Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
এআই পরিচয় করিয়ে দিল জেনিফার বেজোস, ইলোনা মাস্কের মতো শীর্ষ ধনী নারীদের!

অফবিট

টিবিএস ডেস্ক
05 May, 2023, 04:30 pm
Last modified: 05 May, 2023, 04:56 pm

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

এআই পরিচয় করিয়ে দিল জেনিফার বেজোস, ইলোনা মাস্কের মতো শীর্ষ ধনী নারীদের!

এআই'র সাহায্যে তৈরি ছবিটিতে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি মুকেশ আম্বানি! নীল শাড়ি, গলায় ভারি হার পরা একটি ছবি উপস্থাপন করা হয়েছে আম্বানির নারী রূপের। এর নাম দেওয়া হয়েছে মুসকান আম্বানি।
টিবিএস ডেস্ক
05 May, 2023, 04:30 pm
Last modified: 05 May, 2023, 04:56 pm
সাহিদ নামের ভারতের এক ডিজিটাল ক্রিয়েটর বিশ্বের শীর্ষ ধনী পুরুষদের 'নারী রূপে' ছবি তৈরি করেছেন এআই-এর সাহায্যে। ছবি: সংগৃহীত

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি শুধু যে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করেছে তা নয়, ইতোমধ্যেই পৃথিবীতে রাজত্ব করা শুরু করে দিয়েছে এটি। এআই টুলস ব্যবহার করে মানুষের কাজকে সহজ করে তোলা যায় ঠিকই, কিন্তু এটির প্রভাবে বিশ্বের বিভিন্ন চাকরির পদ বিলুপ্তির সম্ভাবনাও দেখা দিয়েছে। এআই টুলস ব্যবহার করে যেমন অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব, তেমনই এটিকে নিছক বিনোদনের ক্ষেত্রেও কাজে লাগাচ্ছেন অনেকে। সম্প্রতি ভারতের এক ডিজিটাল ক্রিয়েটর এআই'র সাহায্যে বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার পুরুষদের 'নারী রূপ' তৈরি করেছেন। টাইমস নাও নিউজ, বলিউডশাদিস ডটকম, ফার্স্টপোস্টসহ একাধিক গণমাধ্যমে উঠে এসেছে সেসব চিত্র।

কিছুদিন আগেই এআই'র সাহায্যে তৈরি বিশ্বখ্যাত বিলিয়নিয়ারদের 'গরিব' রূপের ছবি প্রকাশিত হয়েছিল যা নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে। এআই জেনারেটেড ছবিগুলো 'জেনারেটিভ আর্ট' হিসেবেও পরিচিত। ইন্টারনেটে সহজলভ্য ছবি থেকে এআই এর সাহায্যে নতুন করে ছবি তৈরি করা যায়। ফ্যাশন, আর্ট, বিজ্ঞাপন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া- সব জায়গায়ই এআই জেনারেটেড ছবিগুলো সবার 'মনোযোগ আকর্ষণকারী' বস্তু হয়ে উঠেছে।

তবে নতুন করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া, বিলিয়নিয়ারদের নারী রূপের ছবির নেপথ্য শিল্পী হলেন সাহিদ নামের একজন ভারতীয় ডিজিটাল ক্রিয়েটর। ইনস্টাগ্রামে তার বিশ হাজারের বেশি অনুসারী রয়েছে। বিলিয়নিয়ারদের নারী রূপে ছবি তৈরির পাশাপাশি তাদের নতুন নামও দিয়েছেন সাহিদ! চলুন দেখে নেওয়া যাক এই ডিজিটাল ক্রিয়েটরের তৈরি ছবিগুলো। 

ইলন মাস্ক থেকে ইলোনা মাস্ক

ছবি: বলিউডশাদিস ডটকম

টেসলার সিইও এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা, মাল্টিবিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের চেহারা কে না চেনে! কিন্তু এই ডিজিটাল ক্রিয়েটর ইলন মাস্কের নারী রূপের ছবি প্রকাশ করেছেন যা একেবারেই ভিন্নধর্মী। মাস্কের নারী রূপের নাম দিয়েছেন তিনি ইলোনা মাস্ক।

