Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
পেয়ারা, তরমুজের পর এবার চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে কাঁচা কলা রপ্তানি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 April, 2023, 10:00 am
Last modified: 02 April, 2023, 01:31 pm

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • পোশাক খাতের ওপর অতিনির্ভরতা ঝুঁকিপূর্ণ, রপ্তানিতে বহুমুখীকরণ জরুরি: ইপিবি সহসভাপতি  
  • লজিস্টিকস খরচ ২৫% কমলে রপ্তানি বাড়বে ২০%: ডিসিসিআই গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা  

পেয়ারা, তরমুজের পর এবার চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে কাঁচা কলা রপ্তানি

বগুড়ার শিবগঞ্জ থেকে সংগ্রহ করা ৪.৫ মেট্রিক টন কলা মালয়েশিয়ায় রপ্তানি করছে চট্টগ্রাম ভিত্তিক সবজি ও দেশীয় ফল রপ্তানিকারক সাত্তার ইন্টারন্যাশনাল। কলার পণ্য চালানটির মূল্য ছয় হাজার মার্কিন ডলার।
টিবিএস রিপোর্ট
02 April, 2023, 10:00 am
Last modified: 02 April, 2023, 01:31 pm
ছবি-সংগৃহীত

পেয়ারা, তরমুজ, টমেটোর মতো ফল ও সবজির পর চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে রপ্তানি পণ্যের তালিকায় এবার যুক্ত হচ্ছে কাঁচা কলা। বগুড়ার শিবগঞ্জ থেকে সংগ্রহ করা ৪.৫ মেট্রিক টন কলা মালয়েশিয়ায় রপ্তানি করছে চট্টগ্রাম ভিত্তিক সবজি ও দেশীয় ফল রপ্তানিকারক সাত্তার ইন্টারন্যাশনাল। 

রপ্তানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ট স্কাই সি ল্যান্ডের ম্যানেজার তৌহিদুল ইসলাম শুক্রবার টিবিএসকে বলেন, কলা ভর্তি রিফার কন্টেইনার (শীতাতপ নিয়ন্ত্রিত) বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার পোর্ট কেলাংয়ের উদ্দেশে যাত্রা করবে। কলার পণ্য চালানটির মূল্য ছয় হাজার মার্কিন ডলার।

পণ্য চালানটিতে ১৭ মেট্রিক টন গোল আলুও রয়েছে।

এক্সপোর্ট বিল নগদায়নে প্রতি ডলারের মূল্য ১০৫ টাকা। সেই হিসেবে রপ্তানি হওয়া কাঁচা কলার প্রতি কেজির মূল্য ১৫১ টাকার বেশি।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র (প্ল্যান্ট কোয়ারেন্টাইন স্টেশন) এর তথ্য মতে, চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে কাঁচা কলা রপ্তানি এবারই প্রথম। সাত্তার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে নিয়মিত মালয়েশিয়ায় গোল আলু, টমেটো সহ বিভিন্ন সবজি রপ্তানি করে।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের তথ্য মতে, রপ্তানি হওয়া কলাগুলোকে স্থানীয় ভাষায় 'আনাজি' কলা বলে। এগুলো সবজি হিসেবে রান্না করা হয়।

এর আগে গত ১৪ মার্চ চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনারে চট্টগ্রামের সাত্তার ইন্টারন্যাশনাল প্রথমবারের মতো মালয়েশিয়ায় ১৩.৩২ মেট্রিক টন তরমুজ রপ্তানি করে। এর রপ্তানি মূল্য প্রায় চার হাজার মার্কিন ডলার। 

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে মালয়েশিয়ায় পণ্য পৌঁছাতে সময় লাগে প্রায় চার দিন।

প্ল্যান্ট কোয়ারেন্টাইন স্টেশন চট্টগ্রাম সমুদ্রবন্দর ইউনিটের উপ পরিচালক মোঃ নাছির উদ্দিন টিবিএসকে বলেন, "কাঁচা কলা রপ্তানির জন্য গত বৃহস্পতিবার (৩০ মার্চ) আবেদন করে রপ্তানিকারক। কলার গুণগত মান পরীক্ষা করে ওই দিনই রপ্তানির অনুমোদন দেয়া হয়।  সমুদ্রবন্দর দিয়ে প্রথমবারের মতো কলা রপ্তানি হওয়াকে আমরা খুবই ইতিবাচকভাবে দেখছি।"

বাংলাদেশ ফল ও সবজি পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফভিএপিইএ) তথ্য মতে, গত ২০২১-২২ অর্থবছরে আকাশ ও সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১১৭ মিলিয়ন ইউএস ডলারের ফল এবং সবজি রপ্তানি হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ বিভিন্ন মৌসুমী ফল। সে হিসেবে বছরে প্রায় ৩৫ মিলিয়ন ইউএস ডলারের ফল রপ্তানি হয়েছে। 

Related Topics

টপ নিউজ

রপ্তানি / চট্টগ্রাম সমুদ্রবন্দর / কাঁচা কলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • পোশাক খাতের ওপর অতিনির্ভরতা ঝুঁকিপূর্ণ, রপ্তানিতে বহুমুখীকরণ জরুরি: ইপিবি সহসভাপতি  
  • লজিস্টিকস খরচ ২৫% কমলে রপ্তানি বাড়বে ২০%: ডিসিসিআই গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা  

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]