Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশের স্থগিতাদেশ চেয়ে আদালতের দারস্থ অমর্ত্য সেন

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
28 April, 2023, 03:40 pm
Last modified: 28 April, 2023, 03:43 pm

Related News

  • অমর্ত্য সেনকে উচ্ছেদে বিশ্বভারতীর দেওয়া নোটিশে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
  • ‘অমর্ত্য সেনের বাড়ি ভাঙার উদ্যোগ নিলে ওখানেই বসে যাবো’, বললেন মমতা
  • অমর্ত্য সেনের বিরুদ্ধে ‘কড়া পদক্ষেপ’ গ্রহণের হুঁশিয়ারি বিশ্বভারতীর
  • অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতীর, বাড়ির নথিপত্র নিয়ে শুনানিতে হাজিরের পরামর্শ

বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশের স্থগিতাদেশ চেয়ে আদালতের দারস্থ অমর্ত্য সেন

বিশ্বভারতীর যুক্তি, অমর্ত্য সেনকে অনেক সময় দেওয়া হয়েছে। তাকে সশরীরে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে তিনি বা তার কোনো প্রতিনিধি হাজির হননি। তাই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়।
হিন্দুস্তান টাইমস
28 April, 2023, 03:40 pm
Last modified: 28 April, 2023, 03:43 pm
ছবি- টেলিগ্রাফ ইন্ডিয়া

সম্প্রতি অমর্ত্য সেনের শান্তিনিকতনের বাড়ির ১৩ শতক জমি ১৫ দিনের মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্বভারতী। এ নিয়ে গতকাল (বৃহস্পতিবার) সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ।

বিশ্বভারতীর নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করা হলে প্রয়োজনে বল প্রয়োগ করে উচ্ছেদ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তাই বিশ্বভারতীর এই নোটিশের উপর স্থাগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন।

বর্তমানে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন। তাই বীরভূম জেলা জজ আদালতে তার পক্ষে আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তীসহ আরও কয়েকজন আইনজীবী এই আবেদন করেছেন।

সূত্রমতে জানা গেছে, আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আগামী ১৫ মে শুনানির দিন ধার্য করেছেন। নোটিশ দিয়ে শুনানির দিন সব পক্ষকে হাজির থাকার কথাও বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল রাতে বিশ্বভারতী নোটিশ জারি করে জানিয়ে দেয়, আগামী ১৫ দিনের মধ্যে যে ১৩ শতক জমি দখলে রাখা হয়েছে তা যেন খালি করে দেওয়া হয়। না হলে অমর্ত্য সেন এবং অন্যান্য সংশ্লিষ্ট সব ব্যক্তিকে জমি থেকে উচ্ছেদ করা হবে।

নোটিশে বলা হয়, "ওই জমি জনগণের সম্পত্তি। দখল করে রাখা যাবে না।"

বিশ্বভারতীর যুক্তি, অমর্ত্য সেনকে অনেক সময় দেওয়া হয়েছে। তাকে সশরীরে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে তিনি বা তার কোনো প্রতিনিধি হাজির হননি। তাই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়।

অন্যদিকে উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

গত বুধবার মমতা বলেন, "অমর্ত্য সেনের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেবে বলছে। আমি অবাক হচ্ছি। যদি বুলডোজার চালায়, তাহলে আমিই ওখানে প্রথম যাবো। আমি দেখবো মানবিকতা ক্ষমতাশালী না বুলডোজার।"

Related Topics

টপ নিউজ

বিশ্বভারতী-অমর্ত্য দ্বন্দ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
    শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
    দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
    ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Related News

  • অমর্ত্য সেনকে উচ্ছেদে বিশ্বভারতীর দেওয়া নোটিশে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
  • ‘অমর্ত্য সেনের বাড়ি ভাঙার উদ্যোগ নিলে ওখানেই বসে যাবো’, বললেন মমতা
  • অমর্ত্য সেনের বিরুদ্ধে ‘কড়া পদক্ষেপ’ গ্রহণের হুঁশিয়ারি বিশ্বভারতীর
  • অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতীর, বাড়ির নথিপত্র নিয়ে শুনানিতে হাজিরের পরামর্শ

Most Read

1
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

3
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

5
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

6
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]