Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
এপর্যন্ত ইউক্রেনকে কী পরিমাণ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র? 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 February, 2023, 09:35 pm
Last modified: 22 February, 2023, 09:44 pm

Related News

  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন

এপর্যন্ত ইউক্রেনকে কী পরিমাণ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র? 

শুধু ২০২২ সালেই মার্কিন প্রতিনিধি পরিষদ (কংগ্রেস) ইউক্রেনের জন্য ১১২ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দেয়। ফলে অর্থের অঙ্কে যুক্তরাষ্ট্রই ইউক্রেনের সবচেয়ে বড় দাতা।
টিবিএস ডেস্ক
22 February, 2023, 09:35 pm
Last modified: 22 February, 2023, 09:44 pm
ছবি: গেটি ইমেজেস/ ভায়া বিবিসি

আগামী ২৪ ফেব্রুয়ারি এক বছরে পা রাখবে ইউক্রেন যুদ্ধ। গত এক বছরে দেশটিকে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় অনেক ধরনের সামরিক-বেসামরিক সহায়তা দিয়েছে পশ্চিমা দেশগুলো। তবে কিয়েভের সবচেয়ে বড় সহযোগী যুক্তরাষ্ট্র । চলতি সপ্তাহে ঝটিকা কিয়েভ সফরকালে ইউক্রেনের জন্য আরো প্রায় ৫০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির

এরমধ্যেই ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যে শত শত কোটি ডলার ব্যয় করেছে, তার সাথে এটা নতুন সংযুক্তি। শুধু ২০২২ সালেই মার্কিন প্রতিনিধি পরিষদ (কংগ্রেস) ইউক্রেনের জন্য ১১২ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দেয়। ফলে টাকার অঙ্কে যুক্তরাষ্ট্রই ইউক্রেনের সবচেয়ে বড় দাতা।

যুদ্ধে এত খরচের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে যুক্তরাষ্ট্রে। অনেক মার্কিনী বিদেশি রাষ্ট্রের পেছনে সরকারের এত ব্যয়ে চিন্তিত। তারা জানতে চাইছেন, এই টাকা কোথায় কোথায় ব্যয় হচ্ছে এবং সহায়তা দানের মূল্যই বা কত হবে। 

যুক্তরাষ্ট্র কী পরিমাণ সহায়তা দিয়েছে? 

চলতি সপ্তাহে বাইডেন যে সহায়তার প্রতিশ্রুতি দেন, তার আগেই ইউক্রেনকে আরো প্রায় ৮০ বিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি। সংস্থাটি ইউক্রেনকে দেওয়া বৈশ্বিক সহায়তার দিকে নজর রাখে। 

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সহায়তার মধ্যে ৪৬.৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তা, যা অন্য যেকোনো দেশের দেওয়া সাহায্যের চেয়ে বেশি। সামরিক সহায়তার অঙ্কে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য (৫.১ বিলিয়ন ডলার); এবং তারপর ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (১০.২ বিলিয়ন ডলার)। 

এতো গেল শুধু সামরিক সাহায্য, অন্যান্য ধরনের সহায়তার জন্যও খরচ বেড়ে চলেছে। 

অর্থ যেখানে ব্যয় হচ্ছে? 

সামরিক সহায়তার অর্থে ইউক্রেনের জন্য ড্রোন, ট্যাংক, মিসাইলসহ অন্যান্য ধরনের গোলাবারুদ ক্রয়, প্রশিক্ষণ ও গোয়েন্দা কার্যক্রমের ব্যয় নির্বাহ করা হচ্ছে। এর বাইরে অতিরিক্ত সহায়তা হলো- মানবিক ও আর্থিক ত্রাণ। 

মানবিক ত্রাণের মধ্যে রয়েছে- খাদ্য সহায়তা, সুপেয় পানি সরবরাহ, চিকিৎসা সরঞ্জাম, ওষুধসহ সংঘাতে বাস্তুহারা ইউক্রেনীয় নাগরিকদের অন্যান্য প্রয়োজন মেটানোর সহায়তা। আর্থিক ত্রাণ অর্থনৈতিক সহায়তার অংশ। এতে ইউক্রেনের সরকার তার কার্যক্রম চালিয়ে যেতে পারছে এবং সরকারি চাকুরে, স্বাস্থ্যমকর্মী, শিক্ষকদের বেতনভাতা দিতে পারছে।  

ইউক্রেনের পেছনে যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের অর্ধেকের বেশি হচ্ছে সামরিক সহায়তার পেছনে। সে তুলনায়, মানবিক ও আর্থিক ত্রাণ হিসেবে যথাক্রমে ৩.৬৯ এবং ২৬.৭৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

অন্যান্য দেশ ইউক্রেনের পেছনে কী পরিমাণ ব্যয় করছে?

মোট দেশজ উৎপাদন বা জিডিপির তুলনায় যদি প্রতিশ্রুত সহায়তার হিসাব করা হয়, তাহলে দেখা যায়- যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ব্যয়কারী দেশ নয়। 

এক্ষেত্রে তালিকার শীর্ষে থাকে এস্তোনিয়া, পূর্ব ইউরোপের দেশটি তাদের জিডিপির ১.১ শতাংশের সমান প্রতিশ্রুতি দিয়েছে বলে জানাচ্ছে কিয়েল ইনস্টিটিউট। অন্যদিকে, বিশ্বের এক নম্বর অর্থনীতি যুক্তরাষ্ট্র তার জিডিপির মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ সহায়তার ঘোষণা দিয়েছে। 

অবশ্য প্রতি ডলারের হিসাব করলে, ইউক্রেনকে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে বৈশ্বিক পর্যায়ে যুক্তরাষ্ট্রই নেতৃত্ব দিচ্ছে। কিন্তু, জিডিপি অনুপাতে দেশটি রয়েছে পঞ্চম স্থানে। 

এটা কী পরিমাণ অর্থ?

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনের সংঘাতে পুরো বিশ্ব থেকেই অর্থ সহায়তা আসছে। এরপরও এই সহায়তার মূল্য আগের কিছু যুদ্ধের তুলনায় বেশ নিম্ন বলে উল্লেখ করেছে জার্মানির গবেষণা সংস্থা- কিয়েল ইনস্টিটিউট। 

'উদাহরণস্বরূপ; ২০০১ সালের পর থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে প্রতিবছরে এর চেয়ে তিনগুণ বেশি অর্থ ব্যয় করেছে। এছাড়া, জার্মানিও দেওয়া সহায়তার চেয়ে তিনগুণ বেশি অর্থ ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় মিত্র বাহিনীকে দিয়েছিল'। 

 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / যুক্তরাষ্ট্র / সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]