Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
মিরপুর টেস্টে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা

খেলা

03 April, 2023, 07:35 pm
Last modified: 03 April, 2023, 07:39 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মিরপুর টেস্টে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা

প্রায় সাত মাস পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তামিম। দেশসেরা এই ব্যাটসম্যানের টেস্ট না খেলার সময়টা আরও দীর্ঘ। সর্বশেষ গত বছরের জুনে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেন তিনি।
03 April, 2023, 07:35 pm
Last modified: 03 April, 2023, 07:39 pm

আয়ারল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ দুটি সিরিজের পর একমাত্র টেস্টের জন্য প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ এপ্রিল শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইরিশদের বিপক্ষে তার না খেলার সম্ভাবনাই বেশি। 

তামিমের ছেলে আরহাম ইকবাল অসুস্থ। এই মুহূর্তে ছেলেকে নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। তাই প্রথম টেস্টে তামিমকে ছাড়াই মাঠে নামার পরিকল্পনা সাজাতে হতে পারে বাংলাদেশকে। এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও তামিমের খেলার ব্যাপারে তিনি আশাবাদী। 

তামিমকে নিয়ে বিসিবির এই পরিচালক বলেছেন, 'তামিমকে নিয়ে একটু সমস্যা আছে। তার ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে খুব ব্যস্ত আছে। সে শেষ পর্যন্ত খেলবে কিনা, আমি নিশ্চিত নই। আশা করি হয়তো খেলবে। কিন্তু তারও পারবারিক সমস্যা আছে।'

প্রায় সাত মাস পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তামিম। দেশসেরা এই ব্যাটসম্যানের টেস্ট না খেলার সময়টা আরও দীর্ঘ। সর্বশেষ গত বছরের জুনে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেন বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক পূর্ণ করা তামিম। ৯ মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে দীর্ঘতম ফরম্যাটে ফেরার কথা তার।  

শেষ পর্যন্ত তামিম না খেললে দরজা খুলতে পারে মাহমুদুল হাসান জয়ের। সাদমান ইসলাম অনিকের সঙ্গে ইনিংস উদ্বোধন করা যেতে পারে তাকে। এদিকে চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইনে ভুগছেন ডানহাতি এই পেসার। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান তিনি। বাংলাদেশের পেস আক্রমণের নেতা হয়ে ওঠা তাসকিনকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / টেস্ট ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]