Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ট্রাম্প ঘটনায় আলোচিত কে এই স্টর্মি ড্যানিয়েলস? 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 April, 2023, 01:50 pm
Last modified: 01 April, 2023, 01:59 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প

ট্রাম্প ঘটনায় আলোচিত কে এই স্টর্মি ড্যানিয়েলস? 

ড্যানিয়েলস জানান, ঐ সময়ে চলা ট্রাম্পের টিভি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ তাকে কাজ দেওয়ার সুযোগ দেওয়ার প্রতিজ্ঞা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 
টিবিএস ডেস্ক
01 April, 2023, 01:50 pm
Last modified: 01 April, 2023, 01:59 pm
ছবি: পলিটিকো

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকা সম্পর্কের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে স্টর্মি ড্যানিয়েলস হয়ে উঠেছেন এক পরিচিত নাম। 

ড্যানিয়েলস দাবি করেছেন তিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ট্রাম্পের সাথে প্রথম সাক্ষাৎ করেছিলেন ২০০৬ সালের গ্রীষ্মে, ক্যালিফোর্নিয়া এবং নেভাডার সীমান্তে থাকা লেক টাহোতে অনুষ্ঠিত এক চ্যারিটি গলফ ম্যাচে। পরিচালক জুড আপাটোর ২০০৫ সালের চলচ্চিত্র 'দ্য ফোর্টি ইয়ার ওল্ড ভার্জিন' চলচ্চিত্রেও কিছু সময়ের জন্য অভিনয় করেছিলেন এই পর্নোতারকা। 

দুজনের সাক্ষাতের সময় ট্রাম্পের বয়স ছিল ৬০, অন্যদিকে স্টর্মি ড্যানিয়েলসের বয়স ছিল ২৭। ড্যানিয়েলসের দাবি অনুযায়ী, ট্রাম্প তার হোটেলের স্যুইটে তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানান। ডিনারের সময় ট্রাম্প পায়জামা পরে ছিলেন বলেও জানান তিনি। 

ড্যানিয়েলসের দাবি অনুযায়ী, "এটি সম্ভবত আমার জীবনের সবচেয়ে বাজে যৌনমিলনের অভিজ্ঞতা।" এদিকে ট্রাম্প সরাসরি ড্যানিয়েলসের সাথে কোনো ধরনের যৌন সম্পর্ক না থাকার দাবি করেছেন এবং তার দাবিকে প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন। 

তবে যেটুকু নিশ্চিতভাবে জানা যায় তা হলো, ড্যানিয়েলস ২০১৬ প্রেসিডেনশিয়াল নির্বাচনের আগে মুখ বন্ধ রাখার জন্য ট্রাম্পের কাছ থেকে ১,৩০,০০০ ডলার পেয়েছিলেন, যেখানে ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ট্রাম্পের বিরুদ্ধে ম্যানহ্যাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অভিযোগের মূল ভিত্তিই হলো এই 'হাশ মানি', যেটি নির্বাচনী প্রচারণার আইন ভেঙেছে বলে প্রমাণিত হয়েছে। 

অভিযুক্ত হিসেবে প্রমাণিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প; ছবি: সিএনএন

২০১৮ সালে এই অর্থ লেনদেনের খবর প্রকাশ পেতেই ড্যানিয়েলস আদালতকে তার তথ্য প্রকাশ না করার চুক্তি বাতিলের অনুরোধ করেন এবং বিভিন্ন টেলিভিশনে এ ব্যাপারে সাক্ষাৎকার দেওয়া শুরু করেন। 

সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে তিনি সরাসরিই বলেন, "আমি কোনো ভিক্টিম নই"। যদিও ট্রাম্পের প্রতি শারীরিকভাবে আকর্ষণ নেই তার, তারপরও দুজনের সম্মতিতেই লেক টাহোতে সেই রাতে দুজনের মধ্যে সম্পর্ক হয়েছে বলে জানান তিনি। 

