Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের ২ সপ্তাহের জামিন মঞ্জুর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 May, 2023, 04:20 pm
Last modified: 12 May, 2023, 04:57 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের ২ সপ্তাহের জামিন মঞ্জুর

ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানের গ্রেপ্তারকে সুপ্রিম কোর্ট 'বেআইনি' বলে উল্লেখ করার একদিন পর তার এই জামিন মঞ্জুর হলো।
টিবিএস ডেস্ক
12 May, 2023, 04:20 pm
Last modified: 12 May, 2023, 04:57 pm
ছবি: পিটিআই পেশোয়ার টুইটার

ইসলামাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ শুক্রবার (১২ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ২ সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন। খবর ডন-এর।

ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানের গ্রেপ্তারকে সুপ্রিম কোর্ট 'বেআইনি' বলে উল্লেখ করার একদিন পর তার এই জামিন মঞ্জুর হলো।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টায় দিকে দুই সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চে শুরু হয় শুনানি। 

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে হাইকোর্টে হাজির করা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে পুলিশ ও আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যদের হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে অবস্থান নিতে দেখা যায়।

অন্যদিকে ইমরানের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে বিপুলসংখ্যক আইনজীবীকে স্লোগান দিতেও দেখা যায়।

আদালতে ইমরানের সঙ্গে তার আইনি টিম উপস্থিত ছিল। আইনজীবী খাজা হারিস ইমরানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। হারিস বলেন, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-র (এনএবি) কাজ বেআইনি ছিল। 

যুক্তিতর্ক শেষে আদালত ইমরানের জামিন আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি এনএবির প্রসিকিউটর জেনারেল ও ইমরানের আইনজীবীদের পরবর্তী শুনানির জন্য প্রস্তুত থাকতে বলেন। 

আদালত আরও বলেন, ইমরানের জামিন বাতিল হবে নাকি জামিনের মেয়াদ বাড়ানো হবে, সেই সিদ্ধান্ত আগামী শুনানিতে নেওয়া হবে।

শুনানি শেষ হওয়ার পর পিটিআইয়ের সমর্থক ও কর্মীরা রাস্তায় উল্লাসে মেতে ওঠেন বলে জানিয়েছে ডন।

এদিকে ইসলামাবাদ হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলাপে ইমরান বলেছেন, এনএবির কর্মকর্তারা তার সঙ্গে 'ভালো' আচরণ করেছেন, তবে গ্রেপ্তারের সময় তার মাথায় আঘাত করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টে দুটি মামলার শুনানিতে অংশ নিতে এসেছিলেন পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। তখনই আদালত চত্বর থেকে তাকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স।

ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর (এনএবি) এক দুর্নীতির মামলায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ইমরানকে গ্রেপ্তারের পর থেকেই দেশব্যাপী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অগ্নিগর্ভ রূপ নেয় পরিস্থিতি। বিক্ষুদ্ধ জনতা পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী সংগঠন সেনাবাহিনীর বিরুদ্ধে ফুঁসে ওঠে। 

নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইমরানের সমর্থকদের রাজপথে সংঘর্ষও হয়। এতে অনেকেই হতাহত হয়েছেন। 

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]