Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
সেলফি তুলতে গিয়ে পানিতে ফোন, বাঁধের জলাধার সেচলেন ভারতীয় সরকারি কর্মকর্তা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 May, 2023, 12:10 pm
Last modified: 27 May, 2023, 01:43 pm

Related News

  • সরকারি চাকরিজীবীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমিয়ে অর্ধেক করা হচ্ছে
  • চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ইউনূস সরকারের আমলে ‘সুপারসনিক গতিতে’ আইন প্রণয়ন: এটি কি ক্ষমতার স্পষ্ট অপব্যবহার নয়?
  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ

সেলফি তুলতে গিয়ে পানিতে ফোন, বাঁধের জলাধার সেচলেন ভারতীয় সরকারি কর্মকর্তা

তিন দিন ধরে চলে এই নিস্কাশন কাজ। অন্যদিকে এত চেষ্টা করে ফোনটি উদ্ধার করেও কাজ হয়নি; বরং এত সময় ধরে পানিতে থাকায় ফোনটি অকেজো হয়ে গিয়েছে।
টিবিএস ডেস্ক
27 May, 2023, 12:10 pm
Last modified: 27 May, 2023, 01:43 pm
খেরকাট্টা জলাধার/ ছবি- কাঙ্কের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন

সেলফি তুলতে গিয়ে রাজেশ বিশ্বাস নামের ভারতীয় এক সরকারি কর্মকর্তার ফোন ভুলবশত বাঁধের জলাধারে পড়ে যায়। ১২০০ ডলার মূল্যের সেই ফোনটি তুলতে ডিজেল পাম্প ব্যবহার করে জলাধারের অনেকাংশ সেচে ফেলেন এ ফুড ইন্সপেক্টর। খবর বিবিসির।

গত রবিবার (২১ মে) মধ্য ভারতের রাজ্য ছত্তিশগড় এ ঘটনা ঘটে। স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোনটি উদ্ধারে প্রথমে স্থানীয় ডুবুরি দিয়ে চেষ্টা করা হয়। কিন্তু তাতেও ব্যর্থ হলে খেরকাট্টা নামের বাঁধের জলাধার থেকে প্রায় ২০ লাখ লিটার পানি নিষ্কাশন করেন তিনি।

তিন দিন ধরে চলে এই নিস্কাশন কাজ। অন্যদিকে এত চেষ্টা করে ফোনটি উদ্ধার করেও কাজ হয়নি; বরং এত সময় ধরে পানিতে থাকায় ফোনটি অকেজো হয়ে গিয়েছে।   

অবশ্য রাজ্যের কাঙ্কের জেলার কৈলিবেদা ব্লকের এ ফুড ইন্সপেক্টরের দাবি, ফোনটিতে সরকারি সংবেদনশীল তথ্য থাকায় তিনি এমনটি করেছেন। এমনকি জলাধারের 'অল্প পানি' সেচে নিকটবর্তী খালে ফেলার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক অনুমতিও নিয়েছিলেন বলে জানান তিনি। এছাড়া অতিরিক্ত এ পানি কৃষকদের উপকারে আসবে বলেও মনে করেন অভিযুক্ত এ কর্মকর্তা।

পানি নিষ্কাশন চলাকালীন সময়ে অভিযোগ করা হলে পানি সম্পদ বিভাগের এক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্যক্রমটি বন্ধ করেন। একইসাথে পদের অপব্যবহারের অভিযোগে ইতোমধ্যেই রাজেশ বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  

কাঙ্কের জেলার প্রিয়াঙ্কা শুকলা নামের এক কর্মকর্তা বলেন, "তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পানি খুবই অপরিহার্য একটি সম্পদ। এটি এভাবে নষ্ট করা যেতে পারে না।"

তবে অভিযুক্ত কর্মকর্তা রাজেশ বিশ্বাস অবশ্য নিজ পদের অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। বরং তিনি জানান, বাঁধের অতিরিক্ত পানির সেকশন থেকে তিনি পানি নিষ্কাশন করেছেন। এই পানিগুলো অব্যবহারযোগ্য ছিল।

অন্যদিকে সরকারি কর্মকর্তার বিতর্কিত এ কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। রাজ্যটির বিরোধী দলে থাকা বিজেপির জাতীয় কমিটির এক ভাইস-প্রেসিডেন্ট এ নিয়ে টুইটও করেছেন।

বিজেপির ঐ নেতা বলেন, "গ্রীষ্ম মৌসুমে তীব্র গরমে মানুষ পানির জন্য এ ট্যাংকারের ওপর নির্ভরশীল। সরকারি কর্মকর্তা ৪১ লাখ লিটার পানি নিষ্কাশন করেছেন। এ পানি দিয়ে ১৫০০ একর জমিতে সেচ দেওয়া যেত।"

Related Topics

টপ নিউজ

সরকারি কর্মকর্তা / ভারতীয় সরকারি কর্মকর্তা / ক্ষমতার অপব্যবহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • সরকারি চাকরিজীবীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমিয়ে অর্ধেক করা হচ্ছে
  • চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ইউনূস সরকারের আমলে ‘সুপারসনিক গতিতে’ আইন প্রণয়ন: এটি কি ক্ষমতার স্পষ্ট অপব্যবহার নয়?
  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]