Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, তাকে সাইকেল চোর অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2023, 11:10 pm
Last modified: 27 March, 2023, 11:17 pm

Related News

  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, তাকে সাইকেল চোর অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো

নিহতের ভাই মাসুদ জানান, পুলিশ মামলার মূল আসামিদের গ্রেপ্তার করেনি এবং মামলার বিবরণ বদলে দিয়েছে।
টিবিএস রিপোর্ট
27 March, 2023, 11:10 pm
Last modified: 27 March, 2023, 11:17 pm

ছয় বছরের অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে গিয়েছিলেন পেশায় চা বিক্রেতা মামুন। কিন্তু সেখানে তাকে মুখোমুখি হতে হয় করুণ মৃত্যুর।

সোমবার (২৭ মার্চ) মামুনের আত্মীয়স্বজনেরা হাসপাতালের সামনে তার মৃতদেহ রেখে এ নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার দাবি করে মানববন্ধন করেছেন।

এ সময় তারা আনসার সদস্য হিরা ও মাহবুব, এবং হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স চালককে অভিযুক্ত করেন।

নিহতের বড় ভাই মাসুদ রানা বলেছেন, 'মেয়েকে হাসপাতালে নেওয়ার সময় মামুনের সঙ্গে তার মা ও স্ত্রীও ছিলেন।'

হাসপাতাল এলাকায় একটি খুনের খবর শুনে মা শাহনারা বেগমকে ফোন করে তিনি মামুনের কথা জানতে চান। তখন মা জানান, মামুন তাদের দুইজনকে বাসে তুলে দিয়ে হাসপাতালে থেকে গিয়েছেন।

'আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি অ্যাম্বুলেন্স চালক এবং আনসার সদস্য হিরা ও মাহবুব আমার ভাইকে বাইসাইকেল চোর হিসেবে অপবাদ দিয়ে মেরে ফেলেছ,' মাসুদ বলেন।

মাসুদ রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আরও বলেন, 'আমার ভাই যদি চোর হতো, তাহলে কি সে পরিবার নিয়ে হাসপাতালে যেত?'

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য উল্লেখ করে মাসুদ বলেন, অভিযুক্তরা তার ভাইকে হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে।

এ ঘটনায় শের-ই-বাংলা নগর থানায় একটি মামালা দায়ের করা হয়েছে।

অ্যাম্বুলেন্স চালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে টিবিএসকে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডেপুটি কমিশনার এইচ এম আজিজুল হক।

তবে মামলার বাদী মাসুদ জানান, পুলিশ মূল আসামীদের গ্রেপ্তার করেনি।

'তারা এখনো হাসপাতালে ডিউটি করছে। পুলিশ মামলার বিবরণও বদলে দিয়েছে। আমাদের উল্লেখ করা অনেক তথ্য বাদ দিয়ে দিয়েছে। এখন কেবল গণমাধ্যমই আমাদেরকে বিচার পেতে সহায়তা করতে পারে,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

ঢাকা শিশু হাসপাতাল / গণপিটুনি / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]