গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লা খান
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, যিনি সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন, এবং স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে ১৬ হাজারের বেশি ভোটে পরাজিত হন।
রোববার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়ে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, "গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী এড. মোঃ আজমত উল্লা কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে"।
গত কয়েকদিন যাবতই এড. আজমত উল্লা খান গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা চলছিলো।
