Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
পাকিস্তানের আমলা-রাজনীতিবিদদের বিদেশি উপহারের ওপর নিষেধাজ্ঞা পড়লো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 February, 2023, 01:35 pm
Last modified: 01 February, 2024, 07:48 am

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

পাকিস্তানের আমলা-রাজনীতিবিদদের বিদেশি উপহারের ওপর নিষেধাজ্ঞা পড়লো

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “কাউকে ৩০০ ডলারের বেশি মূল্যের রাষ্ট্রীয় উপহার রাখতে দেওয়া হবে না। তোশাখানার রেকর্ড জনসাধারণের সামনে তুলে ধরা হবে।"
টিবিএস ডেস্ক
23 February, 2023, 01:35 pm
Last modified: 01 February, 2024, 07:48 am
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাওয়া কিছু দামি বিদেশি উপহার। ফাইল ছবি: জিও নিউজ

পাকিস্তানের মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ এবং আমলারা সর্বোচ্চ ৩০০ ডলার সমমূল্যের (পাকিস্তানি মুদ্রায় প্রায় ৮০,০০০ রুপি) বিদেশি উপহার নিজেদের কাছে রাখতে পারবেন। এরচেয়ে বেশি মূল্যের উপহার রাখার অনুমতি তাদেরকে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী আরও জানান, তোশাখানার পুরো রেকর্ড জনসাধারণের সামনে তুলে ধরা হবে। খবর ডনের।

মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী হাউসে এক সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, "কাউকে ৩০০ ডলারের বেশি মূল্যের রাষ্ট্রীয় উপহার রাখতে দেওয়া হবে না। তোশাখানার রেকর্ড জনসাধারণের সামনে আনা হবে; মন্ত্রিপরিষদ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে বিদেশি উপহার সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং তা সকলেই দেখতে পাবেন।"

প্রধানমন্ত্রী জানান, রাষ্ট্রীয় সফরের সময় বিচারক এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা যে সমস্ত বিদেশি উপহার পান, তার বিস্তারিত তথ্য তোশাখানায় (রাষ্ট্রীয় উপহার ভাণ্ডার) সরবরাহ করেন না। কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য এবং আমলারাই এই প্রথা অনুসরণ করেন।

সুপ্রিম কোর্টের একজন বর্তমান বিচারকের সাম্প্রতিক অডিও ফাঁস হওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অডিওটি তার দল 'পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ' (পিএমএল-এন)-এর বিরুদ্ধে কিছু বিচারকের পক্ষপাতিত্বের প্রমাণ করেছে। 

"আমরা বিচার বিভাগকে সম্মান করি, কিন্তু সেখানে যেকোনো ধরনের পক্ষপাতিত্ব হলে আমরা চোখ বন্ধ রাখতে পারি না," বলেন তিনি। 

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালা বাড়িকে আদালতের নিয়মিতকরণের বিষয়ে শাহবাজ শরিফ বলেন, আদালত সাবেক প্রধানমন্ত্রীর ওই বাড়ি নিয়মিত করলেও তার দ্বারা গরিবদের ঘরবাড়ি ভেঙে ফেলার বিষয়টি উপেক্ষা করে গেছেন।

এছাড়া, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়াতে নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দুই প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার এখনও পর্যন্ত নির্বাচন সম্পর্কে তাদের অবস্থান জানায়নি। "এটি আমার এখতিয়ারে নেই," যোগ করেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

পাকিস্তান / তোষাখানা উপহার / বিদেশি উপহার / ইমরান খান / শাহবাজ শরিফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]