উপসর্গ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আইসোলেশনে
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নিজ বাসায় সেলফ-আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। ফাইল ফটো
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নিজ বাসায় সেলফ-আইসোলেশনে রয়েছেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা।
এর আগে, সোমবার অধ্যাপক আবুল কালাম আজাদ করোনাভাইরাসের পরীক্ষা করার জন্য নিজের নমুনা জমা দিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মহাপরিচালকের অবর্তমানে তার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
