Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ওয়াগনার গ্রুপকে সরাসরি নিয়ন্ত্রণের পদক্ষেপ রাশিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 June, 2023, 09:55 pm
Last modified: 11 June, 2023, 09:58 pm

Related News

  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

ওয়াগনার গ্রুপকে সরাসরি নিয়ন্ত্রণের পদক্ষেপ রাশিয়ার

ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ভূমিকা রেখেছে ওয়াগনার। রাশিয়ার পক্ষে লড়েছে রক্তক্ষয়ী সব খণ্ডযুদ্ধ। তবে ওয়াগনার প্রধানের রয়েছে, নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। গত কয়েক মাস ধরে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে প্রকাশ্য বাদানুবাদের মাধ্যমে সম্পর্কের অবনতি ঘটেছে তার। 
টিবিএস ডেস্ক
11 June, 2023, 09:55 pm
Last modified: 11 June, 2023, 09:58 pm
ছবি: রয়টার্স/ ভায়া বিবিসি

ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে সরাসরি নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে রাশিয়া। বিগত কয়েক মাস ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে, মার্সেনারি গ্রুপটির প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের প্রকাশ্য দ্বন্দ্ব বিরাজমান থাকা অবস্থায়- এমন একটি পদক্ষেপের কথাই জানা গেছে। খবর বিবিসির।  

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকভ গতকাল শনিবার এক ঘোষণায় বলেন, 'স্বেচ্ছাসেবী ফরমেশনগুলোকে' সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করার নির্দেশ দেওয়া হবে।  

অস্পষ্ট হলেও এই বক্তব্যের মাধ্যমে ওয়াগনার গ্রুপকেই বোঝানো হয়েছে বলে মনে করছে রুশ গণমাধ্যমগুলো। 

এবিষয়ে আজ রোববার (১২ জুন) দেওয়া এক বিবৃতিতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান ওয়াগনার প্রধান প্রিগোঝিন। তিনি বলেছেন, তার অধীনস্থ বাহিনী এমন চুক্তিকে প্রত্যাখ্যান করবে। 

ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ভূমিকা রেখেছে ওয়াগনার। রাশিয়ার পক্ষে লড়েছে রক্তক্ষয়ী সব খণ্ডযুদ্ধ। তবে ওয়াগনার প্রধানের রয়েছে, নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। গত কয়েক মাস ধরে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে প্রকাশ্য বাদানুবাদের মাধ্যমে সম্পর্কের অবনতি ঘটেছে তার। 

তিনি শীর্ষ এ দুই কর্মকর্তার বিরুদ্ধে 'অযোগ্যতা' এবং ইচ্ছেকৃতভাবে ওয়াগনার গোষ্ঠীকে দরকারি অস্ত্র ও সরঞ্জাম বঞ্চিত করার অভিযোগও করেন। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার বিষয়ে প্রিগোঝিনের মন্তব্য জানতে চাইলে তিনি রোববারের বিবৃতিটি দেন। সেখানে তিনি বলেছেন, "ওয়াগনার শোইগুর সাথে কোনো চুক্তি করবে না। কারণ তিনি সেনা সমাবেশকে যথাযথভাবে ব্যবস্থাপনায় অক্ষম।"

প্রিগোঝিন জোর দিয়ে বলেছেন, রুশ সেনাবাহিনীর সাথে তার বাহিনীর ভালো সংযোগ ছিল। তবে নিজস্ব কার্যক্রমের জন্য প্রতিরক্ষামন্ত্রী বরাবর রিপোর্ট করতে হলে গ্রুপের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হবে। 

এদিকে শনিবারের ঘোষণায় ওয়াগনার বা অন্য কোনো আধা-সামরিক বাহিনীর কথা সরাসরি উচ্চারণ করা নাহলেও – রাশিয়ার গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে যে, নতুন চুক্তির মাধ্যমে প্রিগোঝিন ও তার বাহিনীকে সরাসরি নিয়ন্ত্রণে আনতে চাইছে প্রতিরক্ষা দপ্তর। 

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধরত রুশ ইউনিটগুলোর 'কার্যকারিতা বাড়াতে' এই উদ্যোগ নেওয়া হয়েছে।  

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "এর ফলে স্বেচ্ছাসেবী বাহিনীগুলো দরকারি আইনি মর্যাদা পাবে, সাংগঠনিক কর্মপদ্ধতি ও সহায়তায় সাদৃশ্য আসবে, এবং তারা তাদের কাজগুলো পুরোপুরি সম্পন্ন করতে পারবে।" এতে আরো বলা হয়েছে, আগামী ১ জুলাইয়ের মধ্যেই নতুন চুক্তি সই করতে হবে।     

Related Topics

টপ নিউজ

ওয়াগনার গ্রুপ / ভাড়াটে যোদ্ধা / রাশিয়া / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]