Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
মার্চের উপনির্বাচনে একাই ৩৩ আসনে লড়বেন ইমরান খান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 January, 2023, 11:25 am
Last modified: 30 January, 2023, 11:35 am

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

মার্চের উপনির্বাচনে একাই ৩৩ আসনে লড়বেন ইমরান খান

আগামী ১৬ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
টিবিএস ডেস্ক
30 January, 2023, 11:25 am
Last modified: 30 January, 2023, 11:35 am
ফাইল ছবি / এপি

আসন্ন মার্চে জাতীয় পরিষদের উপনির্বাচনে একাই ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। পিটিআইয়ের সিনিয়র নেতা শাহ মাহমুদ কোরেশির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। খবর এনডিটিভির।

রোববার (২৯ জনুয়ারি) সংবাদমাধ্যমকে মাহমুদ কোরেশি বলেছেন, "আমরা উপনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।" 

এর আগে শুক্রবার, পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ৩৩টি আসনের উপনির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করে। দেশটির স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই আইন প্রণেতাদের পদত্যাগপত্র গ্রহণের পরে এই আসনগুলো শূন্য হয়। 

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতেই পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জাতীয় পরিষদের সমস্ত শূন্য আসনের উপনির্বাচনে দলের প্রধান ইমরান খান প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছিলেন।

গত ১৭ জানুয়ারি এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, "তেহরিক-ই-ইনসাফ সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইমরান খান এই ৩৩টি আসনে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী হবেন।" 

এদিকে মাহমুদ কোরেশি বলেছেন, ১৭ জুলাইয়ের উপনির্বাচনের সময় জনগণ পিটিআইকে সমর্থন করেছিল; দলের আশা, আগামী ১৬ মার্চের উপনির্বাচনেও জনগণ ভোট দিয়ে ইমরান খানের প্রতি তাদের আস্থা প্রকাশ করবে।

আসন খালি হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নিয়ম রয়েছে পাকিস্তানে। সময়মতো নির্বাচন না হলে তা সংবিধানের লঙ্ঘন হবে বলেও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবর অনুযায়ী, মাসের শুরুতে স্পিকার রাজা পারভেজ আশরাফ আরও ৩৫ জন পিটিআই আইনপ্রণেতার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

২০২২ সালের এপ্রিলে জাতীয় পরিষদ থেকে দলীয় প্রধান ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর সংসদের নিম্নকক্ষ থেকে পিটিআই-এর সদস্যরা গণপদত্যাগ করেছিলেন।

কিন্তু সে সময় স্পিকার মাত্র ১১ জনের পদত্যাগপত্র গ্রহণ করে বলেছিলেন, বাকি সংসদ সদস্যদের যাচাইয়ের জন্য পৃথকভাবে তলব করা হবে।

এখন পর্যন্ত পিটিআইয়ের ৮০ জন সংসদ সদস্যের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানা গেছে।
 
Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইমরান খান / উপনির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]