Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
‘নাদের’-এর কাছে বাংলাদেশের গল্পটা একবার বলবেন ‘সাহেব’?

মতামত

আহসান কবির 
15 May, 2023, 06:10 pm
Last modified: 15 May, 2023, 06:11 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • রিগন, আপনি আমাদের কাছেই আছেন
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’

‘নাদের’-এর কাছে বাংলাদেশের গল্পটা একবার বলবেন ‘সাহেব’?

আহসান কবির 
15 May, 2023, 06:10 pm
Last modified: 15 May, 2023, 06:11 pm
ছবি: সংগৃহীত

'গুন্ডা' শব্দটা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে। 'দুলু গুন্ডা'র আপত্তি ছিল না। গর্ব করে বলতেন:

'ভালোবাসা আমাকে গুন্ডা বানিয়েছিল! এইটে পড়ার সময়ে মিছিলে যাওয়ার অভ্যাস গড়ে ওঠে। ছয় দফার মিছিলে যেতে খুব ভালো লাগত। কেউ মিছিল ভাঙতে আসলে আমি চলে যেতাম সামনে। দেখতে ইচ্ছে হতো কার এত বড় বুকের পাটা মুক্তিকামী মানুষের সামনে দাঁড়ায়। এরপর পত্রিকায় খবর বের হতো দুলু আর নাদের গুন্ডার কারণে পুরান ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ বানচাল হয়নি! '৬৭ থেকে '৭১ পর্যন্ত আমার নামে সাঁইত্রিশটি মামলা দেওয়া হয়! আজ আমি নায়ক হয়েছি। কিন্তু আসল নায়ক নাদেরকে কেউ মনে রাখেনি।'

লেখালেখি ও চাকরির কারণে কয়েকবার 'দুলু' সাহেবের মুখোমুখি হয়েছি। নাদের গুন্ডার স্মৃতি তার বন্ধু দুলু গুন্ডা ওরফে নায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের কাছ থেকেই শোনা। ২৫ মার্চ পাক হানাদারদের ক্র্যাকডাউনের রাতে পুরান ঢাকার বংশালের এক বাড়ির ছাদের ওপর থেকে অন্ধকারে দেশি বন্দুক দিয়ে প্রতিরোধ করেছিল নাদের। মারা গিয়েছিল দুই পাকিস্তানি সেনা। বংশালে এরপর না ঢুকে ভোরের আজানের পর সেখানে চিরুনি অভিযান চালায় পাকিস্তানিরা। নায়ক ফারুক একসময় বলেছিলেন, 'আমি নাদেরের মতো সাহসী ছিলাম না। নদী সাঁতরে পার হয়ে কেরানিগঞ্জ যাবার চেষ্টা করি। এরপর সরাসরি মুক্তিযুদ্ধে চলে যাই।'

—আর নাদের?

'সে টাকার বিনিময়ে ওই সময় অনেককে অস্ত্র সংগ্রহ করে দিত। তার প্রধান অস্ত্র সরবরাহকারী ছিল সংগ্রাম নামের এক পাকিস্তানি। খাজা খয়েরউদ্দীন ও শান্তি কমিটির লোকদের দেখে নেবার জন্য সে অস্ত্র সংগ্রহে নামে। সংগ্রাম তাকে পুরান ঢাকার আর্মেনিয়ান চার্চের ওখানে আসতে বলে। চার্চের ওখানে যেয়ে নাদের টের পায় পাকিস্তান মিলিটারি ও রাজাকাররা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। দুই সহযোদ্ধা মারা গেলে আহত অবস্থায় নাদের বস্তিতে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে তাকে তুলে নেয় খান সেনারা। ক্যান্টনমেন্টে নিয়ে তাকে মেরে ফেলে। নাদের আর কখনো ফিরে আসেনি! প গানটা মনে নেই তোমার?'—বলেই চোখ মোছা শুরু করলেন'।

ছবি: সংগৃহীত

গানটা ছিল—রেল লাইনের ধারে মেঠো পথটার পাশে দাঁড়িয়ে/ এক মধ্যবয়সী নারী রয়েছে দু-হাত বাড়িয়ে/ খোকা ফিরবেই..

নাদের ফেরেনি। দুলু যুদ্ধ শেষে ফিরেছিলেন। এর আগেই ১৯৭০ সালে এইচ আকবরের জলছবি সিনেমার শুটিং করেছিলেন যা তিনি যুদ্ধে থাকাকালীন ১৯৭১ সনে মুক্তি পায়। স্বাধীনতার পর দুটো আলোচিত সিনেমার পার্শ্বচরিত্রে অভিনয় করেন যা তাকে নিয়ে আসে পাদপ্রদীপের আলোয়। ছবি দুটোর নাম 'আলোর মিছিল' এবং 'আবার তোরা মানুষ হ'! তাকে তুমুল আলোচনায় নিয়ে আসা আরেক ছবি নারায়ণ ঘোষ মিতা-র 'লাঠিয়াল'। এই ছবিতে তিনি শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। সাধারণ মানুষের জীবনের প্রেমবিষয়ক দুই ছবি বক্স অফিস হিট হলে ফারুক বাংলা ছবির ইতিহাসে অন্যরকম আইকন হয়ে দাঁড়ান। এমন প্রেমবিষয়ক প্রথম ছবি 'সুজনসখী' (পরিচালক আতাউর রহমান খান এবং চিত্রনাট্য লিখেছিলেন আমজাদ হোসেন) আর দ্বিতীয় ছবিটার নাম 'নয়নমনি', যার পরিচালক ছিলেন আমজাদ হোসেন।