মার্ক জাকারবার্গ থেকে মারিয়া জাকারবার্গ

ছবি: বলিউডশাদিস ডটকম

ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের যে নারী রূপ তৈরি করা হয়েছে এআই'র সাহায্যে, তাতে দেখা যায় জাকারবার্গের মাথায় হালকা ঢেউ খেলানো কোকড়া চুল; নাম তার মারিয়া জাকারবার্গ!

রতন টাটা যখন রত্না টাটা

ছবি: বলিউডশাদিস ডটকম

তালিকা থেকে বাদ যাননি ভারতের ইতিহাসের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ব্যবসায়ী রতন টাটা। নিজস্ব মূল্যবোধ এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার জন্য সুপরিচিত রতন টাটার নারী ভার্সনের নাম দেওয়া হয়েছে রত্না টাটা। রতন টাটার আসল ছবির সাথে মিল রেখে এই নারীর মাথায়ও সাদা চুল!

বিল গেটস যখন বেলা গেটস

ছবি: বলিউডশাদিস ডটকম

বিশ্বের সর্ববৃহৎ কম্পিউটার সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের নারী রূপ তৈরি করেছেন সাহিদ। ফোর্বস সূত্র অনুযায়ী, ১১৩.২ বিলিয়ন ডলারের মালিক বিল গেটস নারী হলে তাকে কেমন দেখাতে পারতো তা উঠে এসেছে সাহিদের ছবিতে। এই ডিজিটাল ক্রিয়েটর সেই ছবির ব্যক্তির নাম দিয়েছেন বেলা গেটস। বুড়িয়ে যাওয়ার পরেও যেন সৌন্দর্য্য ম্লান হয়নি চোখে চশমা পরা বেলা গেটসের!

জেফ বেজোস থেকে জেনিফার বেজোস

ছবি: বলিউডশাদিস ডটকম

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের নারী রূপে কিন্তু তার মাথায় চুল আছে! এআই'র সাহায্যে এই কাজটিও করেছেন ডিজিটাল ক্রিয়েটর সাহিদ। সেই সঙ্গে তার নাম দিয়েছেন জেনিফার বেজোস।

জ্যাক মা থেকে জ্যাকুলিন মা

ছবি: বলিউডশাদিস ডটকম

চীনা বিলিয়নিয়ার ও আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম। জ্যাক মা'র নারী রূপ তৈরির পর তার জন্য নাম খুঁজে পাওয়াটা চ্যালেঞ্জিং ছিল সাহিদের জন্য। তবে শেষ পর্যন্ত সুন্দর নামই বের করেছেন তিনি- জ্যাকুলিন মা!

মুকেশ আম্বানি থেকে মুসকান আম্বানি

ছবি: বলিউডশাদিস ডটকম

তালিকার সর্বশেষ নাম ভারতীয় বিলিয়নিয়ার মুকেশ আম্বানি। এআই'র সাহায্যে তৈরি ছবিটিতে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি মুকেশ আম্বানি! নীল শাড়ি, গলায় ভারি হার পরা একটি ছবি উপস্থাপন করা হয়েছে আম্বানির নারী রূপের। এর নাম দেওয়া হয়েছে মুসকান আম্বানি।

ইতোমধ্যেই নেটিজেনদের চোখে পড়েছে ছবিগুলো এবং সেগুলো নিয়ে চলছে নানা আলোচনা, হাসি-ঠাট্টা। কেউ কেউ ছবিগুলো শেয়ার করে নিজেদের মনের ভাব প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। 

Related Topics

টপ নিউজ

এআই / ইলন মাস্ক / জেফ বেজোস / মুকেশ আম্বানি / নারী / বিলিয়নিয়ার / ছবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]