Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
জন্মহার বাড়াতে ৩০ দিনের সবৈতনিক ‘বিয়ের ছুটি’ দেওয়া হচ্ছে চীনে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
22 February, 2023, 05:05 pm
Last modified: 22 February, 2023, 05:20 pm

Related News

  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র

জন্মহার বাড়াতে ৩০ দিনের সবৈতনিক ‘বিয়ের ছুটি’ দেওয়া হচ্ছে চীনে

গত বছর চীনে ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো শিশু জন্মহারের পতন হয়। দেশটির সরকারি তথ্যমতে, এই ঘটনা দীর্ঘমেয়াদে জনসংখ্যা হ্রাসের সূচক হবে বলে ধারণা করা হচ্ছে।
টিবিএস ডেস্ক 
22 February, 2023, 05:05 pm
Last modified: 22 February, 2023, 05:20 pm
ভালোবাসা দিবসে চীনের ঝেঝিয়াং প্রদেশের হংঝুতে একটি ম্যারেজ রেজিস্ট্রার অফিসের সামনে ছবির জন্য পোজ দিচ্ছেন এক নব দম্পতি। ছবি: চায়না ডেইলি/ ভায়া রয়টার্স

বিয়েতে জনগণকে উৎসাহী করে শিশু জন্মহার বাড়াতে, তরুণ নবদম্পতিদের ৩০ দিনের সবৈতনিক ছুটি দেওয়া হচ্ছে চীনের কয়েকটি প্রদেশে। মঙ্গলবার এতথ্য জানিয়েছে চীনের শাসকগোষ্ঠী- কম্যুনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি হেলথ। খবর রয়টার্সের    

চীনে বিয়ের জন্য ন্যূনতম ৩ দিনের সবৈতনিক ছুটি পাওয়া যায়, তবে প্রাদেশিক কর্তৃপক্ষগুলো চলতি ফেব্রুয়ারি মাস থেকে আরো উদারভাবে ছুটিছাটা দিতে পারছে। যেমন উত্তরপশ্চিমের গাংসু প্রদেশ এবং কয়লা-উৎপাদক সাংশি প্রদেশ এখন ৩০ দিনের বৈবাহিক ছুটি দিচ্ছে। সাংহাই দিচ্ছে ১০ দিনের, অন্যদিকে সিচুয়ানে মাত্র তিনদিনেরই দেওয়া হচ্ছে। 

চীনের সাউথওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের সামাজিক উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের ডিন ইয়াং হাইয়াংকে উদ্ধৃত করে পিপলস ডেইলি হেলথ জানায়, 'জন্মহার বাড়ানোর একটি কার্যকর উপায় হলো বৈবাহিক ছুটি বৃদ্ধি। তবে যেসব প্রদেশ ও শহরে অর্থনৈতিক উন্নয়নের গতি মন্থর তারাই ছুটি বাড়িয়েছে'। এক্ষেত্রে ভবিষ্যৎ কর্মী সংখ্যা ও (ছুটিকালীন) ভোগ বৃদ্ধির একটা তাগাদা কাজ করছে বলে মনে করেন তিনি।  

ইয়াং জানান, এর পাশাপাশি আরো বিভিন্ন নীতি সহায়তার আশু দরকার রয়েছে। যেমন আবাসনে ভর্তুকি, পুরুষদের জন্যও পিতৃত্বকালীন ছুটি ইত্যাদি। 

প্রসঙ্গত; গত বছর চীনে ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো শিশু জন্মহারের পতন হয়। দেশটির সরকারি তথ্যমতে, এই ঘটনা দীর্ঘমেয়াদে জনসংখ্যা হ্রাসের সূচক হবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর দেশটিতে প্রতি এক হাজার জনপ্রতি মাত্র ৬.৭৭ শিশু জন্ম দেওয়ার সর্বনিম্ন হার রেকর্ড করা হয়। 

এই পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে, ১৯৮০'র দশক থেকে ২০১৫ সাল পর্যন্ত বলবৎ 'এক সন্তান' নীতি এবং শিক্ষা খরচ বৃদ্ধি। একারণে অধিকাংশ চীনা দম্পতি হয় একটি সন্তান নিয়েছেন, অনেকে আবার একটিও নেননি।  

Related Topics

টপ নিউজ

চীন / বৈবাহিক ছুটি / জন্মহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]