Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
সংক্রমণ হারে বিশ্বে অষ্টম রাশিয়া, ১১ মে পর্যন্ত লকডাউন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 April, 2020, 12:35 pm
Last modified: 29 April, 2020, 12:43 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

সংক্রমণ হারে বিশ্বে অষ্টম রাশিয়া, ১১ মে পর্যন্ত লকডাউন

গত এক সপ্তাহে রাশিয়ায় কোভিড-১৯ সংক্রমণ ব্যাপক আকার লাভ করায় এই পরিস্থিতি তৈরি হয়। এসময় সংক্রমিতের সংখ্যায় দেশটি চীন এবং ইরানকে পেছনে ফেলে বিশ্ব মাঝে অষ্টম স্থানে চলে আসে। 
টিবিএস ডেস্ক
29 April, 2020, 12:35 pm
Last modified: 29 April, 2020, 12:43 pm
ছবি: ফাইন্যান্সিয়াল টাইমস

পৃথিবীজুড়ে সোয়া দুই লাখের বেশি মানুষের জীবন কেড়ে নেওয়া করোনাভাইরাসের সংক্রমণ রাশিয়ায় মারাত্মক আকার ধারণ করেছে। বাধ্য হয়েই নিজ দেশের অভ্যন্তরে ভাইরাসের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে দেশটির সরকারকে। 

মার্কিন অবরোধে ম্রিয়মাণ রুশ অর্থনীতির জন্য করোনা লকডাউন এক নতুন বিপদ হিসেবে আবির্ভূত হলো। 

কোভিড-১৯ রাশিয়ায় আজ বুধবার নাগাদ ৯৫ হাজার ৫৫৮ জনকে আক্রান্ত করেছে, আর এতে মারা গেছেন ৮৬৭ জন। গত এক সপ্তাহে রাশিয়ায় সংক্রমণ ব্যাপক আকার লাভ করায় এই পরিস্থিতি তৈরি হয়। খবর মস্কো টাইমসের।

এসময় সংক্রমিতের সংখ্যায় দেশটি চীন এবং ইরানকে পেছনে ফেলে বিশ্ব মাঝে অষ্টম স্থানে চলে আসে।

দেশটির ৮৫টি প্রদেশ এবং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রায় সবকটিতেই আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে সিংহভাগ সংক্রমণ ছড়িয়েছে দেশটির সবচেয়ে বড় শহর রাজধানী মস্কোতে।

এই অবস্থায় পূর্ব ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আগামী ১১ মে পর্যন্ত জাতীয় লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় তিনি নাগরিকদের প্রতি করোনাভাইরাসের পূর্ণ শক্তির আঘাত আসতে চলেছে বলেও সতর্ক করেন। 

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ওই ভাষণে পুতিন বলেন, রাশিয়ায় সংক্রমণের হার এখনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেনি। এই অবস্থায় আগামীদিনের পথ বেশ কঠিন। 

'আমাদের সামনে এখন সংক্রমণের নতুন পর্যায় বা এই লড়াইয়ের সবচেয়ে কঠিন অধ্যায়টি বাকি।' একথার মধ্যে দিয়ে রুশ সরকার যে বিপুল আকারে সংক্রমণের আশঙ্কা করছে তার প্রতি ইঙ্গিত দিয়েছেন পুতিন। 

তিনি আরও বলেছেন, সংক্রমিত হওয়ার ঝুঁকি এখন খুবই বেশি। ভাইরাসের এই প্রাণঘাতী হুমকি আগামিদিনেও প্রভাব ফেলতে চলেছে। 

Related Topics

টপ নিউজ

রাশিয়া / লকডাউন / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]