Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
15 February, 2023, 10:10 am
Last modified: 15 February, 2023, 05:11 pm

Related News

  • ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫; বাসে আগুন দিয়ে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ
  • রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • জাফলংয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত
  • জুনে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪৩৮টি প্রাণ
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

তারা সবাই স্টাডি পারমিটে কানাডার টরন্টোতে বসবাস করছিলেন।
টিবিএস রিপোর্ট
15 February, 2023, 10:10 am
Last modified: 15 February, 2023, 05:11 pm
ছবি / সংগৃহীত

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। খবর সিবিসি নিউজের।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে এ দুর্ঘটনা ঘটে। 

অন্টারিও প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে সিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার বয়স ২০ বছর। নিহত অন্য দুজনের বয়স ২০ এবং ১৭। এছাড়া, গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক; তার বয়স ২১।

তারা সবাই বাংলাদেশ থেকে স্টাডি পারমিটে কানাডার টরন্টোতে বসবাস করছিলেন। কর্তৃপক্ষ ইতোমধ্যেই তাদের পরিবারকে দুর্ঘটনার খবর সম্পর্কে অবহিত করেছে। 

পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মাদক বা নেশাজাতীয় কোনো দ্রব্যের প্রভাব নেই।

অন্টারিও পুলিশের এক সার্জেন্ট সিটিভি নিউজকে বলেছেন, গাড়িটি অতিরিক্ত গতিতে চলার সময় সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে; এরপর আরেকটি কংক্রিটের দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায় এবং গাড়িটিতে আগুন ধরে যায়। 

রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

টরন্টোর ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে এবং গাড়ির ভিতরে আটকে পড়াদের উদ্ধার করতে অগ্নিনির্বাপক কর্মীদের প্রয়োজন হয়েছিল।

খবরে বলা হয়েছে, ভুক্তভোগীদের দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন।

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / বাংলাদেশি শিক্ষার্থী / কানাডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫; বাসে আগুন দিয়ে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ
  • রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • জাফলংয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত
  • জুনে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪৩৮টি প্রাণ
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]