Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
আর্থিক দুর্বলতার রিপোর্টে ধস শেয়ারের দামে! ৪৮ বিলিয়ন ডলার হারাল আদানি গ্রুপ

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
27 January, 2023, 09:35 pm
Last modified: 27 January, 2023, 09:57 pm

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

আর্থিক দুর্বলতার রিপোর্টে ধস শেয়ারের দামে! ৪৮ বিলিয়ন ডলার হারাল আদানি গ্রুপ

গত মঙ্গলবার মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের তরফে জানানো হয়, আর্থিক দিক থেকে আদানি গ্রুপ বেশ চাপের মধ্যে আছে। আদানি গ্রুপের সাতটি শেয়ার আপাতত বাজারে তালিকাভুক্ত আছে। কিন্তু ওই সংস্থাগুলোর শেয়ারে প্রায় ৮৫ শতাংশ নেতিবাচক প্রভাব আছে। তাই আর্থিক দিক থেকে আদানি গ্রুপ অত্যন্ত স্পর্শকাতর জায়গায় বলে ওই রিপোর্টে আরও দাবি করা হয়।
হিন্দুস্তান টাইমস
27 January, 2023, 09:35 pm
Last modified: 27 January, 2023, 09:57 pm

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ-এর প্রতিবেদন প্রকাশের পর বিপুল পতন ঘটেছে আদানি গ্রুপের সাতটি সংস্থার শেয়ারে। এর ফলে মার্কেট ভ্যালুতে ৪৮ বিলিয়ন ডলার খুইয়েছে গ্রুপটি।

এ সাতটি সংস্থা হলো আদানি ট্রান্সমিশন, আদানি টোটাল গ্যাস, আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, ও আদানি উইলমার।

হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের শেয়ারে শর্ট পজিশনে বিনিয়োগ করেছে। তাদের দাবি, আদানি গ্রুপের ওপর বিপুল ঋণের বোঝা রয়েছে। সেই ঋণের নিরাপত্তা হিসেবে সংস্থারই শেয়ারই বন্ধক রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

ওই রিপোর্ট প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে বিপুল পতন হয় আদানি গোষ্ঠীর ৭টি সংস্থার স্টকে। প্রতিক্রিয়ায় একটি বিবৃতিও দেয় আদানি গ্রুপ। তাতে বলা হয়, 'আমরা স্তম্ভিত যে, আমাদের সঙ্গে আলোচনা না করে, তথ্যের ইচ্ছাকৃত বিকৃতি ঘটিয়ে একটি ভিত্তিহীন রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এমন কিছু দাবি করা হয়েছে, যা আগেও সর্বোচ্চ আদালতে ভুল প্রমাণিত হয়েছে।'

এরপর ২৬ জানুয়ারি পাল্টা বিবৃতিতে হিন্ডেনবার্গ রিসার্চ জানায়, 'আমাদের রিপোর্ট প্রকাশের পর ৩৬ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। আদানি আমাদের উল্লেখ করা ইস্যুগুলোর একটিরও বিষয়ে সঠিক কোনও ব্যাখা দেয়নি।'

যা আছে হিন্ডেনবার্গ প্রতিবেদনে

মার্কিন সংস্থাটির রিপোর্টে দাবি করা হয়েছে, আর্থিক দিক থেকে বেশ চাপের মধ্যে আছে আদানি গ্রুপ। আদানি গ্রুপের যে সাতটি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত আছে, সেগুলোর মধ্যে প্রায় ৮৫ শতাংশ নেতিবাচক প্রভাব আছে। তাই আদানি গ্রুপ আর্থিকভাবে স্পর্শকাতর জায়গায় আছে।

এদিকে হিন্ডেনবার্গ রিসার্চ-এর বিরুদ্ধে 'শাস্তিমূলক' ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আদানি গ্রুপ। এ ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য কী কী সুযোগ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি করেছে আদানি গ্রুপ।

Related Topics

টপ নিউজ

আদানি গ্রুপ / শেয়ার বাজার / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]