Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
সিইসির মন্তব্যে ‘আতঙ্কিত’ জাতীয় পার্টির প্রার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 June, 2023, 06:25 pm
Last modified: 14 June, 2023, 06:36 pm

Related News

  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামী মঙ্গলবার
  • দেশের ইতিহাসে অন্যতম ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি

সিইসির মন্তব্যে ‘আতঙ্কিত’ জাতীয় পার্টির প্রার্থী

প্রসঙ্গত বরিশালে ভোটের দিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটে। এপ্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওইদিন ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বরিশালে মেয়র প্রার্থী রক্তাক্ত হয়েছেন কিনা, আমরা জানি না। এখন সবকিছু তো আপেক্ষিক। উনি কি ইন্তেকাল করেছেন? যতটুকু জেনেছি, কেউ পেছন থেকে তাকে ঘুসি মেরেছে। আমরা সেটা দেখেছি, ওনার কিন্তু রক্তক্ষরণ দেখিনি।’
টিবিএস রিপোর্ট
14 June, 2023, 06:25 pm
Last modified: 14 June, 2023, 06:36 pm
ছবি: টিবিএস

বরিশাল সিটি নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনারের একটি মন্তব্যে নিজে আতঙ্কিত হয়ে পড়েছেন বলে দাবি করেছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।

আজ বুধবার (১৪ জুন) এক জরুরি সংবাদ সম্মেলনে বাবুল বলেন, 'বরিশালের ঘটনার পর সিইসি একজন প্রার্থী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা শুনে আমি নিজেই আতঙ্কিত। সিইসির যেখানে নিরপেক্ষ মাঠ প্রস্তুত রাখার কথা, সেখানে তিনি সরকারদলীয় প্রার্থীর পক্ষে সাফাই গাইছেন। সিলেট সিটি নির্বাচনে কি হয়, আল্লাহ-ই জানে।'

প্রসঙ্গত বরিশালে ভোটের দিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটে। এপ্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওইদিন ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, 'বরিশালে মেয়র প্রার্থী রক্তাক্ত হয়েছেন কি না, আমরা জানি না। এখন সবকিছু তো আপেক্ষিক। উনি কি ইন্তেকাল করেছেন? যতটুকু জেনেছি, কেউ পেছন থেকে তাকে ঘুসি মেরেছে। আমরা সেটা দেখেছি, ওনার কিন্তু রক্তক্ষরণ দেখিনি।'

সিইসির এমন মন্তব্য নিয়ে সমালোচনার মুখে বুধবার এনিয়ে নিজের উদ্বেগ তুলে ধরেন সিলেটে জাতীয় পার্টির মেয়র প্রার্থী।

বুধবার বিকেলে নগরের কুপারপাড়ায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম বাবুল।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম অভিযোগ করেন, 'নানাভাবে আমাকে চাপের মধ্যে রাখা হচ্ছে। মাঠে থাকা জাতীয় পার্টির নেতাকর্মীদের চোখ রাঙানি দেয়া হচ্ছে। আমাদের কর্মসূচিতে বিভিন্নভাবে বাধা দেয়া হচ্ছে। পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। দিন যতই যাচ্ছে পরিস্থতি আরো ভয়াবহ হচ্ছে। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে বারবার অভিযোগ দিয়েও কোন লাভ হচ্ছে না। মাঠে থাকা প্রশাসন বরং আমার ওপরই কড়াকড়ি আরোপ করছে। আর নৌকার প্রার্থী প্রতিদিন আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালাচ্ছেন।'

বাবুল বলেন, 'লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ এনে সিলেটে নির্বাজন বর্জন করেছেন বিএনপি নেতা ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসানও সরে দাঁড়িয়েছেন। এখন টার্গেট আমি। আমাকে সরানোর চেষ্টা চলছে।'

তবে জীবন গেলেও ভোটের মাঠ ছাড়বেন না উল্লেখ করে বাবুল বলেন, চলমান সিটি নির্বাচন নিরপেক্ষ হলে দেশ-বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। নতুবা সিলেটের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।

এদিকে, দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নজরুল ইসলাম বাবুলের একটি ‌ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে। এনিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বুধবার সংবাদ সম্মেলনে আসেন বাবুল।

এই ভিডিও প্রসঙ্গে তিনি বলেন,  আমাকে হেয়-প্রতিপন্ন করতে একটি ভূয়া ভিডিও ফেসবুকে ছড়ানো হয়েছে। এতে এডিট করে আমার ছবি যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাই এটি ছড়িয়েছে বলে অভিযোগ তার।

 

 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সিলেট সিটি নির্বাচন / জাতীয় পার্টির মেয়র প্রার্থী / সিইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামী মঙ্গলবার
  • দেশের ইতিহাসে অন্যতম ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]