Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 May, 2023, 03:40 pm
Last modified: 09 May, 2023, 06:37 pm

Related News

  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টিবিএস ডেস্ক
09 May, 2023, 03:40 pm
Last modified: 09 May, 2023, 06:37 pm

আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। খবর দ্য ডনের।  

আজ মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টে দুটি মামলার শুনানিতে অংশ নিতে এসেছিলেন তিনি, আর তখনই আদালত চত্বরের বাইরে থেকে তাকে আটক করে এলিট ফোর্স- পাকিস্তান রেঞ্জার্স। ইমরানকে তারা হেফাজতে নিয়েছে। 

Ladies and Gentlemen, this is the respect for Courts by powerful corridors. Black day! pic.twitter.com/QuLCuePy9d— PTI (@PTIofficial) May 9, 2023

ইমরানকে আটকের বিষয়টি নিশ্চিত করে পিটিআই এর আইনজীবী ফয়সাল চৌধুরী ডনকে জানান, এই ঘটনার প্রেক্ষাপটে হাইকোর্টের বিচারপতি আমির ফারুক ইসলামাবাদ পুলিশের প্রধান, স্বরাষ্ট্র সচিব এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। 

তাদের কাছে এবিষয়ে ব্যাখ্যা তলব করা হবে। 

বিচারপতি ফারুক বলেছেন, 'আদালতে আসুন এবং আমাদের জানান কেন এবং কোন মামলার ইমরান খানকে গ্রেপ্তার করা হলো'।

বিচারপতি আরো বলেছেন, এই নির্দেশ তিনি 'সংযত' থেকেই দিয়েছেন, তবে ইসলামাবাদের পুলিশ প্রধান আদালতে হাজির নাহলে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি হাজির হওয়ার সমন জারি করবেন।

ইমরানকে গ্রেপ্তার করা হলো যেভাবে

এক প্রত্যক্ষদর্শী জানান, ইমরান ইসলামাবাদ হাইকোর্টের গেট দিয়ে প্রবেশ প্রবেশ করার সময় তাকে অনুসরণ করে আধা-সামরিক বাহিনীর একটি কন্টিনজেন্ট এবং তাদের সাঁজোয়া যান। 

সাঁজোয়া যানগুলো মূল ফটকে অবরুদ্ধ করে রাখে, এভাবে নাটকীয়ভাবে কড়া নিরাপত্তার মধ্যে ইমরানকে আটক করা হয় বলেও জানান তিনি। 

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা (আইএসআই)-এর  বর্তমান এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে তাকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগ করেছিলেন ইমরান। এজন্য ইমরানের নিন্দা করে সেনাবাহিনী, বিষয়টি তাকে আদালতে জানানোর চ্যালেঞ্জও দেয়। এরপর আজ মঙ্গলবার দিনের শুরুতে দেওয়া এক ভিডিও বার্তায় এই অভিযোগ নিয়ে আবারো সরব হয়েছিলেন ইমরান। 

আল কাদির ট্রাস্ট মামলা

ইসলামাবাদ পুলিশের জারি করা এক বিবৃতিতে মহাপরিদর্শক (আইজি) আকবর নাসির খানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, একটি আবাসন কোম্পানির থেকে শত শত কোটি রুপি নেওয়ার অভিযোগ থাকা মামলায় পিটিআই প্রধান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 

আল-কাদির ট্রাস্ট কেস নামক এই মামলায় অভিযোগ আনা হয়েছে, কোম্পানিটি ৫০ বিলিয়ন রুপি বৈধ করতে এই অর্থ ঘুষ দেয়। 

মামলায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব)। 

ন্যাবের তদন্ত অনুসারে, সাবেক পিটিআই সরকারের সাথে দেশটির এক ধনাঢ্য আবাসন ব্যবসায়ীর গোপন সমঝোতা হয়। এতে জাতীয় কোষাগারের লোকসান হয়েছে প্রায় ১৯০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড  সমান অর্থ।  

এবিষয়ে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি যে তথ্য দিয়েছে, তার সূত্রে ন্যাবের দাবি- ইমরান ও মামলার অন্যান্য অভিযুক্তরা ওই ব্যবসায়ীর ৫০ বিলিয়ন রুপি সমন্বয় করতে সহায়তা দেন। এছাড়া আল কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্ধারিত জমি থেকেও তারা অবৈধভাবে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, এর আগে কয়েকবার নোটিশ জারির পরও আদালতে হাজির হননি ইমরান। তিনি বলেন, 'জাতীয় কোষাগারের লোকসান করার জন্য ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) এই গ্রেপ্তার করেছে।' আটকের পর ইমরানকে কোনোপ্রকার নির্যাতন করা হয়নি বলেও জানান তিনি। 

ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠার শঙ্কা রয়েছে।  

তবে ইসলামাবাদের পুলিশ প্রধান জানান, রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরে ১৪৪ ধারা জারি করার কথা জানিয়ে তিনি বলেন, যারা এটা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে।  

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]