নায়ক ফারুকের 'গানভাগ্য' ছিল চোখে পড়ার মতো, যা তিনি প্রথম পান 'আলোর মিছিল' ছবিতে। ববিতার (ছবিতে নাম আলো) মৃতদেহ দুই হাতে  নিয়ে আসার সময়ে ধীর লয়ে বাজতে থাকা 'এই পৃথিবীর পরে/ কত ফুল ফোটে আর ঝরে...' গানটি এখনও দেখলে প্রাণ জুড়িয়ে যায়।

ছবি: সংগৃহীত

সখী কবরীকে নিয়ে প্রেমিক সুজন ওরফে ফারুকের নৌকা বাইতে থাকা গান 'সব সখীরে পার করিতে নেব আনায় আনা/ তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা' আজও সমান জনপ্রিয়। জনপ্রিয় 'দিন যায় কথা থাকে' ছবির সেই চির যৌবনা গান 'সে যে কথা দিয়ে রাখলো না/ চলে যাবার আগে ভাবলো না/ সে কথা লেখা আছে বুকে/ দিন যায় কথা থাকে...'

নায়ক ফারুকের কথা বহুকাল আমাদের হৃদয়ে লেখা থাকবে। লেখা থাকবে সেই গান—'চোখের জলে আমি ভেসে চলেছি', কিংবা 'নাগরদোলা' ছবির সেই জনপ্রিয় গান 'তুমি আরেকবার আসিয়া/ যাও মোরে কান্দাইয়া/ আমি মনের সুখে একবার কানতে চাই'! বাংলার মানুষ কখনো ভুলবে না বিবিসির এর জরিপের সেরা বিশটি গানের অন্যতম সেই গান- 'ও রে নীল দরিয়া/ আমায় দে রে দে ছাড়িয়া/ বন্দী হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া'! কদম সারেং গানে গানে তখন ফিরছিলেন তার প্রিয়তমা কবরীর কাছে।

ছবি: সংগৃহীত

বাংলা ছবির ইতিহাসে বাঁকবদল করা দুই ছবির নাম 'সারেং বৌ' এবং 'গোলাপি এখন ট্রেনে'। নারী বা নায়িকাপ্রধান এই দুই ছবির নায়কও ছিলেন ফারুক। কদম সারেং কিংবা গোলাপী এখন ট্রেনের মিলন চরিত্রে তিনি ছিলেন অনবদ্য। এই দুই ছবি আর 'নয়ন মনি' ও 'সুজন সখী' সিনেমার কারণে তিনি গ্রামবাংলার সহজ-সরল নায়কের খ্যাতি পেয়ে যান। রি-মেক টাইপ ছবি হলেও 'সাহেব' ছবিতেও আলোচিত হয়েছিলেন। এই ছবিতে বক্সার ফারুক (হিন্দি ছবিতে খেলোয়াড় ছিলেন নায়ক অনিল কাপুর, এই ছবির আদলেই তৈরি হয়েছিল বাংলা 'সাহেব' ছবিটি) তার বোনের বিয়ের খরচ জোগাতে না পেরে নিজের একটা কিডনি বিক্রি করে দেন।

ছবি: সংগৃহীত

নিয়তি এই যে, ২০১০-এর পরে নায়ক ফারুক নিজেও কিডনি জটিলতায় ভুগে ব্যাংকক ও সিঙ্গাপুরে চিকিৎসা নেন। রোগের এই জটিলতা থেকে তিনি আর মুক্ত হতে পারেননি। ১৯৮৭ সালে 'মিঞা ভাই' ছবি মুক্তির পর বাংলা চলচ্চিত্রে তার নাম হয়ে যায় মিঞা ভাই। ১৯৪৮-এর আগস্টে জন্ম নেয়া দুলু, ১৯৭১-এর মুক্তিযোদ্ধা নায়ক ফারুক, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান কিংবা বাংলা ছবির মিঞা ভাই  মারা গেলেন ২০২৩ এর পনেরো মে।

মুক্তিযোদ্ধা এই নায়ক আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনাই লালন করে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত ছিলেন। জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের পর জেলখানার গেটে তার কান্না অনেকের মনে আছে। বাজারের পয়সা মেরে কিংবা ঈদের সেলামির টাকা জমিয়ে তার ছবিগুলো একদা দেখতে যেত মানুষ।

ছবি: সংগৃহীত

হয়তো বাংলা ছবির সেই দিন আর নেই। তারপরও নতুন করে যখন বাঁকবদল হচ্ছে ঠিক সেই সময়ে তার চলে যাওয়াটা বেদনার! মুক্তিযোদ্ধা ফারুক, গ্রামবাংলার চিরসবুজ আর প্রতিবাদী নায়ক ফারুকের কথা এদেশের মানুষের হৃদয়ে লেখা থাকবে বহুদিন। হয়তো কেউ কেউ নতুন করে শুনবে সেই গান—'পোড়া বুকে দারুন খরা চোখের পানি চোখে নাই/ তুমি আরেকবার আসিয়া, যাও মোরে কান্দাইয়া/ আমি মনের সুখে একবার কানতে চাই!'

Related Topics

টপ নিউজ

নায়ক ফারুক / চলচ্চিত্র / ঢালিউড / স্মরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • রিগন, আপনি আমাদের কাছেই আছেন
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]