Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
১২ মাসে পাকিস্তানকে ২২ বিলিয়ন ডলারের ঋণ শোধ করতে হবে

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
08 February, 2023, 10:00 pm
Last modified: 08 February, 2023, 10:01 pm

Related News

  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮,২২৩ মিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ: আমির খসরু
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

১২ মাসে পাকিস্তানকে ২২ বিলিয়ন ডলারের ঋণ শোধ করতে হবে

অথচ বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.১ বিলিয়ন ডলার, যা দিয়ে তিন সপ্তাহের আমদানি ব্যয়ও মেটানো যাবে না।
টিবিএস রিপোর্ট
08 February, 2023, 10:00 pm
Last modified: 08 February, 2023, 10:01 pm

আগামী ১২ মাসের মধ্যে পাকিস্তানকে বৈদেশিক ঋণ ও সুদ বাবদ প্রায় ২২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। তা না হলে দেশটি খেলাপি হয়ে পড়বে। খবর দি এক্সপ্রেস ট্রিবিউন-এর।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্মসূচি ফের শুরু হওয়ার পর আশা করা হচ্ছে ডলার সংকটে জর্জরিত পাকিস্তান সরকার ঋণদাতাদের সঙ্গে আলোচনা শুরু ও বৈদেশিক ঋণ পুনর্গঠন করতে পারবে। 

পাকিস্তান আগামী কয়েক বছরে যে পরিমাণ অর্থ পাবে, দেশটির বর্তমান দেনার পরিমাণ তার চেয়ে অনেক বেশি।

স্টেট ব্যাংক অভ পাকিস্তানের (এসবিপি) তথ্য বলছে, এক বছরে পাকিস্তানকে মোট ২১.৯৫ বিলিয়ন ডলার ঋণ শোধ করতে হবে। এর মধ্যে ১৯.৩৪ বিলিয়ন ডলার হচ্ছে মূল ঋণ এবং ২.৬০ বিলিয়ন ডলার হচ্ছে ওই ঋণের সুদ।

তবে পাক-কুয়েত ইনভেস্টমেন্ট কোম্পানির (পিকেআইসি) তথ্য বলছে, আগামী ১২ মাসের জন্য পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক কোনো বৈদেশিক ঋণ পাওয়ার প্রক্ষেপণ করেনি।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পাকিস্তানকে এক মাসের মধ্যে ৩.৯৫ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। পরের তিন মাসের মধ্যে ৪.৬৩ বিলিয়ন ডলার ও শেষ আট মাসের মধ্যে ১৩.৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে দেশটিকে।

পিকেআইসির গবেষণা প্রধান সামিউল্লাহ তারিক দি এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, 'পাকিস্তান নজিরবিহীন অর্থনৈতিক সংকট পার করছে। …বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ ও নিশ্চিত ভবিষ্যতের জন্য দেশের সুচিন্তিত পরিকল্পনা প্রয়োজন। '

তারিক বলেন, 'রোশান ডিজিটাল অ্যাকাউন্টের (আরডিএ) প্রবাহ বাড়ানোর জন্য দেশের উচিত প্রবাসী পাকিস্তানিদের আস্থা বাড়ানো এবং স্থানীয় অর্থনীতিকে আকর্ষণীয় করা।'

তারিক পরামর্শ দেন, সরকারের উচিত বিদ্যমান ঋণ পুনর্গঠন করা, ২০২৩-এর জুনে আইএমএফের বর্তমান কর্মসূচি শেষ হওয়ার পর নতুন কর্মসূচি নেওয়া, আমদানি কমানো এবং আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে রপ্তানি আয় ও শ্রমিক রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো।

পাকিস্তানকে আগামী সাড়ে তিন বছরে (২০২৩-এর ফেব্রুয়ারি থেকে ২০২৬-এর জুন পর্যন্ত) ৮০ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে।

কিন্তু দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমেই কমছে। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.১ বিলিয়ন ডলার, যা দিয়ে তিন সপ্তাহের আমদানি ব্যয়ও মেটানো যাবে না।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / রিজার্ভ / বৈদেশিক ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮,২২৩ মিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ: আমির খসরু
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]