Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স

খেলা

টিবিএস রিপোর্ট
01 May, 2023, 03:05 pm
Last modified: 01 May, 2023, 03:10 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ
  • ইয়ো ইয়ো টেস্টে শীর্ষে শান্ত
  • ‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’

জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স

জাতীয় দলে কাজ করলে বেশি খ্যাতি মেলে, যা পছন্দ করেন জেমি সিডন্স। কিন্তু সাকিব-তামিমদের নিয়ে আর কাজ করবেন না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান এই কোচ।
টিবিএস রিপোর্ট
01 May, 2023, 03:05 pm
Last modified: 01 May, 2023, 03:10 pm
অনুশীলনে ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে সাকিব আল হাসান। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরেছিলেন জাতীয় দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। চুক্তি অনুযায়ী জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়েই বেশি কাজ করার কথা ছিল অস্ট্রেলিয়ান এই কোচের। কিন্তু ব্যাটিং কোচ না থাকায় বিভিন্ন সময়ে বেশ কিছু সিরিজে জাতীয় দলে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে হয়েছে তাকে। তবে এবার সিডন্স নিজেই জানিয়ে দিলেন, জাতীয় দলের হয়ে আর কাজ করবেন না তিনি।

ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে দুই ভাগে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম ফ্লাইটে টিম ম্যানেজমেন্টের বেশিরভাগ সদস্য গেছেন, পরের ফ্লাইটে গেছেন ক্রিকেটাররা। কিন্তু দলের সঙ্গে যাননি সিডন্স। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন, জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না তিনি। বাংলাদেশে আসার প্রধান উদ্দেশ্য পূরণে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন বিসিবির এই ব্যাটিং পরামর্শক। 

সিডন্স তার পোস্টে লিখেছেন, 'জাতীয় দলের সঙ্গে আমি আর কাজ করব না। আমার মনে হয় বিসিবিকে আমি সেরাটা দিতে পারি পরবর্তী প্রজন্মের সঙ্গে কাজ করে, যেন জাতীয় দলের পাশেপাশে থাকা ক্রিকেটারদের দেখভাল ভালোভাবে করা এবং দেশের জন্য পরবর্তী সুযোগটা কাজে লাগানোর জন্য তাদের প্রতিটি দিন উন্নতি করা নিশ্চিত করা যায়। তরুণ ক্রিকেটারদের স্কিল নিয়ে কোচিং করাতে আমি ভালোবাসি এবং বিসিবিও এটা চায়। এ জন্যই এটা সম্ভব করতে পেরেছি।'

জাতীয় দলে কাজ করলে বেশি খ্যাতি মেলে, যা পছন্দ করেন সিডন্স। কিন্তু 'এ' দল ও টাইগার্সের হয়ে কাজ করতে মুখিয়ে আছেন জানিয়ে অজি এই কোচ তার পোস্টে আরও লিখেছেন,'জাতীয় দলে কাজ করলে খ্যাতি বেশি এবং সেটিও আমি পছন্দ করি, কিন্তু স্কিল গড়ে তোলা, উন্নতি এবং অনুশীলন হয় নেটে এবং মিরপুরের নেটে প্রচণ্ড গরমে ঘাম ঝরিয়ে। 'এ' দল ও টাইগার্সের হয়ে ভবিষ্যতের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি।'

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের উন্নয়নে যে সিডন্সকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেটা মনে করালেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ হয় জেমির। কেবল জাতীয় দলের হয়ে কাজ করবেন, এমন ছিল না। শুরুতে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু জেমির বেশি আগ্রহ তরুণ প্রতিভা নিয়ে কাজ করায়। এ জন্যই তাকে 'এ' দল ও টাইগার্সে কাজে লাগানো হয়েছে।'

২০২১ সালের ডিসেম্বরে সিডন্সকে ব্যাটিং পরামর্শক করার ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসেন ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা সিডন্স। অ্যাশওয়েল প্রিন্স দায়িত্ব ছাড়ায় ব্যাটিং কোচ করা হয় তাকে। বিভিন্ন সময়ে বেশ কিছু সিরিজে এই দায়িত্ব সামলেছেন তিনি। 

সিডন্সকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় আবারও ব্যাটিং কোচহীন হয়ে পড়লো বাংলাদেশ। তবে আপাতত এই পদটি পূরণ করার পরিকল্পনা নেই বিসিবির। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'জাতীয় দলের জন্য নতুন ব্যাটিং কোচ নেওয়ার চিন্তা আমাদের এই মুহূর্তে নেই। জাতীয় দলের কোচিং স্টাফে যারা আছেন, আপাতত তারাই চালিয়ে নেবেন। ব্যাটিং কোচ নিতে হবে, টিম ম্যানেজমেন্ট থেকে এ রকম কোনো চাহিদার কথা আমাদের জানানো হয়নি। তাই ব্যাটিং কোচ নেওয়ার চিন্তা আমরা এখন করছি না। ভবিষ্যতে দলের প্রয়োজনের ভিত্তিতে কোচ বা পরামর্শক নিয়োগ দেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

জেমি সিডন্স / জাতীয় ক্রিকেট দল / ব্যাটিং পরামর্শক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ
  • ইয়ো ইয়ো টেস্টে শীর্ষে শান্ত
  • ‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]