ড্যানিয়েলস জানান, ঐ সময়ে চলা ট্রাম্পের টিভি শো 'দ্য অ্যাপ্রেন্টিস'-এ তাকে কাজ করার সুযোগ দেওয়ার প্রতিজ্ঞা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 

ট্রাম্প কি তাকে লোভ দেখিয়েছিলেন প্রশ্নের জবাবে ড্যানিয়েলস জানান, "অবশ্যই। আমি তো আর অন্ধ নই। হয়তো এই সম্পর্ক আরও দূর যেত।" ড্যানিয়েলস এই সম্পর্ককে নিজের ক্যারিয়ারে উন্নতির সুযোগ হিসেবে দেখেছিলেন। 

নিজের স্টেজ নাম স্টর্মি ড্যানিয়েলসকে পছন্দ করা স্টেফানি ক্লিফোর্ড জন্ম নিয়েছেন লুইজিনিয়ার ব্যাটন রুজে, যিনি বাবা-মায়ের ডিভোর্সের পর মায়ের কাছেই বড় হন। নিজের পরিবারের কাছে অবহেলার শিকার হওয়া ড্যানিয়েলস নয় বছর বয়সেই যৌন হেনস্তার শিকার হন বলে ২০১৮ সালের এক স্মৃতিকথায় লিখেছেন। এসবের পরও তিনি একজন ভালো শিক্ষার্থী ছিলেন। 

তবে জীবিকার তাগিদে তিনি একসময় স্ট্রিপটিজে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে পর্নো অভিনেত্রী হিসেবে নাম লেখান, যেখানে তিনি বড় মাপের অভিনেত্রী, পরিচালক এবং স্ক্রিনরাইটার হিসেবে কাজ করেছেন। জিতেছেন বেশ কিছু অ্যাওয়ার্ডও। 

সাক্ষাৎকারে স্টর্মি ড্যানিয়েলস; ছবি: দ্য মেরি স্যু

অপমান ও প্রত্যুত্তর

ড্যানিয়েলসকে 'হর্স ফেস' নাম দেওয়া ট্রাম্পের সমর্থকরাও একই নামে সামাজিক মাধ্যমে ড্যানিয়েলসকে নিয়মিতভাবে অপমান করে থাকেন। তবে কয়েক বছর আগে মার্কিন রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া ৪৪ বছর বয়সী ড্যানিয়েলস এই স্পটলাইট ভালোভাবেই সামলিয়েছেন। প্রত্যুত্তর হিসেবে তিনিও ট্রাম্পের দৈহিক গড়নের দিকে ইঙ্গিত দিয়ে অপমানজনক 'টাইনি (ক্ষুদ্র)' নাম দিয়েছেন। 

২০১০ সালে লুইজিয়ানায় সিনেট পদপ্রার্থী হিসেবে চেষ্টা করা ড্যানিয়েলস একজন মেয়ের মা, এবং গত বছর তার চতুর্থ স্বামী ও পর্নো তারকা ব্যারেট ব্লেডকে বিয়ে করেছেন। 

"আমার কাছে এত মেসেজ এসেছে যে আমি সবগুলোর উত্তর দেওয়ার সময় বের করতে পারছি না... তাছাড়া আমি আমার শ্যাম্পেনও নষ্ট করতে চাই না," বলে টুইট করেন ড্যানিয়েলস। মূলত ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পরই স্টর্মি এই উচ্ছ্বাস প্রকাশ করেন। 

তবে স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবিরা তার মতো এত উৎসাহী নন। তারা এক বিবৃতিতে জানান, "ডোনাল্ড ট্রাম্পের এই ইন্ডাইক্টমেন্ট কোনো আনন্দের বিষয় নয়। জুরিদের কঠোর পরিশ্রম এবং বিবেককে অবশ্যই শ্রদ্ধা জানানো উচিৎ। সত্য আর ন্যায়বিচারের জয় হোক।"


সূত্র: আল জাজিরা

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / স্টর্মি ড্যানিয়েলস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]