Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
মহামন্দার সময়কালীন বেকারত্বের রেকর্ড স্পর্শ করতে চলেছে যুক্তরাষ্ট্র

অর্থনীতি

টিবিএস ডেস্ক
10 May, 2020, 02:55 pm
Last modified: 10 May, 2020, 05:46 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা

মহামন্দার সময়কালীন বেকারত্বের রেকর্ড স্পর্শ করতে চলেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে ১৪ দশমিক ৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত এপ্রিল মাসেই চাকরি হারিয়েছেন ২ কোটি ৫ লাখ মার্কিন কর্মী। করোনাভাইরাসের বিশ্ব মহামারি যখন দেশটিতে বিপুল সংখ্যক প্রাণ কেড়ে নিচ্ছে ঠিক তার মাঝেই নতুন বিপর্যয় ডেকে এনেছে কর্মসংস্থান সঙ্কট। 
টিবিএস ডেস্ক
10 May, 2020, 02:55 pm
Last modified: 10 May, 2020, 05:46 pm
মার্কিন অর্থনীতির প্রাণকেন্দ্র নিউইয়র্ক শহর করোনাভাইরাস সংক্রমণের প্রধান কেন্দ্রস্থলে পরিণত হয়। ছবি: বিবিসি

১৯৩০ এর দশকের মহামন্দার দুঃসহ স্মৃতি আরও একবার বাস্তব হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক করোনাভাইরাস পরিস্থিতি অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। 

এর ধারাবাহিকতায় একদিকে যেমন বিশ্বের মাঝে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে দেশটিতে, ঠিক তেমনি চাকরির বাজারও সংকুচিত হচ্ছে ক্রমাগত।

শুধুমাত্র গত এপ্রিলেই এর ধারাবাহিকতায় চাকরিহারা হয়েছেন ২ কোটি ৫ লাখ মার্কিনী। আর সার্বিক বেকারত্বের হার উন্নীত হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশে। 

মহামারি আঘাত হানার পর থেকেই প্রবৃদ্ধির হার স্তিমিত হয়ে পড়েছে পৃথিবীর শীর্ষ অর্থনীতিটিতে। বিগত কয়েক দশকের মাঝে যা সবচেয়ে কম। প্রবৃদ্ধির বদলে বরং সংকোচনের জন্ম নিচ্ছে এখন। 

মোট দেশজ উৎপাদন ও সেবা যার ধারাবাহিকতায় এপ্রিলে সমাপ্ত তিন মাসের প্রান্তিকে নেতিবাচক ৪ দশমিক ৮ শতাংশ সংকোচনের মুখে পড়ে। খবর বিবিসি ও ফোর্বসের।
 
অর্থনীতি সংকোচনের প্রভাবও দৃশ্যমান। মাত্র দুই মাস আগেও বেকারত্বের হার ছিল মাত্র সাড়ে ৩ শতাংশ, বা গত অর্ধ-শতকের মাঝে সবচেয়ে কম। সেটাই এখন ১৯৩০ এর মহামন্দাকালীন সময়ের রেকর্ড স্পর্শ করতে চলেছে।  ওই সময়ে বেকারত্বের হার ছিল ২০ শতাংশ। 

মার্কিন শ্রম পরিসংখ্যান অধিদপ্তরের সাবেক প্রধান এরিকা গ্রোশ্যেন বলেন, ঐতিহাসিকভাবেই এটা (বেকারত্ব হার) নজিরবিহীন। মহামারি থেকে রক্ষা পেতে আমরা অর্থনীতিকে ইচ্ছে করে কোমায় পাঠিয়েছি। এর প্রভাবে বিগত কয়েক যুগের তথ্যাবলীতে লক্ষ্য করা যায়নি এমন গতিতে চাকরি হারানোর ঘটনা দেখা যাচ্ছে।  

মার্কিন শ্রম মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে অর্থনীতির সকলখাতে নিম্নগতির চিত্র তুলে ধরা হয়। 

চাকরির বাজার সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে আতিথেয়তা এবং অবসরকেন্দ্রিক বিনোদন সেবাখাতে। এ খাতে বেতনভোগী কর্মীর সংখ্যা কমেছে ৭৭ লাখ, যা মোট কর্মরতদের ৪৭ শতাংশ।

শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত খাত আছে তার পড়েই। এদুটিতে মোট ২৫ লাখ পদ খালি করেছে নিয়োগদাতারা। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা ছাঁটাই করেছেন ২১ লাখ কর্মী।   

মার্কিন শ্রম মন্ত্রণালয় জানায়, চাকরি হারানোদের তিন-চতুর্থাংশ সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। অর্থনীতি পুনরায় সচল হলে এসব কর্মী পুনরায় চাকরি ফিরে পাওয়ার আশা করছেন। 

Related Topics

টপ নিউজ

মহামন্দা / যুক্তরাষ্ট্র / করোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]