Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন চায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
09 March, 2023, 03:25 pm
Last modified: 09 March, 2023, 03:28 pm

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন চায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল

“ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে দীর্ঘ আলোচনার পর আমি এই আইন সংশোধনের আবেদন জানাচ্ছি, যাতে করে মুক্ত চিন্তা ও বাকস্বাধীনতা প্রয়োগের জন্য কাউকে অপরাধীর সাজা পেতে না হয়।”
টিবিএস ডেস্ক
09 March, 2023, 03:25 pm
Last modified: 09 March, 2023, 03:28 pm

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ফোলকার ট্যুর্ক বলেছেন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংশোধন করা উচিৎ। 

গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫২তম অধিবেশনে ফোলকার ট্যুর্ক জানান, "ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে দীর্ঘ আলোচনার পর আমি এই আইন সংশোধনের আবেদন জানাচ্ছি, যাতে করে মুক্ত চিন্তা ও বাকস্বাধীনতা প্রয়োগের জন্য কাউকে অপরাধীর সাজা পেতে না হয়।"

নিজের বক্তব্যে বাংলাদেশসহ ৪০টি দেশের মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

ট্যুর্ক যোগ করে বলেন, "বাংলাদেশে রাজনৈতিক নিপীড়নের সাথে সাথে রাজনৈতিক আন্দোলনকারীদের গ্রেপ্তার এবং এই বছরের নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ও সাংবাদিকদের ওপর হয়রানির পরিমাণ বেড়ে যাওয়া নিয়ে আমি দুঃখপ্রকাশ করছি।"

ট্যুর্ক এরপর ইউক্রেন যুদ্ধে বেসামরিক লোক হতাহত হওয়া এবং ভয়াবহ মাত্রায় ধ্বংসযজ্ঞ হওয়া নিয়ে কথা বলেন। 

"আগামী প্রজন্মের ইউক্রেনীয়দের অধিকারও ক্ষুণ্ণ হতে চলেছে, আর এই যুদ্ধের প্রভাবে জ্বালানি এবং খাদ্যের দাম বেড়ে যাওয়া থেকে শুরু করে ভূরাজনৈতিক দ্বন্দ্ব সারাবিশ্বের জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ৭৫ বছর আগে আমরা যে মূলভিত্তির ওপর দাঁড়িয়ে অঙ্গীকার করেছিলাম, সেটি ভঙ্গ করার ফলেই আবারো এই ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে।"

তিনি আফগানিস্তানের নারীদের ওপর শোষণ ও দমন নিয়েও প্রশ্ন তোলেন। 

"আমরা যখন কথা বলছি তখন আফগানিস্তানের নারীদের নিজেদের জীবনের ওপর নিয়ন্ত্রণ এবং সমাজে অংশগ্রহণ কমে আসছে। নারীদের ওপর এই দমন-পীড়ন আফগানিস্তানের অর্থনীতি ও তাদের ভবিষ্যতের জন্য হুমকি বয়ে আনবে। এ ধরনের স্বৈরতন্ত্র কখনো জবাবদিহিতা এড়িয়ে যেতে পারে না। আমরা হাল ছাড়বো না, আমরা সমস্ত আফগান নারীদের অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে যাব।"

বক্তব্যের শেষ অংশে ট্যুর্ক বলেন, "আমরা সব ধরনের সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছি, যার সাথে নতুন ধরনের মানবাধিকার চ্যালেঞ্জগুলো যোগ হয়েছে, বিশেষ করে ডিজিটাল ক্ষেত্রে, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নজরদারি রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য মানবাধিকার সম্পর্কিত সচেতনতার সাথে সাথে নতুন ধরনের চিন্তাভাবনা, রাজনৈতিক নেতৃত্ব, নতুন অঙ্গীকার এবং বিশাল পরিমাণ আর্থিক সহযোগিতা প্রয়োজন।" 

Related Topics

টপ নিউজ

মানবাধিকার / মানবাধিকার কাউন্সিল / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]