Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
গ্রেপ্তার হয়েছিলেন আরও এক মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 April, 2023, 01:30 pm
Last modified: 05 April, 2023, 01:41 pm

Related News

  • এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন করা নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের সমন প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ রেখে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • এবার সেমিফাইনালে খেলার কৌশল নিয়ে ইংল্যান্ড কোচের সমালোচনায় মাতলেন ট্রাম্পও

গ্রেপ্তার হয়েছিলেন আরও এক মার্কিন প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তারের ঘটনায় অনেকেরই জানার আগ্রহ- (সাবেক) প্রেসিডেন্ট পদধারী ট্রাম্পই কি প্রথম গ্রেপ্তার হলেন, নাকি এর আগেও কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এমন ঘটনা ঘটেছে?
টিবিএস ডেস্ক
05 April, 2023, 01:30 pm
Last modified: 05 April, 2023, 01:41 pm
অতিরিক্ত গতিতে ঘোড়ার গাড়ি চালিয়ে ১৮৭২ সালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ইউলিসিস এস. গ্রান্ট। ছবি/ সংগৃহীত

মঙ্গলবার (৪ এপ্রিল) ফৌজদারি অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আত্মসমার্পণের জন্য ম্যানহাটনের ডিস্ট্রিক্ট আদালতে পৌঁছানোর পর তাকে 'গ্রেপ্তার' দেখিয়ে হেফাজতে নেয় সেখানকার পুলিশ। যদিও আদালতের শুনানি শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্টের ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ার বিষয়টি এখন আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেরই জানার আগ্রহ- (সাবেক) প্রেসিডেন্ট পদধারী ট্রাম্পই কি প্রথম গ্রেপ্তার হলেন, নাকি এর আগেও কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এমন ঘটনা ঘটেছে?

এই কৌতুহলের উত্তর মিলেছে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ১৮৭২ সালে ওয়াশিংটনের রাস্তায় লাগামহীন গতিতে ঘোড়ার গাড়ি চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ইউলিসিস এস. গ্রান্ট। প্রথম দিনে নিয়ম ভঙ্গের জন্য একটি সতর্কবার্তা পেয়েছিলেন তিনি। তবে তাতে কর্ণপাত না করে দ্বিতীয় দিনেও অতিরিক্ত গতিতে ঘোড়ার গাড়ি নিয়ে রাস্তায় নামেন প্রেসিডেন্ট। অবশেষে অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

তবে সাবেক প্রেসিডেন্ট গ্রান্টের ঘটনাটি তৎক্ষণাৎ পত্রপত্রিকায় প্রকাশ হয়নি। ১৯০৮ সালে ওয়াশিংটনের সানডে স্টারে তৎকালীন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উইলিয়াম ওয়েস্টের এক সাক্ষাৎকারে ঘটনাটি প্রথম প্রকাশ পায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮তম প্রেসিডেন্টকে গ্রেপ্তারের স্মৃতিচারণ করেছিলেন তিনি। এরও ১০০ পরে ঘটনাটি ওয়াশিংটনের পুলিশ নিশ্চিত করে।

সাবেক পুলিশ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট গ্রান্ট এবং তার বেশ কয়েকজন বন্ধু রাস্তায় সম্ভবত ঘোড়দৌড় প্রতিযোগিতায় নেমেছিলেন। দ্বিতীয় দিনে বিষয়টি লক্ষ্য করে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের সবাইকেই ২০ ডলার করে জরিমানা গুনতে হয়েছিল, যা আজকের দিনের হিসাবে অন্তত ৫০০ ডলার সমমূল্য হবে। 

১৯০৮ সালে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের সময় প্রেসিডেন্টকে একজন স্কুলছাত্রের মতোই মনে হচ্ছিল, যিনি কোনো অপরাধ করে শিক্ষকের কাছে ধরা খেয়েছেন। নিজের ভুলের বিষয়ে পুলিশ কর্মকর্তা উইলিয়াম ওয়েস্টের সঙ্গে তিনি অকপটে আলাপও করেছিলেন। ওয়েস্টও তাকে আশ্বস্ত করেছিলেন, এই গ্রেপ্তারে তিনি বড় ধরনের কোনো জটিলতায় পড়বেন না। পরে নিজের দুই ঘোড়াচালিত গাড়িতে করেই পুলিশ কর্মকর্তাকে নিয়ে থানায় পৌঁছান প্রেসিডেন্ট গ্রান্ট। এরপর সেখানে তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রেসিডেন্ট গ্রান্ট গ্রেপ্তার হয়েছিলেন আজ থেকে ১৫০ বছর আগে। এত বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে আবারও প্রেসিডেন্ট গ্রাপ্তারের ঘটনা ঘটলো। তবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম এবং গ্রান্টের অপরাধের মাত্রা অবশ্যই ভিন্ন। 

ইউলিসিস এস. গ্রান্টের পরে অবশ্য আরও একজন মার্কিন প্রেসিডেন্ট গ্রেপ্তারের মুখোমুখি হয়েছিলেন। ১৯৭৪ সালে ফৌজদারি অপরাধের মামলায় (ওয়াটারগেট কেলেঙ্কারি) জড়িয়ে পদত্যাগ করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। পরে তার উত্তরসূরি প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড তাকে নিঃশর্ত ক্ষমা করলে গ্রেপ্তারের হাত থেকে বেঁচে যান তিনি। 
 

Related Topics

টপ নিউজ

ট্রাম্পের গ্রেপ্তার / ডোনাল্ড ট্রাম্প / ট্রাম্পের বিরুদ্ধে মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
    শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
    দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
    ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Related News

  • এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন করা নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের সমন প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ রেখে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • এবার সেমিফাইনালে খেলার কৌশল নিয়ে ইংল্যান্ড কোচের সমালোচনায় মাতলেন ট্রাম্পও

Most Read

1
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

3
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

5
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

6
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]