Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
চলতি বছরে বেসরকারি খাতে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করতে হবে ১.৬২ বিলিয়ন ডলার

অর্থনীতি

তন্ময় মোদক
07 June, 2023, 03:05 pm
Last modified: 07 June, 2023, 03:52 pm

Related News

  • ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও ৪৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন: ৩ ব্যাংকের সাথে চুক্তি
  • বাজেট বাস্তবায়ন সক্ষমতা, অর্থপাচার ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন বিরোধী এমপিদের
  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা

চলতি বছরে বেসরকারি খাতে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করতে হবে ১.৬২ বিলিয়ন ডলার

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০৪০ সালের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সুদ পরিশোধ করতে হবে চলতি ২০২৩ সালেই। ২০০৯ থেকে ২০৪০ সাল পর্যন্ত ৩১ বছরের হিসাবেও এটি সর্বোচ্চ।
তন্ময় মোদক
07 June, 2023, 03:05 pm
Last modified: 07 June, 2023, 03:52 pm

চলমান ডলার সংকটের মধ্যেই চলতি ২০২৩ সালে দেশের বেসরকারি খাতকে দীর্ঘমেয়াদী বৈদেশিক ঋণের কিস্তি বাবদ ১.৬২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দীর্ঘমেয়াদী ঋণের মূল (প্রিন্সিপাল অ্যামাউন্ট) বাবদ শোধ করতে হবে ১.২৭ বিলিয়ন ডলার। সেইসঙ্গে, ৩৫৪ মিলিয়ন ডলারের বেশি পরিশোধ করতে হবে সুদ বাবদ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০৪০ সালের মধ্যে সর্বোচ্চ সুদ পরিশোধ করতে হবে চলতি ২০২৩ সালে। ২০০৯ থেকে ২০৪০ সাল পর্যন্ত ৩১ বছরের হিসাবেও এটি সর্বোচ্চ পরিমাণ।

বাংলাদেশ ব্যাংকের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৪ সালে বেসরকারি খাতের বৈদেশিক ঋণের পরিমাণ আগের সময়ের তুলনায় হঠাৎ বেড়ে ১.৭৭ বিলিয়ন ডলার হয়েছে। এই বাণিজ্যিক ঋণের বেশিরভাগই পরিশোধ করতে হবে টেলিযোগাযোগ খাতকে। তবে প্রক্ষেপণ অনুযায়ী, আগামী দশকগুলোতে এই ঋণ পরিষেবা ক্রমান্বয়ে কমে যেতে পারে।

এদিকে, এত বেশি পরিমাণ বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে দেশের রিজার্ভ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, "এসব ঋণ যখন নেওয়া হয়েছিল, তখন ডলারের দাম ৮৫ টাকার নিচে ছিল। এখন সেটি প্রায় ১০৯-১১০ টাকা। ফলে সুদের পাশাপাশি ব্যবসায়ীদের আরও বেশি চাপ নিতে হচ্ছে। সেইসঙ্গে, ডলারের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদের মধ্যে এসব বৈদেশিক ঋণ দ্রুত পরিশোধের একটি প্রবণতাও দেখা যাচ্ছে।"

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে বেসরকারি খাতের দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের পরিমাণ ছিল ২.৮২ বিলিয়ন ডলার, যা আগের বছর ২০২১ সালের (২.১৮ বিলিয়ন ডলার) চেয়ে ২৯.৬ শতাংশ বেশি। 

তবে এটি লক্ষণীয় যে, ২০২২ সময়কালে এ ধরনের নতুন ঋণের পরিমাণ ছিল ২.৮২ বিলিয়ন ডলার, যা আগের বছর ২০২১ (৪.০৫ বিলিয়ন ডলার) সালের তুলনায় ৩০.৩ শতাংশ কম। 

ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী টিবিএসকে বলেন, "এমনিতেই এখন আমাদের ফরেক্স লিকুইডিটি খুব বেশি ভালো অবস্থানে নেই। এই পরিমাণ ডলার পরিশোধ করতে গেলে ব্যাংকগুলোর ওপর চাপ আসবে। এটি আমাদের রিজার্ভের ওপরেও চাপ ফেলবে।"

গত এক বছরে টাকার প্রায় ১৯ শতাংশ অবমূল্যায়নের কারণে এসব ঋণ গ্রাহকদের ডলার কিনতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি খরচ করতে হবে উল্লেখ করে অভিজ্ঞ এই ব্যাংকার বলেন, "গ্রাহকদের এখন বেশি টাকা খরচ করে ডলার কিনতে হবে। এ কারণে ব্যবসায়ীদের ঋণ নিয়ে যতটুকু লাভবান হওয়ার কথা ছিল, সেটি তারা হবেন না।"

২০২২ সালের ডিসেম্বরের শেষে, বেসরকারি খাতের দীর্ঘমেয়াদী বৈদেশিক ঋণ ছিল ৭.৮৯ বিলিয়ন ডলার। এই ঋণের প্রায় ৭৩.৭ শতাংশের জন্য ফ্লোটিং ইন্টারেস্ট রেট, ২৪ শতাংশের জন্য ফিক্সড ইন্টারেস্ট রেট এবং ২.৩ শতাংশের জন্য নো ইন্টারেস্ট রেট ধার্য করা হয়। 

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসেন টিবিএসকে বলেন, "এসব ঋণ পরিশোধ করতে গিয়ে অবশ্যই আমাদের ডলারের ওপর চাপ পড়বে। সাধারণত, ভালো গ্রাহকেরা এই ঋণগুলো নিয়ে থাকেন, তাই তাদের খেলাপি হওয়ার সম্ভাবনা কম থাকে।" 

"তবে ঋণ পরিশোধে খেলাপি হওয়া দেশের জন্য ভালো হবে না। ব্যাংকগুলোর ডলার লিকুইডিটি সিচুয়েশন আগের তুলনায় ভালো হচ্ছে। এখন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ব্যালেন্স নেগেটিভ হলেও আগামী ২-৩ মাসের মধ্যে আমরা একটি ভালো অবস্থানে চলে আসবো," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

বৈদেশিক ঋণ / বিদেশি ঋণ / ঋণ / বেসরকারি খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও ৪৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন: ৩ ব্যাংকের সাথে চুক্তি
  • বাজেট বাস্তবায়ন সক্ষমতা, অর্থপাচার ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন বিরোধী এমপিদের
  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]