Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া নিয়ে সতর্ক করেছিলেন জেমস ক্যামেরন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
22 June, 2023, 01:00 pm
Last modified: 22 June, 2023, 02:31 pm

Related News

  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া নিয়ে সতর্ক করেছিলেন জেমস ক্যামেরন 

বিখ্যাত চলচ্চিত্র ‘টাইটানিক’ এর নির্মাতা জেমস ক্যামেরন তার সিনেমাটি নির্মাণের আগে ৩৩ বার সাগরের তলদেশে গিয়েছিলেন। তবে সমুদ্রের তলদেশে এমন অভিযানে যাওয়ার ব্যাপারে তিনি সতর্ক করেছিলেন আগেই।
টিবিএস ডেস্ক   
22 June, 2023, 01:00 pm
Last modified: 22 June, 2023, 02:31 pm
জেমস ক্যামেরন (ডানে)। ছবি: সিবিএস ভায়া গেটি ইমেজেস; স্টিভ গ্রানাইটস/ফিল্ম ম্যাজিক

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার (১৮ জুন) আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রতিষ্ঠান ওশানগেট এক্সপেডিশনস-এর পর্যটকবাহী সাবমার্সিবল 'টাইটান'। সময় যত গড়িয়ে যাচ্ছে, ফুরিয়ে আসছে অক্সিজেনের মজুদ। এমন সংকটের মধ্যেই অতীতে গভীর সমুদ্রে একাধিকবার অভিযানে যাওয়া কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের অভিজ্ঞতার সামনে নিয়ে এসেছে সিএনএন। 

এদিকে হারিয়ে যাওয়া পর্যটকবাহী সাবমার্সিবলের এলাকা থেকে আবারও শব্দ শোনা গিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে শব্দতরঙ্গ ব্যবহারে শব্দ শনাক্তের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

এই মুহূর্তে ভ্যান-সাইজের এই ছোট সাবটি উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক উদ্ধারকারী দল কাজ করছে। রবিবার অভিযান শুরুর এক ঘণ্টা ৪৫ মিনিট পরে সাপোর্ট শিপের সাথে এই ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাগরের ৩৮০০ মিটারেরও গভীরে অবস্থিত টাইটানিকের ধ্বংসাবশেষ, যেখানে অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এবং চ্যালেঞ্জিং। তবে 'টাইটান' নামক এই সাবমার্সিবলে যারা উঠেছেন, তারা আগে থেকেই এর ঝুঁকি সম্পর্কে অবগত ছিলেন।

নিখোঁজ সাবমার্সিবল 'টাইটান'। ছবি: ওশানগেট এক্সপেডিশনস/হ্যান্ডআউট ভায়া রয়টার্স

এ পরিস্থিতিতে মেক্সিকান অভিনেতা অ্যালান এস্ট্রাডার দেওয়া একটি সাক্ষাৎকার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।  ডেইলি মেইল সূত্রে জানা যায়, এই অভিনেতা বলেছেন যে সকল ঝুঁকি সম্পর্কে অবগত থাকার পরেও তিনি ২০২২ সালের জুলাইয়ে 'টাইটান' সাবমার্সিবলে চড়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন। কিন্তু তিনিও এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন।

এস্ট্রাডা জানান, তাদের অভিযান সংক্ষিপ্ত করে আনা হয়েছিল যখন এই সাব এর শক্তির উৎস ৪০ শতাংশে নেমে এসেছিল।

তিনি বলেন, "এই সাবমার্সিবলের দুটি ব্যাটারি আছে, যখন দ্বিতীয় ব্যাটারিতে মাত্র ৪০ শতাংশ অবশিষ্ট ছিল, তখন দ্রুত আমাদের পানির উপরে তুলে আনা হয়। অর্থাৎ, তারা চার ঘণ্টা আপনাকে পানির নিচে রাখবে বললেও, তা সম্পূর্ণ হয় না।"

মেক্সিকান অভিনেতা অ্যালান এস্ট্রাডা। ছবি: অ্যালান এস্ট্রাডা/ডেইলি মেইল

যদিও অভিনেতা জানিয়েছেন যে, তাদের এই ট্রিপ আসলে ২০২১ সালে হওয়ার কথা ছিল, কিন্তু তখন 'টাইটান' সাব এর কিছু 'ত্রুটির' কারণে অভিযানে যাওয়া সম্ভব হয়নি।

ডেইলি মেইলকে এস্ট্রাডা বলেন, যে দুই ঘণ্টা তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ সময়।

"১০০০ মিটার যাওয়ার পর আমাদের পাইলট যোগাযোগ সিস্টেমে একটা সমস্যা খুঁজে পান। কিন্তু আমাদের অবশ্যই পানির ওপর থাকা সাপোর্ট শিপের সাথে যোগাযোগ বজায় রাখতেই হবে, তা নাহলে আমরা অতল সমুদ্রে হারিয়ে যেতে পারি", বলেন এস্ট্রাডা।

সতর্ক করেছিলেন জেমস ক্যামেরনও

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিখ্যাত হলিউড চলচ্চিত্র 'টাইটানিক' এর নির্মাতা জেমস ক্যামেরন তার সিনেমাটি নির্মাণের আগে ৩৩ বার সাগরের তলদেশে গিয়েছিলেন।

এছাড়াও, ২০১২ সালে ক্যামেরন 'ডিপ সি চ্যালেঞ্জারস' নামক একটি সাবমার্সিবলে চড়ে মারিয়ানা ট্রেঞ্চেও গিয়েছিলেন। তবে সমুদ্রের তলদেশে এমন অভিযানে যাওয়ার ব্যাপারে তিনি সতর্ক করেছিলেন আগেই। ২০১২ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আপনি পৃথিবীর এমন এক জায়গায় যাচ্ছেন যেখান থেকে কোনো নিস্তার নেই। এটা এমন না যে আপনি জরুরি সংস্থাকে কল দিলেন আর তারা আপনাকে উদ্ধারে চলে আসলো।" 

'টাইটানিক' সিনেমার সেটে ছবির প্রধান অভিনেতা-অভিনেত্রীর সাথে জেমস ক্যামেরন। ছবি: মেরি ডব্লিউ ওয়ালেস/এন্টারটেইনমেন্ট উইকলি

২০০৯ সালে প্লেবয়'কে ক্যামেরন বলেছিলেন, তিনি কোনো প্রেমের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে 'টাইটানিক' নির্মাণ করেননি। "আমি টাইটানিক সিনেমা বানিয়েছি কারণ আমি এই জাহাজের ধ্বংসাবশেষ দেখতে চেয়েছিলাম, এই নয় যে ধ্বংসাবশেষ দেখে সিনেমা বানানো ছিল আমার মূল লক্ষ্য", বলেন ক্যামেরন।

টাইটানিক সিনেমার জন্য ফুটেজ ধারণ করতে ক্যামেরন ১৯৯৫ সালে প্রথমবার সাগরের তলদেশে গিয়েছিলেন রাশিয়ার মালিকানাধীন একটি সাবমার্সিবলে করে।

রবিবার নিখোঁজ হওয়া সাবমার্সিবল 'টাইটান'-এ থাকা যাত্রীদের মধ্যে ছিলেন ৫৮ বছর বয়সী ব্রিটিশ বিলিয়নিয়ার হ্যামিশ হার্ডিং, পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) এবং তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান; এরা দুজনেই ব্রিটিশ নাগরিক। 

Related Topics

টপ নিউজ

জেমস ক্যামেরন / টাইটানিক / সাবমার্সিবল / নিখোঁজ / সতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]