Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সুদান থেকে বাংলাদেশিসহ আরও ১৮৭ জনকে সরিয়ে এনেছে সৌদি আরব  

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
28 April, 2023, 10:35 am
Last modified: 28 April, 2023, 10:49 am

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

সুদান থেকে বাংলাদেশিসহ আরও ১৮৭ জনকে সরিয়ে এনেছে সৌদি আরব  

বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে উদ্ধারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
টিবিএস রিপোর্ট
28 April, 2023, 10:35 am
Last modified: 28 April, 2023, 10:49 am
যেসব ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে, সাইপ্রাসের লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াদি সিডনা বিমানবন্দরে স্থানান্তরিত হওয়ার আগে একটি আরএএফ বিমানে উঠানো হয় তাদের; ২৬ এপ্রিল, ২০২৩। ছবি: অ্যারন হোয়ার/ইউকে মোড/ রয়টার্স

সৌদি আরবের উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে সংঘাতপূর্ণ সুদান থেকে বাংলাদেশিসহ ১৮৭ জনকে উদ্ধার করে জেদ্দায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি জাহাজে করে তারা জেদ্দায় এসে পৌঁছান।

বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে উদ্ধারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি গ্যাজেট সূত্রে জানা যায়, বুধবার পর্যন্ত সুদান থেকে ৬৭টি দেশের ২৩৫১ জন নাগরিককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে সৌদি নাগরিক ছিলেন ১১৯ জন।

এদিকে সুদানে বাংলাদেশ মিশনের চার্জ ডি'অ্যাফেয়ার্স তারেক আহমেদ গণমাধ্যমকে বলেন, সুদানে আটকে পড়া ৬০০ বাংলাদেশি দেশে ফেরার আবেদন করেছেন। সবাইকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি জানান, সুদান থেকে প্রাথমিকভাবে ৩০ এপ্রিল বাংলাদেশিদের ফিরিয়ে আনার দিন ঠিক করা হয়। তবে সুদান থেকে জেদ্দায় যাওয়ার জাহাজের শিডিউল কনফার্ম হয়নি, তাই দুয়েকদিন পেছাতে পারে।

সুদানে চলমান সংঘাতে কোনো বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, "সংঘাতের কারণে কোনো বাংলাদেশি হতাহত হয়নি। তবে বুধবার (২৬ এপ্রিল) একটি ফ্যাক্টরিতে কয়েকজন বাংলাদেশি শ্রমিকের ওপর দুর্বৃত্তরা হামলা করে। এতে কয়েকজন আহত হয়েছেন।"

দূতাবাসে কেউ আশ্রয় নিয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "দূতাবাসে কেউ আশ্রয় নেয়নি। সেখানে আমরাই থাকতে পারিনি।"

এর আগে বুধবার বাংলাদেশ মিশনের প্রধান বলেন, তারা সুদানে প্রবাসী বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন।

বার্তা সংস্থা ইউএনবিকে তিনি বলেন, "যদিও কিছুই চূড়ান্ত নয়, তবে আমরা আশা করছি এই মাসের মধ্যে বা আগামী মাসের শুরুতেই এই কাজ সম্পন্ন হবে। এখনই ফিরে আসতে আগ্রহী প্রবাসীদের তথ্য সংগ্রহ করছি আমরা।"

এর আগে সুদানের বর্তমান পরিস্থিতির কারণে সৃষ্ট অনিশ্চয়তার কারণে বাংলাদেশি নাগরিকদের সুদান ভ্রমণ না করার পরামর্শ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খার্তুম বিমানবন্দরসহ সুদানের বিভিন্ন স্থানে সংঘাত অব্যাহত থাকায় এই মুহূর্তে সুদানে যাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নিরাপদ নয়।

একটি বেসরকারী হিসাব অনুযায়ী, সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি বাস করেন। 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / বাংলাদেশি / উদ্ধার / সুদান / সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]