Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
নেত্রকোনার কারও নমুনা পরীক্ষা হচ্ছে না তিনদিন

বাংলাদেশ

সঞ্জয় সরকার, নেত্রকোনা
26 April, 2020, 03:50 pm
Last modified: 26 April, 2020, 06:16 pm

Related News

  • নেত্রকোনায় রেলসেতুর ওপর ১৩ বগি রেখেই স্টেশনে চলে এলো ইঞ্জিন
  • নেত্রকোনায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ছিনতাই
  • নেত্রকোনায় সিপিবির প্রতিবাদ সমাবেশে হামলা, আহত ৩০
  • নেত্রকোনায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা
  • নেত্রকোনায় বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ 

নেত্রকোনার কারও নমুনা পরীক্ষা হচ্ছে না তিনদিন

বুধবার নেত্রকোনার অল্পকিছু নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার থেকে শনিবার বিকাল পর্যন্ত নেত্রকোনার বিশেষ প্রয়োজনীয় দু-একটি ছাড়া আর কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি।
সঞ্জয় সরকার, নেত্রকোনা
26 April, 2020, 03:50 pm
Last modified: 26 April, 2020, 06:16 pm

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবের পর্যাপ্ত সক্ষমতার অভাবে তিনদিন ধরে নেত্রকোনার করোনা উপসর্গে আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে না। এ কারণে জেলায় করোনায় আক্রান্ত রোগী শনাক্তকরণে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত রোগী শনাক্ত করতে নেত্রকোনায় একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে স্থাপিত পিসিআর মেশিনে ময়মনসিংহ বিভাগের চার জেলা ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের পাশাপাশি সুনামগঞ্জের নমুনা পরীক্ষা করা হয়। এ মেশিনে প্রতিদিন দুইবারে গড়ে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যায়। কিন্তু পাঁচ জেলা থেকে প্রতিদিন নমুনা সংগ্রহ করা হচ্ছে আরও অনেক বেশি। এ কারণে যেদিনের সংগৃহীত নমুনা সেদিন পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। কোনো কোনো জেলার নমুনা পরীক্ষা তিনদিনেও একবার হচ্ছে না।

বুধবার নেত্রকোনার অল্পকিছু নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার থেকে শনিবার বিকাল পর্যন্ত নেত্রকোনার বিশেষ প্রয়োজনীয় দু-একটি ছাড়া আর কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি। 

বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. সালমা আহমাদ। তিনি বলেন, এরই মধ্যে আমাদের ল্যাবে ৭ শ'র বেশি নমুনা জমা হয়ে রয়েছে। কিন্তু আমরা দিনে দুইবারে ১৮৮টির বেশি নমুনা পরীক্ষা করতে পারছি না। 

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি। 

এদিকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি পিসিআর মেশিন দিয়ে পৃথক আরেকটি ল্যাব চালু করার কথা থাকলেও সেটি এখনো চালু হয়নি। 

নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান বলেন, আমরা প্রতিদিন জেলার ১০ উপজেলা থেকে শতাধিক নমুনা পরীক্ষা করে পাঠাচ্ছি। এখনো আমাদের ৫৭২টি নমুনা জমা দেওয়া রয়েছে। কিন্তু গত তিনদিন ধরে আমরা নমুনা পরীক্ষার কোনো রিপোর্ট পাচ্ছি না। এ কারণে রোগী শনাক্তকরণে সমস্যা দেখা দিয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত নেত্রকোনার ৯ উপজেলায় ৩৩ জন রোগী সনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে একজন সুস্থ হয়েছেন। বাকিরা স্বাস্থ্যবিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। নমুনা পরীক্ষার রিপোর্ট না পাওয়ায় মঙ্গলবারের পর শনিবার বিকাল পর্যন্ত আর কোনো রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।

নেত্রকোনায় একটি পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহসানুল কবীর রিয়াদ বলেন, নেত্রকোনা সদরের অনন্তপুর গ্রামে বেসরকারি সংস্থা ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত 'যক্ষা ও কুষ্ঠ ক্লিনিক'-এ একটি পিসিআর মেশিন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় লোকবল ও কিটসহ অন্যান্য সরঞ্জাম সরবরাহ করলে ওই মেশিন দিয়ে একটি ল্যাব চালু করা সম্ভব। 

মেশিনটির সাহায্যে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানান তিনি।

নাগরিক সংগঠন 'জনউদ্যোগ'-এর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণের জন্য নেত্রকোনায় একটি পিসিআর ল্যাব চালু করা জরুরি। যক্ষা ও কুষ্ঠু ক্লিনিকের মেশিনটি দিয়ে ল্যাব চালুর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।

Related Topics

টপ নিউজ

নেত্রকোনা / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • নেত্রকোনায় রেলসেতুর ওপর ১৩ বগি রেখেই স্টেশনে চলে এলো ইঞ্জিন
  • নেত্রকোনায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ছিনতাই
  • নেত্রকোনায় সিপিবির প্রতিবাদ সমাবেশে হামলা, আহত ৩০
  • নেত্রকোনায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা
  • নেত্রকোনায় বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ 

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]