Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ভালোবাসা দিবসে ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালন করতে বলল ভারত সরকার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 February, 2023, 05:00 pm
Last modified: 11 February, 2023, 11:31 am

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

ভালোবাসা দিবসে ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালন করতে বলল ভারত সরকার

টিবিএস ডেস্ক
09 February, 2023, 05:00 pm
Last modified: 11 February, 2023, 11:31 am
ছবি: ইপিএ

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালন করা হয় 'ভ্যালেন্টাইনস ডে' বা ভালোবাসা দিবস। তবে ভারতের পশু কল্যাণ দপ্তর (অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অভ ইন্ডিয়া) এবার নাগরিকদের ১৪ ফেব্রুয়ারিকে 'গরু জড়িয়ে ধরা দিবস' হিসেবে পালন করার আহ্বান জানিয়েছে। খবর আল জাজিরা-র।

ভারতের পশু কল্যাণ দপ্তরের গরু জড়িয়ে ধরা দিবস পালন করতে চাওয়ার উদ্দেশ্য, আরও ভালোভাবে হিন্দু মূল্যবোধ তুলে ধরা।

সোমবার হরিয়ানার ভারতের প্রাণীকল্যাণ দপ্তর থেকে এমন একটি আর্জি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি দিনটি কাউ হাগ ডে (অর্থাৎ গরুকে জড়িয়ে ধরার দিন) হিসেবে পালন করা হোক। কেন্দ্রের মৎস্য, প্রাণী ও ডেয়ারি মন্ত্রণালয়ের অধীনে থাকা এই বিশেষ দফতরটির আর্জি, আগামী ১৪ ফেব্রুয়ারি কাউ হাগ ডে হিসেবেও পালিত হোক।

যদিও এ আহ্বান ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ব্যঙ্গ ও সমালোচনার শিকার হয়েছে।

Move-over #ValentinesDay, Celebrate February 14 as #CowHugDay says- Animal Welfare Board of India pic.twitter.com/g5Nd8O1Djw— ashok bagriya (@ashokbagriya10) February 8, 2023

দ্য হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের পশু কল্যাণ বোর্ড এক নোটিশে বলে, 'ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ড হল গরু। আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে, জীবনধারণে ও গ্ৰামীণ অর্থনীতির বিকাশে গরুর ভূমিকা অপরিসীম। কামধেনু যেমন একদিকে মানুষকে ধনসম্পদে ধনী করে তোলে, গোমাতার প্রকৃতি হলো আমাদের লালনপালন করা।'

বিজ্ঞপ্তির দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়, 'পশ্চিমা সংস্কৃতির আগ্ৰাসনে আমাদের বৈদিক সভ্যতা দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। পশ্চিমা সভ্যতার চাকচিক্য আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিচ্ছে বলা যায়। গরুর থেকে অশেষ উপকার পাওয়া যায়। তাই গরুকে জড়িয়ে ধরলে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজই সুখী হবে। সমৃদ্ধ হবে আবেগ।'

তাই, গোমাতার উপকারের কথা মাথায় রেখে সমস্ত গরুপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে-র পাশাপাশি কাউ হাগ ডে হিসেবে পালন করা হোক।' 

গোঁড়া হিন্দুদের মতে, পশ্চিমা সংস্কৃতির ভালোবাসা দিবস ঐতিহ্যবাহী ভারতীয় মূল্যবোধের পরিপন্থী।

এই নোটিশ টুইটারে শেয়ার করা হয়েছে। শেয়ার করা টুইট দেখার পর একজন ব্যবহারকারী কমেন্টে বলেন, 'মায়ের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে পালন করব?'

আরেকজন ব্যক্তি লেখেন: 'ডাইন অ্যান্ড ওয়াইন উইথ বোভাইন অন কাউলেনটাইন ডে'। ভ্যালেনটাইনস ডে-কেই কিছুটা রসিকতা করে কাউলেনটাইন নাম দেন তিনি! সব মিলিয়ে অনেকেই এটি নিয়ে বক্র ইঙ্গিত করেছেন।

রাজনৈতিক নীলাঞ্জন মুখোপাধ্যায় বলেন, এ আহ্বান 'সম্পূর্ণ খ্যাপাটে এবং অযৌক্তিক'।

তিনি আরও বলেন, 'দুঃখজনক ব্যাপার হলো, এটি এখন সরকারি ঘোষণা।'

When nobody hugs you on Cow Hug Day. pic.twitter.com/tYLWQ11Grt— Advaid അദ്വൈത് (@Advaidism) February 8, 2023

সাম্প্রতিক কয়েক বছরে ভ্যালেন্টাইনস ডে অশ্লীলতা ছড়ায়, এ দাবি করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বিভিন্ন শহরের দোকানে হামলা চালিয়েছে, কার্ড ও উপহার পুড়িয়ে দিয়েছে এবং রেস্তোরাঁ ও পার্কের বাইরে হাত ধরাধরি করে ঘোরা যুগলদের ধাওয়া করেছে।
 
Related Topics

অফবিট / টপ নিউজ

কাউ হাগ ডে / গরু জড়িয়ে ধরা দিবস / গরু জড়িয়ে ধরা / ভ্যালেন্টাইনস ডে / ভালোবাসা দিবস / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]