Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ভারতের রাষ্ট্রপতি ভবনেও করোনাভাইরাস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 April, 2020, 12:30 pm
Last modified: 21 April, 2020, 01:35 pm

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের রাষ্ট্রপতি ভবনেও করোনাভাইরাস

রাষ্ট্রপতি ভবনের কমপ্লেক্সে থাকা ১২৫টি পরিবারকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
টিবিএস ডেস্ক
21 April, 2020, 12:30 pm
Last modified: 21 April, 2020, 01:35 pm

এবার ভারতের রাষ্ট্রপতি ভবনেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নকর্মীর পরিবারের সদস্যের ধরা পড়ল করোনাভাইরাস। আর তার জেরে রাষ্ট্রপতি ভবনের কমপ্লেক্সে থাকা ১২৫টি পরিবারকে পাঠানো হয়েছে আইসোলেশনে।

ওই কর্মীর পরিবারের সকলে সম্প্রতি করোনাভাইরাসে মৃত এক আত্মীয়ার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। খোদ রাষ্ট্রপতি ভবনের কমপ্লেক্সের বাসিন্দাদের এমন উদাসীন আচরণ ঘিরে উঠছে প্রশ্ন।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়। 

প্রতিবেদনে জানা যায়, ওই পরিচ্ছন্ন কর্মীর পুত্রবধূর মা সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিতে তার পরিবারের প্রত্যেকে সেই গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এরপর গত সপ্তাহে ওই পরিচ্ছন্নকর্মীর পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়।

সোমবার সেই নমুনা পরীক্ষার ফলাফল আসে। তাতে ওই ব্যক্তির পুত্রবধূর দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর পরিবারের আর কোন‌ও সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত না হলেও তাদের প্রত্যেককেই আইসোলেশন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুরু হয় পুরো রাষ্টপতি ভবন কমপ্লেক্সের স্যানিটাইজেশনের কাজও।

ওই কমপ্লেক্সে মোট ১২৫টি কোয়ার্টার আছে। সেই কোয়ার্টারগুলোর প্রতিটি পরিবারকে সেল্ফ আইসোলেশন এ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত ওই পরিবারের কোয়ার্টারের সংলগ্ন ২৫টি পরিবারের বাসিন্দাদের কড়া নজরদারিতে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি পরিবারগুলিকে অত্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া কমপ্লেক্সের বাইরে বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

করোনাভাইরাসে মৃত্যু হলে যেখানে শেষকৃত্যেও পরিবারকে থাকতে দেওয়ার নিয়ম নেই, সেখানে কীভাবে গ্রামের বাড়িতে আত্মীয়দের নিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়ার আয়োজন করা হল তাই নিয়ে উঠছে প্রশ্ন। সেই অন্ত্যেষ্টি ক্রিয়ায় আর কারা যোগদান করেছিলেন তার খোঁজ চালাচ্ছে প্রশাসন।

কোভিড-১৯ এ ভারতে এপর্যন্ত ১৮ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫৯২ জন। 

Related Topics

টপ নিউজ

রাষ্ট্রপতি ভবন / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]