Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
এটা দুঃখজনক, খুবই হতাশ হয়েছি: জাভেদ ওমর 

খেলা

শান্ত মাহমুদ
22 April, 2020, 01:05 pm
Last modified: 26 April, 2025, 04:41 pm

Related News

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপকর্মে সহযোগিতা’ করেছে ইতালি, অভিযোগ ইরানের
  • মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে আনা বায়ু দূষণের মামলা স্থগিতের চেষ্টা ট্রাম্প প্রশাসনের
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

এটা দুঃখজনক, খুবই হতাশ হয়েছি: জাভেদ ওমর 

সকাল হতেই ফোনে কলের সিরিয়াল। কী বলবেন বুঝতে পারছিলেন না জাভেদ ওমর। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার অপেক্ষা করছিলেন বিসিবির মন্তব্যের জন্য। বেলা ১২টার দিকে গিয়ে স্বস্তি মেলে তার।
শান্ত মাহমুদ
22 April, 2020, 01:05 pm
Last modified: 26 April, 2025, 04:41 pm

করোনাভাইরাসের প্রকোপে আর সবার মতো ঘরবন্দি জাভেদ ওমর বেলিমও। ঘরবন্দি থাকলেও স্ত্রী-সন্তানের সঙ্গে সময়টা মন্দ কাটছিল না বাংলাদেশের সাবেক এই ওপেনারের। কিন্তু সোমবার রাতে হঠাৎই উত্তাল জাভেদ ওমরের মন। পারলে তখনই ছুটে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। রাতেই যে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের খবর সংবাদমাধ্যমে দেখে নেন তিনি।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন জাভেদ ওমর। তার বিরুদ্ধে অভিযোগ, টুর্নামেন্ট চলাকালীন দলীয় তথ্য ফাঁস করেছেন তিনি। এ জন্য নাকি ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে জাভেদ ওমরকে দূরে রাখতে অনুরোধও করেছে আইসিসি। এমন খবর পড়ে জাভেদ ওমরের ঘুম হারাম। সারা রাত ঘুমাতে পারেননি।

সকাল হতেই ফোনে কলের সিরিয়াল। কী বলবেন বুঝতে পারছিলেন না জাভেদ ওমর। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার অপেক্ষা করছিলেন বিসিবির মন্তব্যের জন্য। বেলা ১২টার দিকে গিয়ে স্বস্তি মেলে তার। বিসিবি থেকে জাভেদ ওমরকে জানানো হয়, এমন খবরের সত্যতা নেই। আইসিসি থেকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। কিন্তু এমন খবর গায়ে কালি লেপ্টে দিল, এ নিয়ে যারপরনাই হতাশ জাভেদ ওমর। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডেকে জাভেদ ওমর বলেন, 'এমন হলে বিসিবি তো আমাকে জানাবে। সেখানে প্রধান নির্বাহী বলছে, 'জাভেদ ভাই আমি এ বিষয়ে কিছু জানি না।' তার কাছেই তো রিপোর্ট আসার কথা। সে কিছুই জানে না, আমি-আপনি বা বোর্ড পরিচালকরা কীভাবে জানব! এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। এটার কোনো ভিত্তি নেই, চুল পরিমাণও না। সামান্যতম প্রমাণও তো থাকতে হবে এমন বলার আগে। এমন খবর দেখে প্রচন্ড খুবই হয়েছি।'

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কাছ থেকে জাভেদ ওমর জানতে পারেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। সাবেক এই ক্রিকেটার বলেন, 'প্রধান নির্বাহী এ ব্যাপারে অবগত নন। তিনি আমাকে ফোন করে বলেন এমন কোনো নির্দেশনা তারা পাননি। আমার বিরুদ্ধে আইসিসির কোনো অভিযোগ করেনি। আর আমি তো জানি, আমি কী করেছি। এটা চুল পরিমাণও সত্য নয়।'

জাতীয় দলের হয়ে ৪০ টেস্ট ও ৫৯ ওয়ানডে খেলা জাভেদ ওমরের কণ্ঠে সীমাহীন হতাশা ঝরল। তিনি বলেন, 'ক্রিকেট বোর্ড বলেছে এটার কোনো ভিত্তি নেই, তাহলে এখানে আর কিছুই থাকে না। তারা কোনো অভিযোগ পায়নি, কোনো নির্দেশনা পায়নি। বিষয়টা তো পরিস্কার। আমাদের বোর্ডের কেউই এটা জানে না, তার মানেই এটা ভিত্তিহীন। ব্যাপারটা এখানেই শেষ। তবে অবশ্যই এটা আমার জন্য সম্মানহানী এবং হতাশার।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্কার করে দেয়ায় বিষয়টি আর বড় করতে চান না জাভেদ ওমর, 'বোর্ড বিষয়টা পরিস্কার করেছে। বোর্ড থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল, আমি যেন কোনো বক্তব্য না দিই। আমি খুব চিন্তায় ছিলাম। অনেক ফোন আসছিল। কিন্তু সেভাবে কথা বলতে পারিনি। বোর্ডের বক্তব্যের পর আমার জন্য কিছুটা রিলিফ হয়েছে। অল্পতেই মিটে যাওয়ায় এই বিষয়টা আমি আর বাড়াতে চাই না।'
 

Related Topics

টপ নিউজ

জাভেদ ওমর / সাবেক ক্রিকেটার / অভিযোগ / বিসিবি / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপকর্মে সহযোগিতা’ করেছে ইতালি, অভিযোগ ইরানের
  • মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে আনা বায়ু দূষণের মামলা স্থগিতের চেষ্টা ট্রাম্প প্রশাসনের
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]