানটির প্রকাশিত এক মেমো থেকে জানা যায়, সংবাদপত্রটিতে বর্তমানে প্রিন্টের সাথে যুক্ত এডিটর, ফটো এডিটর ও প্রুফ রিডারসহ বহু পদই বিলুপ্ত করা হবে। 

জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুটার আলজেমিনের রিপোর্ট অনুযায়ী, বিল্ড থেকে প্রায় ২০০ কর্মী ছাঁটাই করা হবে। অন্যদিকে অ্যাক্সেল স্প্রিঞ্জারের কাছে জানতে চাওয়া হলে নির্দিষ্ট করে কোনো সংখ্যা জানানো হয়নি। 

তবে ছাঁটাইকৃত কর্মী সংখ্যা তিন ডিজিটের নিচে থাকবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে। বর্তমানে প্রায় ১ হাজার কর্মী সংবাদপত্রটিতে কাজ করছেন।    

তিনমাস আগেই অ্যাক্সেল স্প্রিঞ্জারের চিফ এক্সিকিউটিভ ম্যাথিয়াস ডফনার জানান, প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ ডিজিটাল প্রকাশনায় পরিবর্তন করার পরিকল্পনা করা হচ্ছে এবং এর ফলে বহু কর্মী ছাঁটাই করা হতে পারে। একইসাথে প্রতিষ্ঠানটির কার্যক্রমে এআইয়ের ব্যবহার বৃদ্ধির পরিকল্পনার বিষয়টিও তিনি উল্লেখ করেছিলেন।  

তবে বিল্ডের এক মুখপাত্র সিএনএন-কে জানান, সম্প্রতি সংবাদপত্রটির কাঠামোগত পরিবর্তনের ফলে কর্মী ছাঁটাই করা হচ্ছে। এর সাথে এআইয়ের প্রতি নির্ভরতার কোনো সম্পর্ক নেই। বরং এআই প্রযুক্তিটি রিপোর্টার ও এডিটরদের সময় সাশ্রয়ের মাধ্যমে সৃজনশীল কাজে সহায়তা করবে বলে মনে করেন তিনি। 

তবে কর্মীদের পাঠানো মেমোতে অ্যাক্সেল স্প্রিঞ্জার অবশ্য ভিন্ন কথা বলেছে। এআইয়ের কারণে প্রিন্ট সংস্করণের বেশিরভাগ চাকরিই যে ঝুঁকির মধ্যে রয়েছে, সেটি মেমোতে স্বীকার করা হয়েছে। 

মেমোতে বলা হয়, "সহকর্মীদের মধ্যে যাদের কাজ এআই কিংবা ডিজিটাল প্রযুক্তির দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাদেরকে চাকরি হারাতে হবে। একইসাথে সংবাদপত্রটির কাঠামোগত পরিবর্তনের সাথে বর্তমানে যাদের কাজের ধরণ কিংবা সক্ষমতা মিলছে না, তাদের ক্ষেত্রেও অনুরূপ ঘটবে।"

এছাড়াও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এআই ব্যবহার করে খুব শীঘ্রই প্রিন্ট সংবাদপত্রের লে-আউটের সম্পূর্ণ কাজ করা সম্ভব হবে। 

Related Topics

টপ নিউজ

কর্মী ছাঁটাই / এআই / সংবাদপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪ স্তম্ভের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]